কিশোরগঞ্জ-২ আসনের এমপির পিএসের বাড়িতে চুরি
কিশোরগঞ্জ-২ পাকুন্দিয়া-কটিয়াদী আসনের এমপি এড. মো. সোহরাব উদ্দিনের পিএস মধুসুধন বণিকের বাড়িতে দুর্দর্ষ চুরি সংগঠিত হয়েছে। এমপির পিএসের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া গ্রামের নিজ বাড়িতে গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। জানা যায়, বাড়ি থাকা লোকজন বাড়ির একটি ঘরে আর্জেন্টিনা-সুইজারল্যান্ডের ফুটবল খেলা দেখছিল। এ সময় চোরেরা পাশের ঘর থেকে ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭০ হাজার […]
হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন
কিশোরগঞ্জ প্রতিনিধি: “অন্ন বস্ত্র বাসস্থান মাছ চাষে সমাধান” এই ¬েস্লাগানকে সামনে রেখে হোসেনপুর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ বুধবার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউল আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান […]
হোসেনপুরে বল্ল¬মের আঘাতে যুবক নিহত
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে সোলাল মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের প্রবাসী আজিজুল হকের জমিতে একই গ্রামের একরাম হোসেন ও জিলু মিয়ার গরু ছুটে ধান গাছ খেয়ে ফেলে। আজিজুলের স্ত্রী মজিদা এর প্রতিবাদ করলে একরাম হোসেনের লোকজন মজিদাসহ তার লোকজনকে শামছুউদ্দিনের বাড়িতে দৌড়াইয়া […]
কটিয়াদীতে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার
শামসুল আলম শাহীন, কিশোরগঞ্জ ঃ কটিয়াদী জনতা ব্যাংকের সহকারি এক্সিকিউটিভ অফিসার পরিতোষ চন্দ্র সূত্র ধরের (৫২) লাশ গতকাল মঙ্গলবার ভোরে কটিয়াদী থানা পুলিশ ব্যাংকের বাথরুম থেকে উদ্ধার করেছে। পুলিশ গতকাল মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করে। ব্যাংক কর্মকর্তার বাড়ি জেলার নিকলী উপজেলার দামপাড়া গ্রামে। জনতা ব্যাংক কটিয়াদী শাখার ব্যবস্থাপক রনজন বর্মণ জানায়, […]
অষ্টগ্রামের শিক্ষক দম্পতি সড়ক দূর্ঘটনায় নিহত
শামসুল আলম শাহীন, কিশোরগঞ্জ ঃ কিশোরগঞ্জের অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি বাবু নির্মল চন্দ্র সাহা (৭০) ও একই বিদ্যালয়ের শিক্ষিকা স্ত্রী হেনা রায় (৬০) গত ৩০ জুন সোমবার ঢাকা থেকে সোহাগ পরিবহনে বেনাপোল হয়ে ভারত যাওয়ার পথে যশোর জেলার জিকরা গাছা থানা এলাকায় সড়ক দূর্ঘটনায় মারা যায়। এ […]
মিঠামইনে বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান
শামসুল আলম শাহীন, কিশোরগঞ্জ ঃ মিঠামইন উপজেলা কৃষি অধিদপ্তর ও বনবিভাগের আয়োজনে গত ২৯শে রবিবার থেকে শুরু হওয়া ৩দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্ভোধন শেষে গত মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজ হায়দার ভূইয়া সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবদুস শাহীদ […]
মিঠামইনে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান
শামসুল আলম শাহীন, কিশোরগঞ্জ ঃ মিঠামইনে এই প্রথম কোন প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক একই বিদ্যালয়ে ৩১ বছর চাকুরী শেষে গত ৩০ শে জুন সোমবার আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহন করেন। এ উপলক্ষে গতকাল মিঠামইনে উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিয় শাহেদ আলী স্যারের অবসর কালীন বিদায় উপলক্ষে গত মঙ্গলবার সকালে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র/ছাত্রী […]
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকলেও কিশোরগঞ্জে নির্দেশ অমান্য করে ক্লাশ চলছে
শামসুল আলম শাহীন, কিশোরগঞ্জ ঃ রমজানে সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদরাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান ২৯ জুন থেকে ৬ আগস্ট পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলাদা আদেশে এ ঘোষণা দেয়। শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, পবিত্র রমজান, জুমাতুল-বিদা, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি-বেসরকারি মাধ্যমিক […]
গোবিন্দগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস ও আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠান
আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৫৯তম সাঁওতাল বিদ্রোহ দিবস ও আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠান হয়েছে। সোমবার উপজেলার কাটাবাড়ী ইউপির আদমপুর মাঠে মি. রুশেন কিস্কু পারগানা কাটাবাড়ী ইউপির সভাপতি সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মোহাম্মদ মামুন-উল হাসান উপজেলা নির্বাহী অফিসার গোবিন্দগঞ্জ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মি. ডা. ফিলিমন বাস্কে.মি. নরেশ হাসদা, […]
সুন্দরগঞ্জে জাপা’র আহ্বায়ক কমিটি গঠন
আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার জাপা জেলা সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ সরকার স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে আহ্বায়ক করে ৭১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক মাওলানা আবুল […]
সুন্দরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান অবশেষে শপথ নিলেন
আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ প্যারোলে মুক্তি নিয়ে শপথ নিলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা মাজেদুর রহমান ও ভাইস-চেয়ারম্যান আবু সোলায়মান সরকার সাজা। মঙ্গলবার রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার দিলওয়ার বখ্ত। গত ২৮ এপ্রিল শপথ নিতে এসে সকালে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে ঢোকার সময় তাদের গ্রেফতার করেছিলেন […]
মুক্তিযোদ্ধা গেজেট থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত বিএনপি নেতা আব্দুল মান্নানকে
আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধা জেলা বিএনপি নেতা ও মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকারকে মুক্তিযোদ্ধা গেজেট থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও সদর উপজেলা কমান্ড। তার মুক্তিযুদ্ধ করার বিষয়টি তদন্ত প্রমাণিত না হওয়ায় পূর্বতন জেলা ও উপজেলা কমান্ডের পক্ষ থেকে এব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবরে সুপারিশ প্রেরণ করা হয়েছে। এতে বিক্ষুব্ধ হয়ে উক্ত […]
২৯ জুন থেকে ৬ আগস্ট শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি কিশোরগঞ্জে নির্দেশ অমান্য করে ক্লাশ চলছে
শামসুল আলম শাহীন, কিশোরগঞ্জ প্রতিনিধি ঃ রমজানে সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদরাসা সহ সকল শিক্ষা প্রতিষ্টান ২৯ জুন থেকে ৬ আগস্ট পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলাদা আদেশে এ ঘোষণা দেয়। শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, পবিত্র রমজান, জুমাতুল-বিদা, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি-বেসরকারি […]
কিশোরগঞ্জে কালেক্টরেট কর্মচারীদের দুদিনের কর্মবিরতি শুরু ॥ বিক্ষোভ মিছিল ও সমাবেশ
শামসুল আলম শাহীন: কিশোরগঞ্জ, ১ জুলাই-২০১৪: অফিস সহকারীদের পদবি পরিবর্তনসহ আনুপাতিক হারে বেতন স্কেল উন্নীত করার দাবিতে কিশোরগঞ্জে কালেক্টরেট কর্মচারীদের আজ মঙ্গলবার থেকে দুদিনের কর্মবিরতি পালন কর্মসূচি শুরু হয়েছে। সকাল ৯ টায় কর্মচারীরা অফিসে হাজিরা খাতায় স্বাক্ষর করে কর্মবিরতি শুরু করেন। পরে কালেক্টরেট প্রাঙ্গনে তারা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। জেলা কালেক্টরেট […]
বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা সংক্রান্ত রায় হচ্ছে না বুধবার
বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা সংক্রান্ত রায় হচ্ছে না বুধবার। পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ২ জুলাই এই রায় ঘোষণা করার কথা ছিল। সূত্র জানায়, সমুদ্রসীমা নিয়ে রায়ের জন্য আরো কিছু দিন অপেক্ষা করতে হবে বাংলাদেশকে। তবে এ মাসেই নেদারল্যান্ডসের হেগ-এ অবস্থিত আন্তর্জাতিক সালিশি আদালত (পিসিএ) এ মামলার রায় ঘোষণা করতে পারে বলে জানিয়েছে সুত্রটি। […]