ইস্টার্ন হাউজিংয়ের পর্ষদ সভা ২১ সেপ্টেম্বর

পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা খাতের কোম্পানি ইস্টার্ন হাউজিংয়ের (ইএইচএল) পরিচালনা পর্ষদ সভা ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ডিএসই তালিকাভুক্তি আইন অনুযায়ী ইস্টার্ন হাউজিংয়ের পরিচালনা পর্ষদ সভা ২১ সেপ্টেম্বর বেলা তিনটায় অনুষ্ঠিত হবে। সভায় অন্যান্য বিষয়ের সঙ্গে গত ৩১ জুলাই […]

সূচক বেড়েছে ডিএসইতে

সূচকের ইতিবাচক প্রবণতায় আজ মঙ্গলবার লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা সাড়ে ১১টায় লেনদেনের এক ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে। ডিএসই সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৭৩৯ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, […]

ইউনাইটেড এয়ারের পর্ষদ সভা ১৮ সেপ্টেম্বর

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ডিএসই তালিকাভুক্তি আইন অনুযায়ী ইউনাইটেড এয়ারের পরিচালনা পর্ষদ সভা ১৮ সেপ্টেম্বর বেলা সাড়ে তিনটায় অনুষ্ঠিত হবে। সভায় অন্যান্য বিষয়ের সঙ্গে গত ৩০ জুন […]

নোভারটিস-এমজিএইচ গ্রুপের চুক্তি স্বাক্ষর

নোভারটিস বাংলাদেশ লিমিটেডের নতুন পণ্য ওয়ন মশা রোধকরণ লোশন বিতরণের জন্য অ্যাকুয়ামেরিন ডিস্ট্রিবিউশন লিমিটেডকে ডিস্ট্রিবিউটর নিয়োগ করেছে। এ উপলক্ষে সম্প্রতি সই হওয়া চুক্তিতে স্বাক্ষর করেন নোভারটিসের ম্যানেজিং ডিরেক্টর নাহার মাহমুদ এবং এমজিএইচ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আনিস আহমেদ। বিজ্ঞপ্তি।

ভবিষ্যৎ ভাবতে হবে খুব সাবধানে: রানি এলিজাবেথ

স্কটল্যান্ডের স্বাধীনতা নিয়ে গণভোট প্রসঙ্গে এত দিন কোনো মন্তব্য করেননি ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। তবে গত রোববার প্রথমবারের মতো তিনি এ বিষয়ে মুখ খুলেছেন খুব কৌশলে। রাজপরিবারের চার্চ ক্রাথি কার্কয়ে প্রার্থনা শেষে ফেরার পথে এক শুভাকাঙ্ক্ষীর প্রশ্নের জবাবে রানি প্রথম বললেন, ‘ভবিষ্যৎ নিয়ে খুব সাবধানে ভাবতে হবে।’ খবর গার্ডিয়ানের।স্কটল্যান্ডের এবারডিনশায়ারের রানির বালমোরাল প্রাসাদের ওই চার্চ […]

নতুন পরিকল্পনায় ইরাকে বিমান হামলা যুক্তরাষ্ট্রের

ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে সম্প্রসারিত বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। রবি, সোম ও আজ মঙ্গলবার এই হামলা হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও সিনজার পর্বতের কাছে এই হামলা চালানো হয়। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আইএসের জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ জোরদার করার ঘোষণা দেন। […]

বিপর্যয়ের মুখে বিজেপি

ভারতের ১০টি রাজ্যের তিনটি লোকসভা ও ৩৩টি বিধানসভা আসনে অনুষ্ঠিত উপনির্বাচনের ভোট আজ মঙ্গলবার গণনা করা হচ্ছে। সর্বশেষ ফলাফল অনুযায়ী কয়েক মাস আগে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসা ভারতীয় জনতা পার্টি বিপর্যয়ের মুখে পড়েছে। বিধানসভা উপনির্বাচন: উত্তর প্রদেশের ১১টি আসনের মধ্যে নয়টিতে এগিয়ে সমাজবাদী পার্টি, দুটিতে বিজেপি। সেখানকার সবগুলো আসনই বিজেপির দখলে ছিল। গুজরাটের নয়টি […]

কাবুলে তালেবানের বোমায় তিন ন্যাটো সেনা নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানের আত্মঘাতী হামলায় অন্তত ন্যাটোর তিন সেনা নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ১৬ বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের এক খবরে জানানো হয়, কাবুলে মার্কিন দূতাবাসের কাছে বিমানবন্দরগামী একটি ব্যস্ত সড়কে সকাল সাড়ে আটটায় হামলার ঘটনাটি ঘটে। একজন বিদেশি সামরিক দূতের গাড়িবহরকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এদিকে ন্যাটো […]

পাহাড়কাটা রোধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

কক্সবাজারের ঝিলনজা মৌজায় ৮৭ একর জায়গায় পাহাড়কাটা রোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পাহাড়কাটায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়ন করে দুই মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি মইনূল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক […]

সাঈদীর রায় আপিল বিভাগের কালকের কার্যতালিকায়

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় প্রদানের জন্য কাল বুধবার কার্যতালিকায় এসেছে।আজ মঙ্গলবার বিকেল তিনটার দিকে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ তথ্য পাওয়া গেছে।সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, সাঈদীর দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় ঘোষণার বিষয়টি কার্য তালিকার ১ নম্বর ক্রমিকে রয়েছে। প্রধান বিচারপতি […]

ভুয়া বার্তা পাঠিয়ে বিকাশের টাকা উত্তোলন, গ্রেপ্তার ৫ভুয়া বার্তা পাঠিয়ে বিকাশের টাকা উত্তোলন, গ্রেপ্তার ৫

চুয়াডাঙ্গা শহর এলাকায় বিকাশ এজেন্টদের কাছে ‘ক্যাশ আউট’-এর ভুয়া বার্তা পাঠিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভুক্তভোগী বিকাশ এজেন্টের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রুহুল আমিন (২৫), ফারুক হোসেন (২২), সোহেল রানা (২৩), রাজন হোসেন (২১) ও রনি আহমেদ (২০)। ঘটনার সত্যতা নিশ্চিত […]

মানিকগঞ্জে গ্যাসের দাবিতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা

মানিকগঞ্জ পৌর এলাকায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভরত এলাকাবাসীর ওপর ফাঁকা গুলি ছুড়েছে ও লাঠিপেটা করেছে পুলিশ। এতে অর্ধশতাধিক আহত হয়েছেন বলে দাবি করেছেন পৌর মেয়র মো. রমজান আলী। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। বেলা একটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে উত্তেজনা চলছে বলে খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী ও বিক্ষোভরত পৌর […]

পাহাড়কাটা রোধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

কক্সবাজারের ঝিলনজা মৌজায় ৮৭ একর জায়গায় পাহাড়কাটা রোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পাহাড়কাটায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়ন করে দুই মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি মইনূল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক […]

তৈমুরকে মুক্তি না দিলে বৃহস্পতিবার নারায়ণগঞ্জে হরতাল

জেলা বিএনপির সভাপতি তৈমুর আলমকে ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে আগামী বৃহস্পতিবার নারায়ণগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ২০ দলীয় জোট। আজ মঙ্গলবার সকাল ১০টায় নগরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ের সামনে জোটের নারায়ণগঞ্জ জেলা শাখা এই সমাবেশের আয়োজন করে। সেখানে জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাঈনুদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নগর বিএনপির সভাপতি […]

পুলিশের লাঠিপেটার প্রতিবাদে কাল মানিকগঞ্জে হরতাল

মানিকগঞ্জ পৌর এলাকায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করার দাবিতে বিক্ষোভরত এলাকাবাসীকে লাঠিপেটা করেছে পুলিশ। পুলিশের ফাঁকা গুলি, টিয়ার গ্যাসের শেল ও লাঠিপেটায় অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছেন পৌর মেয়র মো. রমজান আলী। এ ঘটনার প্রতিবাদে জেলায় আগামীকাল সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টা থেকে দুইটা পর্যন্ত খালপাড়া এলাকায় দফায় দফায় বিক্ষোভকারীদের ওপর পুলিশের […]