রাষ্ট্রপতির সঙ্গে স্কাউটস প্রতিনিধি দলের সাক্ষাৎ
সভাপতি আবদুল করিমের নেতৃত্বে বাংলাদেশ স্কাউটস’র একটি প্রতিনিধি দল বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করেছে। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানান, এ সময় প্রতিনিধি দলের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে স্কাউটস’র বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করে জানানো হয়, সংগঠনটি গত তিন বছরে সামাজিক উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিয়েছে। […]
রাজধানীর মিরপুরে ভাইয়ের হাতে এক যুবক খুন
রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন এক যুবক। নিহতের নাম মো. মহিউদ্দিন (২৪)। তার বাড়ি চাঁদপুরের হাইমচরের মাঝির চরে। মিরপুর দক্ষিণ পাইক পাড়ার বসবাস করতেন তিনি। বেলা সাড়ে তিনটার দিকে ছোট ভাই হযরত আলী বটি দিয়ে মহিউদ্দিনের ঘাড়ে কোপ দিলে তিনি মারাত্মক আহত হন। বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি […]
কক্সবাজারে পর্যটকের লাশ উদ্ধার
কক্সবাজার শহরে একটি আবাসিক ফ্ল্যাট থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বুধবার বিকালে কলাতলী এলাকায় ওয়াটার ভিউ নামের ফ্ল্যাটে আব্দুল্লাহর (২৩) লাশ পাওয়া যায়। এ ঘটনায় আব্দুল্লাহর স্ত্রী রাখী আক্তারকে (২৩) থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কক্সবাজার সদর থানার এসআই তাজুল ইসলাম জানান, আবদুল্লাহ সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার আগের নাম নাম […]
‘ওই কথা বলিনি, কেউ কষ্ট পেলে ক্ষমাপ্রার্থী’-শামীম ওসমান
সাংবাদিকদের নিয়ে ‘বিরূপ’ মন্তব্যের অভিযোগে সমালোচনার মুখে থাকা নারায়ণগঞ্জের সাংসদ শামীম ওসমান বলেছেন, তিনি সাংবাদিকদের নিয়ে কোনো খারাপ মন্তব্য করেননি। তার ‘অফ দ্য রেকর্ড’ বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে একটি দৈনিক পত্রিকা। তারপরেও প্রকাশিত ওই ‘বিকৃত’ সংবাদ পড়ে সাংবাদিকরা কষ্ট পেয়ে থাকলে তাদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি। মঙ্গলবার এক বিবৃতিতে নিজের এ অবস্থান তুলে ধরেন […]
খালেদার সমালোচনা সংসদে
ভারতের সঙ্গে বাংলাদেশের অমীমাংসিত সমস্যা সমাধান না হওয়ার জন্য আওয়ামী লীগকে দায়ী করায় খালেদা জিয়ার সমালোচনা হয়েছে সংসদে। ধবার সংসদ অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্যদের পাশাপাশি তাদের মিত্র দলের নেতারাও বিএনপি চেয়ারপারসনের সমালোচনায় মুখর হন। অনির্ধারিত আলোচনায় দাঁড়িয়ে শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু বলেন, “জিয়াউর রহমান, খালেদা জিয়া ও এরশাদ ২১ বছর ক্ষমতায় ছিল। বাংলাদেশ-ভারতের মধ্যে […]
প্রাণপন খেলবে কোস্টা রিকা
স্পেনের সংবাদমাধ্যমে আলোচনা চলছে রিয়াল মাদ্রিদে কেইলর নাভাসের যাওয়া নিয়ে। কিন্তু এখন এসবে খেয়াল করার সময় নেই কোস্টা রিকার গোলরক্ষকের। তার ভাবনায় শুধুই নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ আটের ম্যাচ। এই ম্যাচটি জিততে কোস্টা রিকা জীবন দিয়ে খেলবে বলেই জানিয়েছেন তিনি। সালভাদরে শনিবার বাংলাদেশ সময় রাত ২টায় কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হবে নেদারল্যান্ডস-কোস্টা রিকা। গ্রুপ পর্বে সাবেক দুই চ্যাম্পিয়ন […]
ক্যামেরুনের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ
ক্যামেরুনের ৭ জন ফুটবলারের বিরুদ্ধে ব্রাজিল বিশ্বকাপে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। দেশটির ফুটবল কর্মকর্তারা বিষয়টি নিয়ে তদন্ত করার কথা বলেছেন। ক্যামেরুনের ফুটবল ফেডারেশনের একটি কমিটি এখন খতিয়ে দেখবে, দলের ৭ খেলোয়াড় গ্রুপ পর্বের তিনটি ম্যাচে ‘প্রতারণা’ করেছেন কিনা। জার্মানির সাময়িকী ডের স্পিগেলকে ম্যাচ পাতানোর বিষয়টি জানায় দণ্ডপ্রাপ্ত সিঙ্গাপুরের এক ম্যাচ ফিক্সার। ‘এ’ […]
“শেষ দিকে আমি নার্ভাস হয়ে পড়েছিলাম”- মেসি
একের পর এক চেষ্টা করেও সুইজারল্যান্ডের জাল খুঁজে পাচ্ছিলেন না দেখে ভয় পেয়ে গিয়েছিলেন লিওনেল মেসি। বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কাও ঘিরে ধরেছিল বলে জানান আর্জেন্টিনার এই তারকা ফুটবলার। মঙ্গলবার আরেনা দে সাও পাওলোতে আনহেল দি মারিয়ার শেষ মুহূর্তের গোলে শেষ আটে ওঠে আর্জেন্টিনা। ১১৮তম মিনিটে দি মারিয়ার করা ম্যাচের একমাত্র গোলটি আসে মেসির অসাধারণ […]
চোকে ঘুম নেই??
অনেকেই আছেন, যারা রাতে ঘুমের কষ্টে ভোগেন। তবে ঠিক কি কারণে ঘুম হচ্ছে না তা বুঝতে পারেন না। ফলে সারা দিন ঝিমুনি আর গা গোলানো ভাব। অনিদ্রা হতে পারে নানা কারণে। তবে আমরা যদি এর সঠিক কারণগুলো জানি, তবে সহজেই অনিদ্রা থেকে মুক্তি পেতে পারি। অনিদ্রার উল্লেখযোগ্য কারণগুলো হলো- . যারা বিভিন্ন সিফটে কাজ করেন, […]
ট্রেইনারের কাছে মুশফিকদের রিপোর্ট প্রদান
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর উপলক্ষ্যে আগেই মুশফিকদের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বছর আগস্ট-সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজ যাবে লাল-সবুজরা।এ উপলক্ষ্যে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুরে স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়েনের কাছে রিপোর্ট করেছে ন্যাশনাল টিমের খেলোয়াড়রা।টাইগাররা ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে। প্রথম ওয়ানডেতে […]
খালেদার ইফতারে যাচ্ছেন না শেখ হাসিনা!
বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে আয়োজিত খালেদা জিয়ার ইফতার মাহফিলে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর বুধবারের চারটি কর্মসূচির মধ্যে বিএনপি চেয়ারপার্সনের ইফতার মাহফিলে যোগ দেওয়ার কর্মসূচিটি নেই। প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইফতার মাহফিলে যোগ দিবেন কিনা জানতে চাইলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী বাংলানিউজকে বলেন, বিষয়টি তার জানা নাই। প্রধানমন্ত্রীর […]
খালেদার ইফতারে দাওয়াত দেওয়া হয়নি এরশাদের জাপাকে
বুধবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সৌজন্যে ইফতার পার্টির আয়োজন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এ ইফতার পার্টি অনুষ্ঠিত হচ্ছে।এতে ক্ষমতাসীন আওয়ামী লীগ, নিজেদের ২০ দলীয় জোটের শরিক ও ডান-বাম দল মিলিয়ে সবাই দাওয়াত পেলেও কেবল দেওয়া হয়নি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিকে (জাপা)।বিএনপির মিডিয়া উইং সূত্র তথ্যটি নিশ্চিত করে জানিয়েছে, […]
‘হানিমুন’ ছবির শুটিং-এ হেলিকপ্টারে মাহি!
লাল রঙা দৃষ্টিনন্দন হেলিকপ্টার উড়ে এসে নামলো। চারপাশটা নাড়িয়ে দিলো কপ্টারের পাখার হাওয়া। কপ্টারের দরজা খুলতেই চোখে পড়লো এক তরুণী বসে আছেন। লাল পোশাক আর রাঙা ঠোঁটে তাকে লাল পরীর মতোই দেখাচ্ছিল। তার দু’চোখ ঢাকা সানগ্লাসে। কপ্টার থেকে নেমে হেঁটে আসতেই চেনা গেলো তিনি অভিনেত্রী মাহিয়া মাহি। এটা তার ব্যক্তিগত কোনো হেলিকপ্টার না। দৃশ্যটি ‘হানিমুন’ […]
দীর্ঘ দুই বছর পর আবারো চলচ্চিত্রে ফিরলেন অভিনেতা ও প্রযোজক ডিপজল
দীর্ঘ দুই বছর পর আবারো চলচ্চিত্রে ফিরলেন অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। জাকির হোসেন রাজু পরিচালিত ‘অনেক দামে কেনা’ ছবির মাধ্যমে অভিনয়ে ফিরছেন তিনি। এ ছবিতে আরো অভিনয় করছেন বাপ্পী , মাহি ও রেসি। বর্তমানে বিএফডিসিতে এ ছবির শুটিং চলছে। ডিপজল বলেন, ‘নানা কারণে অভিনয় থেকে দূরে থাকা হয়েছে। এবার অনেকদিন পর কাজ করে […]
পলাশবাড়ী গাড়িতে আগুন ॥ রংপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ
আরিফ উদ্দিন, পলাশবাড়ী (গাইবান্ধা) থেকেঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহেশপুর নামক রংপুর-ঢাকা মহাসড়কে সংস্কার কাজে নিয়েজিত পিচবাহী একটি গাড়িতে আগুন লেগে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেলে সাড়ে ৩টার দিকে উপজেলার মহেশপুর এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রংপুর-ঢাকা মহাসড়কে সংস্কার কাজ চলছিল। এসময় হঠাৎ করে পিচবাহী গাড়িতে আগুন লেগে যায়। এতে রংপুর-ঢাকা মহাসড়কে […]