সরকারের অবস্থা রানা প্লাজার মতো
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরী বলেছেন, আসলে এ সরকারের অবস্থা এখন রানা প্লাজার মতো। যে কোনো সময় ধসে পড়তে পারে। আমরা রানা প্লাজার মতো এ সরকারের ধসে পড়ার অপেক্ষায় আছি। গাড়ি পোড়ানোর অভিযোগে করা দুই মামলায় চট্টগ্রামের একটি আদালতে আইনজীবীদের সঙ্গে আলাপকালে তিনি গতকাল এ মন্তব্য করেন। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে তিনি আন্তর্জাতিক […]
মেসিকে ঘিরে ব্রাজিলেও উন্মাদনা
সাধারণ ফুটবলপ্রেমীদের ধারণা ব্রাজিলে কেউ আর্জেন্টিনার নামই সহ্য করতে পারে না। ম্যারাডোনা ও মেসিভক্তরা এবার বিশ্বকাপে ভয়ে ভয়ে থাকবেন। ১৯৫০ সালে ব্রাজিল যখন প্রথমবারের মতো বিশ্বকাপের আয়োজন করেছিল। সে আসরে আর্জেন্টিনা অংশ নেয়নি। তাছাড়া দুই দলের মধ্যে তখন এমন প্রতিদ্বন্দ্বিতাও ছিল না। ব্রাজিল ১৯৫৮, ৬২ ও ৭০ সালে বিশ্বকাপ জেতার পর আর্জেন্টিনা ১৯৭৮ সালে প্রথমবার […]
পল্লবীর গাছের পাতাও নড়ে না মোল্লার ইশারা ছাড়া
সরকারদলীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহর ইশারা ছাড়া পল্লবী-মিরপুরের বিরাট এলাকায় কোনো কাজই হয় না। তার নির্দেশ ও আদেশে সন্ত্রাসী-দুর্বৃত্ত থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত এক ঘাটে পানি খায়। তার আঙ্গুলি হেলনের কারণেই প্রশাসনের কাঁধে কাঁধ মিলিয়েই অবৈধ অস্ত্রধারী দুর্বৃত্তরা কালশীতে হামলা চালাতে পেরেছে। তারা গুলি চালিয়ে, আগুনে পুড়িয়ে সবার চোখের সামনে অন্তত ১০ জন […]
কর্মক্ষেত্রে ব্যায়াম
বিশ্বের প্রায় ৫০ শতাংশ মানুষ বিভিন্ন ধরনের দাপ্তরিক বা অফিসের কাজে নিয়োজিত থাকেন। এর মধ্যে ৪০ থেকে ৮০ শতাংশ মানুষই জীবনে কোনো না কোনো সময় হাড়, সন্ধি, পেশির সমস্যায় আক্রান্ত হন যা তাঁদের দাপ্তরিক কাজের সঙ্গে জড়িত। স্বাস্থ্যকর উপায়ে কী করে দাপ্তরিক কাজ সম্পাদন করা যায়, তা নিয়ে চিকিৎসাবিজ্ঞানের বিশেষ শাখা রয়েছে। একে বলা হয় […]
গর্ভবতী মায়ের পুষ্টি
স্বাভাবিক অবস্থায় একটি শিশু ২৮০ দিন বা নয় মাস ১০ দিন মাতৃগর্ভে বেড়ে ওঠার পর পৃথিবীর আলো দেখতে পায়। এই সময়ে তার বেড়ে ওঠা ও সঠিক রক্ষণাবেক্ষণ নির্ভর করে মায়ের কাছ থেকে পাওয়া পুষ্টির ওপর। গর্ভাবস্থায় অপর্যাপ্ত খাদ্য গ্রহণ এবং অপুষ্টির কারণে একদিকে যেমন কম ওজনের ও অপুষ্ট শিশু জন্মগ্রহণ করে, তেমনি মায়েরও রক্তশূন্যতা, আমিষের […]
বাংলাদেশে শিশু পর্নোগ্রাফি
শিশু পর্নোগ্রাফির বিষয়টি নিয়ে সন্দেহের মধ্যেই ছিল আইনশৃঙ্খলা বাহিনী। তবে ইন্টারপোল থেকে বার বার জানানো হলে বাংলাদেশের পুলিশ তা খতিয়ে দেখছিল। এমন ঘটনা ঢাকাতে হচ্ছে তা বুঝে উঠতে পারছিল না। কিন্তু পরে শিশু পর্নোগ্রাফির বিষয়টি নিয়ে জোরেশোরেই মাঠে নামে পুলিশ। এ অপকর্মের সঙ্গে সরাসরি জড়িত তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের এরই মধ্যে রিমান্ডে […]
নতুন শুরু চান মুশফিক
ফ্লাডলাইটে উঁচু ক্যাচ প্র্যাকটিস করাচ্ছিলেন হিথ স্ট্রিক। আরেক পাশে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে করাচ্ছিলেন গ্রাউন্ড ফিল্ডিং। খেলোয়াড়েরা কোচ আর বলের দিকে চোখ রাখতেই ব্যস্ত। নইলে খেয়াল করতেন, গ্র্যান্ডস্ট্যান্ডে দাঁড়িয়ে এক তরুণ সারাক্ষণ দোলাচ্ছিলেন বাংলাদেশের লাল-সবুজ।বাংলাদেশে এখন বাংলাদেশের পতাকার চেয়েও বেশি উড়ছে আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকা। যেদিকেই তাকান আকাশি-সাদা আর গাঢ় সবুজ-হলুদের ওড়াউড়ি। এমন ‘লাতিন-আমেরিকা’ময় পরিবেশে বাংলাদেশের পতাকা […]
ব্রাজিলের সমর্থক ম্যারাডোনা!
মাঠে বসে খেলা দেখছেন, সেটা না হয় মানা গেল। তাই বলে ব্রাজিলের সমর্থন করছেন ডিয়েগো ম্যারাডোনা! আর্জেন্টিনার সমর্থকদের হজম করতে কষ্ট হওয়ার কথা বৈকি। ব্রাজিল-ক্রোয়েশিয়া উদ্বোধনী ম্যাচটি মাঠে বসে দেখেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। কাকে সমর্থন করছেন প্রশ্নটা করতেই উত্তর দিয়েছেন, ‘অবশ্যই ব্রাজিলকে।’স্টেডিয়ামে ঢুকে নিজের আসন খুঁজে পেতে ম্যারাডোনাকে অবশ্য বেগ পেতে হয়েছে। এক দঙ্গল ব্রাজিল সমর্থক […]
মুশফিকের হাফ সেঞ্চুরি
গোটা দেশ যখন ফুটবল উন্মাদনায় কাঁপছে, তখন মিরপুরে সাহারা কাপের প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ ও ভারত। শুরুটা অবশ্য খুবটা ভালো হয়নি বাংলাদেশের। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মুশফিকুর রহিমদের সংগ্রহ ২৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৮ রান।অধিনায়ক মুশফিকুর রহিম ৫১ রানে অপরাজিত আছেন। ১২ রান নিয়ে তাঁকে সঙ্গ দিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান। রানের খাতা […]
কোস্টারিকার অনন্য অসাধারণ জয়
উরুগুয়েকে ১-৩ গোলে হারিয়েছে কোস্টারিকা। ম্যাচের প্রথমার্ধে ১-০ তে পিছিয়ে ছিলো তারা। পরে দ্বিতীয়ার্ধে তিন তিনটি গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে কোস্টারিকা। দলের একটি করে গোল করেন জোয়েল ক্যাম্পবেল, ওস্কার ডোয়ার্ট ও মার্কোস ইউরেনা। দক্ষিণ আমেরিকান দল উরুগুয়ে ম্যাচে এগিয়ে ছিলো। পরে দ্রুত দুটি গোল করে তাদেরকে পিছনে ফেলে জয় ছিনিয়ে নেয় কোস্টারিকা। উরুগুয়ে […]
বিমান হামলায় পাকিস্তানে ১০০ জঙ্গি নিহত
ঢাকা: উত্তর-পশ্চিমাঞ্চল পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান প্রদেশে বিমান হামলায় অন্তত ১০০ জঙ্গি নিহত হয়েছেন।রোববার ভোরে উপজাতি অধ্যুষিত এ এলাকার আটটি জঙ্গি আস্তানায় বিমান হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী।পাকিস্তানের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।সংবাদমাধ্যম জানাচ্ছে, নিহতদের মধ্যে উজবেকসহ বিভিন্ন দেশের জঙ্গিরা রয়েছেন।তবে বিস্তারিত কিছু জানাননি গোয়েন্দা সূত্র।
এডিবি বংলাদেশ মিশনের ক্ষমতা বাড়ছে
ঢাকা : এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বংলাদেশ মিশনের ক্ষমতা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন এডিবির প্রেসিডেন্ট ও পরিচালনা পর্ষদের চেয়ারপারসন তাকিহিকো নাকাও। রোববার সকাল ১০টায় সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। তাকিহিকো নাকাও বলেন, এখন থেকে ছোটখাটো বিষয়গুলো এডিবির প্রধান কার্যালয়ে পাঠানোর প্রয়োজন হবে না। বাংলাদেশ মিশনই তা অনুমোদন দিতে পারবে। তবে […]
মোবাইল ফোনের ভ্যাট প্রত্যাহারের দাবি
ঢাকা: মোবাইল ফোনের আমদানি ও উৎপাদন পর্যায়ের ভ্যাট প্রত্যাহারসহ ১২ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন ও ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশন। রোববার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাজেটোত্তর এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। ২০১৪-১৫ অর্থবছরের অর্থ বিলের ওপর এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে মোবাইল […]
ফুলবাড়ীয়ায় ভোটকেন্দ্রে হামলার ঘটনায় বিএনপিকর্মী আটক
ময়মনসিংহ: ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ফুলবাড়ীয়ার শিবগঞ্জ হাই স্কুল ভোটকেন্দ্রে হামলা ও ব্যালট বাক্স ছিনতাই চেষ্টা মামলায় বিএনপিকর্মী করিমকে (৩৫) আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বইলজান এলাকা থেকে তাকে আটক করা হয়। ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ভূইয়া , বিএনপি কর্মী আ. করিমকে ৫ জানুয়ারি নির্বাচনে শিবগঞ্জ হাইস্কুল ভোটকেন্দ্রে হামলা ও ব্যালট […]
খুলনা মহানগর আ’লীগের ৪ থানায় সম্মেলনের তারিখ ঘোষণা
খুলনা: কেন্দ্র ঘোষিত সময়ে সম্মেলন অনুষ্ঠানের লক্ষে খুলনা মহানগরীর চারটি থানার সম্মেলনের তারিখ ঘোষণা করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ। ঘোষণা অনুযায়ী আগামী ২৭ জুন সোনাডাঙ্গা, ৪ জুলাই দৌলতপুর, ৫ জুলাই খালিশপুর ও ১১ জুলাই খানজাহান আলী থানার সম্মেলন অনুষ্ঠিত হবে। শনিবার রাতে দলীয় কার্যালয়ে মহানগর নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সভায় পবিত্র মাহে রমজানে ফরমালিনমুক্ত খাদ্যপণ্য […]