নাফনদীর মোহনায় প্রাণ গেল ২ শিশুর
কক্সবাজারের নাফ নদীর নাইট্যংপাড়ার মোহনায় গোসল করতে নেমে প্রাণ হারালো সাদ্দাস হোসেন (৭) ও শফিউল আলম (৮)। শনিবার বেলা ১১টার দিকে তাদের মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। একই এলাকার ফরিদ আলমের ছেলে আব্দুল আজিজকে (১০) মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। তাকে প্রথমে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার আরো অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে […]
সুন্দরবনে ৩০ জেলেকে অপহরণ
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মাহমুদা নদী থেকে ৩০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। তাদের মুক্তিপণ হিসেবে ১৫ লাখ টাকা দাবি করা হয়েছে। শনিবার ভোরে কানচিখালি এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। জেলেদের সবাই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের বাসিন্দা। অপহরণের বিষয়টি নিশ্চিত করে রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী জানান, কয়েকদিন আগে জেলেরা সুন্দরবনের ওই এলাকায় মাছ […]
গাইবান্ধার রামচন্দ্রপুর পল্ল¬ী স্বাস্থ্য কেন্দ্রটি বেহালদশা
আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধা সদর উপজেলার বালুয়া বাজার সংলগ্ন রামচন্দ্রপুর পল¬ী স্বাস্থ্য কেন্দ্রটি জরাজীর্ণ অবকাঠামো নিয়ে এখন বেহাল অবস্থায় রয়েছে। গাইবান্ধা সদরের রামন্দ্রপুর ইউনিয়নের পার্বতীপুর মৌজায় ৬ একর জমির উপর পল¬ীর অসহায় মানুষের চিকিৎসার লক্ষ্যে পাকিস্তান আমলে স্বাস্থ্য প্রকল্পের আওতায় ১০ বেডের এই হাসপাতালটি স্থাপন করা হয়। সে সময় ওই হাসপাতালে দু’জন চিকিৎসকসহ বিভিন্ন […]
গাইবান্ধায় হিটস্ট্রোকে নারীর মৃত্যু
আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার সাদুল্যাপুরে হিটস্ট্রোকে রোমানা বেগম (২৪) নামে এক নারীর মৃতু হয়েছে। গত শুক্রবার সকালে উপজেলার কামারপাড়া ইউনিয়নের হিয়ালী গ্রামে তার মৃতু হয়। রোমানা ওই গ্রামের আনারুল ইসলামের স্ত্রী। কামারপাড়া ইউনিয়ন পরিষরে চেয়ারম্যান আব্দুল গণি তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোমানা সকালে নিজ বাড়িতে কাজকর্ম করছিলেন। এ সময় হঠাৎ তিনি অসুস্থ […]
গাইবান্ধায় মেলায় অশ্লীলতা বন্ধে ভাঙচুর-আগুন
আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার পলাশবাড়ীতে মেলায় অশ্লীলতা বন্ধে ভাঙচুরসহ আগুন দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। গত শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের আমলাগাছী হাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুরে গাইবান্ধা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ২টি কার ও ৩টি মোটরসাইকেলসহ সবকিছু ছাই হয়ে যায়। স্থানীয় বাবু, শাহজাহান, মোমিন ও […]
ইসির ওয়েবসাইটে মিলছে ভোটারদের তথ্য
ভোটারদের বিভিন্ন ভোগান্তির হাত থেকে রক্ষা ও জনগণের সুবিধার্থে এখন থেকে সব ভোটারের জাতীয় পরিচিতি ও ভোটার নম্বরসহ বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে জানা যাবে। ভোটাররা রেজিস্ট্রেশন করে প্রাপ্ত পাসওয়ার্ড দিয়ে নিজ নিজ তথ্য ওয়েবসাইটে দেখতে পারবেন। বর্তমানে প্রায় ৯ কোটি ভোটারের তথ্য নির্বাচন কমিশনের ডাটাবেজে রয়েছে। নির্বাচন কমিশন সূত্র জানায়, জাতীয় পরিচিতি ও […]
গোবিন্দগঞ্জে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার ফলে পৌরবাসীর দুভোগ
আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর সভায় পয় পানি নিঃস্কাশনের অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার ফলে একটু বৃষ্টি হলেই হাটু জলে ডুবে যায় অধিকাংশ রাস্তা। বেহাল দশা পৌরবাসী নাগরিক সুবিধা থেকে বঞ্চিত যেন দেখার কেউ নাই । পুরো পৌর শহরের সড়ক গুলি কাদা,পানি ও ভাঙ্গা চুড়া অবস্থায় যানচলাচলের অন- উপযোগী হয়ে পরেছে । পৌর শহরের পানি […]
গাবতলীতে ফরমালিনযুক্ত ফল ধ্বংস
রাজধানীর গাবতলী এলাকায় অভিযানে চালিয়ে বিপুল পরিমাণ ফল জব্দ করে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। শুক্রবার সন্ধ্যা থেকে রাত দেড়টা পর্যন্ত ফরমালিনযুক্ত ফল অনুসন্ধানে এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। গাবতলীতে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে থাকা সাভারের আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাসুদ জানান, রাতে […]
সাবেক প্রেমিকের বিরুদ্ধে প্রীতির মামলা
উত্ত্যক্ত করার অভিযোগে সাবেক প্রেমিক ও শিল্পপতি নেস ওয়াদিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলিউডের অভিনেত্রী প্রীতি জিনতা। ১২ জুন বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের মেরিন ড্রাইভ থানায় লিখিত অভিযোগ দায়েরের পর আজ শনিবার মামলা করেছেন প্রীতি। নেসের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা নথিভুক্ত করেছে মুম্বাই পুলিশ। অবশ্য প্রীতির অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলেই […]
শেখ সাদী খানের সুরে আসিফের গান
সংগীত পরিচালক শেখ সাদী খানের সুর ও সংগীত পরিচালনায় এবারই প্রথম কণ্ঠ দিলেন আসিফ আকবর। ইরানী বিশ্বাসের প্রথম চলচ্চিত্র ‘লাভ ইউ লাভ ইউ’-এর একটি গানে ১২ জুন কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। গানটিতে তাঁর সঙ্গে আরও গেয়েছেন দিনাত জাহান মুন্নী।দ্বৈত গানটির কথা লিখেছেন প্রখ্যাত গীতিকার শহীদুল্লাহ ফরায়েজী এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান।এ […]
লোপেজের নতুন প্রেম মাস্কিম!
অনেক দিন থেকেই হাঁটুর বয়সী প্রেমিক নৃত্যশিল্পী ক্যাসপার স্মার্টের সঙ্গে মার্কিন অভিনেত্রী ও গায়িকা জেনিফার লোপেজের সম্পর্কের টানাপোড়েনের গুঞ্জন চলছিল। চলতি মাসের শুরুর দিকে এই জুটির বিচ্ছেদের খবর প্রকাশিত হয় হলিউডকেন্দ্রিক বিভিন্ন সংবাদমাধ্যমে। কিন্তু খুব বেশি দিন সঙ্গীবিহীন থাকতে পারেন না লোপেজ। অন্তত তাঁর জীবনের অতীত ইতিহাস এমনটাই বলে। সম্প্রতি এক খবরে ‘নিউইয়র্ক ডেইলি নিউজ’ […]
নেইমারের টুইটার জয়
ব্রাজিলীয় ফুটবলের পোস্টার-বয় নেইমারের জনপ্রিয়তাটা আবার বোঝা গেল বিশ্বকাপের উদ্বোধনী দিনে। ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচের ৯০ মিনিটেই নেইমারের টুইটার অ্যাকাউন্টে অনুসারী বেড়েছে এক লাখ ৬৫ হাজার। প্রথম দিনে সামাজিক যোগাযোগের এই ওয়েবসাইটে তিনি সবচেয়ে আলোচিত ব্যক্তিত্বও। ব্যাপারটি যেকোনো বিচারেই অনন্য এক ঘটনা। নেইমারের পাশাপাশি ব্রাজিলীয় তারকা অস্কার ও বিশ্বকাপের প্রথম ম্যাচেই আত্মঘাতী গোলের দুর্ভাগ্যের […]
নিশিমুরার যোগ্যতা নিয়েই প্রশ্ন!
পেনাল্টি মানেই ফুটবল মাঠে রেফারির উভয়সংকট। সিদ্ধান্ত যে দলের পক্ষেই যাক, রেফারির দিকে দু-একটা অভিযোগের তির ছুটে আসবেই। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে পাওয়া ব্রাজিলের পেনাল্টিটি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা আর উঠেছে বিতর্কের ঝড়। জাপানি রেফারি ইউয়ুচি নিশিমুরা সমালোচিত হয়েছেন খোদ নিজের দেশেই। ক্রোটরা হয়তো নিশিমুরাকে হাতের কাছে পেলে কাঁচাই খেয়ে ফেলবে। তারা যে তাঁর ওপর […]
আফগানিস্তানে দ্বিতীয় দফা ভোট শুরু
আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে আজ শনিবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। আল-জাজিরা টেলিভিশনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, দ্বিতীয় দফায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আবদুল্লাহ ও বিশ্বব্যাংকের সাবেক অর্থনীতিবিদ আশরাফ ঘানির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। গত ৫ এপ্রিল দেশটিতে প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচন হয়। ওই নির্বাচনে কোনো প্রার্থী প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পাননি। প্রথম […]
যুক্তরাষ্ট্রে ভারতীয় চিকিত্সক দম্পতির কারাদণ্ড
যুক্তরাষ্ট্রে অনুমোদনহীন ওষুধ ব্যবহারের অভিযোগে এক ভারতীয় চিকিত্সক দম্পতিকে কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। নিজেদের ক্যানসার ইনস্টিটিউটে অনুমোদনহীন ওই ওষুধ ব্যবহার করে আর্থিকভাবে লাভবান হয়েছিলেন তাঁরা। এনডিটিভির খবরে বলা হয়, অনিন্দ কুমার সেনকে (৬৫) তিন বছরের কারাদণ্ড ও এক লাখ ডলার জরিমানা এবং তাঁর স্ত্রী প্যাট্রিসিয়া পজি সেনকে (৬৬) চার বছরের কারাদণ্ড ও দুই লাখ […]