এত সুযোগেও ব্যর্থ আরচারি

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)’র বিশেষ ট্রেনিংয়ে শুটিং, বক্সিং, তায়কোয়ানদোর সঙ্গে ছিল আরচারিও। কমনওয়েলথ গেমসে ব্যর্থতায় এশিয়াডে সুযোগ মেলেনি বক্সিংয়ের। বাকিরা ইনচন এশিয়ান গেমসে অংশ নিলেও শুরুতেই বিমুখ করেছে শুটিং। সারা বছর ট্রেনিংয়ে থাকা আরচারিও হতাশ করেছে, চরমভাবে। আগেই র‌্যাঙ্কিং রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন তারকা আরচার ইমদাদুল হক মিলন। লন্ডন অলিম্পিকে অংশ নেয়া এই আরচারের সঙ্গী […]

‘২০২২ বিশ্বকাপ কাতারেই’

কাতারেই বসবে ২০২২ ফুটবল বিশ্বকাপ আসর। আর আসর শেষে ইতিহাসের সেরা বিশ্বকাপ দেখবেন দর্শকরা। গতকাল এসব কথা বললেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বিশ্বকাপ ২০১৮ ও ২০২২ আয়োজক নির্বাচনে দুর্নীতির তদন্ত রিপোর্ট প্রকাশের আগ মুহূর্তে এমন দৃঢ়তা প্রকাশ করলেন কাতারের এ শীর্ষ ব্যক্তিত্ব। মার্কিন আইনজীবী মাইকেল গার্সিয়ার তদন্ত রিপোর্ট নিয়ে গতকাল আলোচনা […]

তাড়াহুড়াতেই তীরে এসে তরী ডুবি

একটা সময় মনে হচ্ছিল জিতে যাবে বাংলাদেশ। এমনটা হয়তো মনে হয়েছিল ক্রিকেটারদেরও। দ্রুতই জয়টা করায়াত্ত করতে চেয়েছিলেন তারা। এটাই কাল হলো তাদের। তাড়াহুড়া করতে গিয়েই ম্যাচটি হাতছাড়া করলেন বাংলাদেশের মেয়েরা। ম্যাচ শেষে অকপটে স্বীকার করে নিয়েছেন বাংলাদেশের শ্রীলঙ্কান কোচ চাম্পিকা গামাগে। অধিনায়ক সালমা খাতুনও মনে করেন, যে টার্গেট ছিল তাতে ঠাণ্ডা মাথায় খেললে জয়টা অসম্ভব […]

নাসরিকে ছাড়াই মাঠে নামছে ম্যানসিটি

সামির নাসরিকে ছাড়াই আজ হালসিটির বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। কুঁচকিতে অস্ত্রোপচারের জন্য ১ মাস মাঠের বাইরে থাকতে হবে ফরারি তারকাকে। ম্যানচেস্টার সিটির তারকা গত সপ্তাহেও শেফল্ড ওয়েডনেসডের বিপক্ষে চোটের কারণে মাঠে নামতে পারেন নি। এ কথা জানিয়েছেন ম্যানসিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি। আজই ফরাসি প্লেমেকারের অস্ত্রোপচার হবে বলেও জানিয়েছেন তিনি। পেলেগ্রিনি বলেন, ‘নাসরির চোটের অবস্তা […]

সমালোচনার মুখে জেনিফার লোপেজ

সংগীত তারকা জেনিফার লোপেজ যেমন তার গান দিয়ে নন্দিত, ঠিক তেমনি মিউজিক ভিডিওগুলোতেও তার পারফরমেন্স নজরকাড়া। এসব ভিডিওতে ব্যাপক খোলামেলাভাবেই আবিষ্কার করা গেছে লোপেজকে। গানের বাইরে তিনি যে ছবিগুলোতে অভিনয় করেছেন, তার সবক’টিতেই আবেদনময়ী রূপে পাওয়া গেছে তাকে। সব মিলিয়ে জেনিফারের অনবদ্য গান ও আবেদনময়ী রূপে পুরো বিশ্বই মাতোয়ারা হয়েছে বহুবার। তবে সম্প্রতি সিঙ্গাপুরের লাইভ […]

‘নায়িকা হওয়ার কোন ইচ্ছে নেই’

গান গেয়ে নারী সংগীত শিল্পীদের মধ্যে সর্বশেষ যিনি দারুণ তারকাখ্যাতি পেয়েছেন তিনি হলেন পড়শি। চ্যানেল আই খুদে গানরাজ থেকে আসা এই খুদে গায়িকা প্রথম অ্যালবামের মাধ্যমেই বাজিমাত করেন। সেই অ্যালবামের একাধিক গান ব্যাপক শ্রোতাপ্রিয়তা পায়। এরপর একে একে তিন তিনটি অ্যালবাম করেন পড়শি, যে অ্যালবামগুলোর গান শ্রোতারা বেশ পছন্দ করেছেন। এদিকে অ্যালবামের পাশাপাশি প্লেব্যাকেও ব্যস্ত […]

টকশো মানুষের আশা-আকাঙ্ক্ষা প্রকাশের প্লাটফরম

একটি গণতান্ত্রিক দেশের সাধারণ মানুষ তাদের আশা-আকাঙ্ক্ষা রাষ্ট্রের উচ্চ পর্যায়ের নীতিনির্ধারকদের কাছে প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যমে। তাই টেলিভিশন টকশোগুলো জনমত প্রকাশের প্লাটফরম। রাজনৈতিক সঙ্কটের সময় মানুষের কথা তুলে ধরতে টকশো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে জনসচেতনতা সৃষ্টিতে টকশো প্রশংসিত হলেও বিষয় বৈচিত্র্যে ও জনপ্রিয়তা ধরে রাখতে টেলিভিশন কর্তৃপক্ষকে আরও সাহসী ও কৌশলগত দিক চিন্তা […]

ঈদে দশ নায়িকার বিপরীতে নাঈম

প্রায় সাত বছরের অভিনয় ক্যারিয়ারে বেশ নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন নাঈম। যে কারণে নির্মাতা, চ্যানেল এবং সর্বোপরি দর্শকের কাছে তার দারুণ গ্রহণযোগ্যতাও তৈরি হয়েছে। দর্শকপ্রিয়তার ধারাবাহিকতায় গত ঈদে ওয়াহিদ আনামের ‘ছিন্ন’, শিখর শাহনিয়াতের ‘পলাশ রাঙ্গা ভোর’, ইমতিয়াজ সজীবের ‘সাউন্ড অব সাইলেন্স’, বি ইউ শুভ’র ‘প্রতিবিম্ব’ এবং মাসুদ হাসান উজ্জ্বলের ‘অক্ষয় কোম্পানির জুতো’ নাটকে নাঈমের […]

ছোট পর্দাতেই মিমোর ঈদ

সুপার হিরো সুপার হিরোইনের চ্যাম্পিয়ন লামিয়া মিমোর এবারের ঈদের পুরোটাই ছোট পর্দাকে ঘিরে। আসন্ন ঈদে বিভিন্ন চ্যানেলে মিমো অভিনীত ৬টি নাটক-টেলিফিল্ম প্রচার হবে। ছোট পর্দায় দারুণ ব্যস্ত মিমোর নাটকগুলো হচ্ছে এটিএন বাংলায় সাদেক সিদ্দিকীর ‘হয়তো তোমার জন্য’, সঙ্গে নায়ক শাহরিয়ার নাজিম জয়। এমদাদুল হক খানের ‘শুধু মায়ের জন্য’, নায়ক সাব্বির আহমেদ। দেবাশীষ বড়ুয়া দ্বীপের ‘কুয়াশায় […]

ঈদের ছবি ‘মার্ডার টু’

এবারের ঈদে মুক্তি পাবে বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক আবদুল আলিমের নিবেদনে অ্যাকশন ছবি ‘মার্ডার টু’। মনোয়ারা ফিল্মসের ব্যানারে নির্মিত এ ছবিটি পরিচালনা করেছেন অনেক ছবির সফল পরিচালক এমএ রহিম। ঈদের জন্য সম্পূর্ণ প্রস্তুত ‘মার্ডার টু’। অপরাধ জগতের অন্ধকার দূর করার গল্প নিয়ে নির্মাণ হয়েছে ছবিটি। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়াজ, বিন্দিয়া, লিটন হাসমি, রিভা, আমান, […]

দ্বন্দ্ব!

রণবীর সিং এখন বেশ ক’জন বলিউড অভিনেত্রীরই প্রিয় পাত্র। তবে নতুন খবর হলো, এবার এ নায়কের প্রেমে ডুবে ডুবে জল খাচ্ছেন শত্রুঘœ সিনহা কন্যা সোনাক্ষি সিনহা। রণবীরের সঙ্গে ‘লুটেরা’ ছবিতে বেশ ঘনিষ্ঠভাবে ক্যামেরাবন্দি হয়েছিলেন সোনাক্ষি। ছবিটি ছিল ব্যবসায়িকভাবেও সফল। তবে এরপর আর নতুন কোন ছবিতে কাজ করা হয়নি তাদের। তাই বলে থেমে নেই দু’জনের ভাব-বিনিময়! […]

টাইম টেলিভিশনের বর্ণাঢ্য উদ্বোধন নিউ ইয়র্কে

যুক্তরাষ্ট্রে সূচিত হলো বাংলাদেশী প্রবাসীদের সাফল্যের আরেকটি মাইলফলক। প্রবাসে নতুন প্রজন্মের বাংলাদেশীদের সেতুবন্ধনে সেখানে যাত্রা শুরু করেছে প্রথম বাংলা ইলেকট্রনিক মাধ্যম ‘টাইম টেলিভিশন’। গতকাল আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ এই টেলিভিশন স্টেশনের উদ্বোধন করেন বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানের প্রধান অতিথি নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ভিডিও বার্তার মাধ্যমে টেলিভিশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক মানবজমিন-এর […]

এবোলায় আক্রান্ত ৬,৫০০ ও প্রাণহানি ৩,০০০ ছাড়ালো

পশ্চিম আফ্রিকার ৫টি দেশে প্রাণঘাতী এবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে প্রাণহানির সংখ্যা ৩,০০০ ছাড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য দেয়া হয়েছে। ওই পরিসংখ্যান অনুযায়ী, সাড়ে ৬ হাজারেরও বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। লাইবেরিয়ায় সবচেয়ে বেশি সংখ্যাক মানুষ এবোলা ভাইরাসে সংক্রমিত হয়েছেন এবং সেখানে ১,৮৩০ জন প্রাণ হারিয়েছেন। কয়েকটি গবেষণায় বলা হচ্ছে, নভেম্বরের শুরু […]

গিনি-বিসাউয়ে ভূমি মাইন বিস্ফোরণে নিহত ১৯, আহত ১০

পশ্চিম আফ্রিকার দেশ গিনি-বিসাউয়ে স্বাধীনতা যুদ্ধের সময় মাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে একটি মিনিবাস সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে, নিহতের সংখ্যা বাড়তে পারে। কালে-ভদ্রে ব্যবহৃত একটি সড়কে এ ঘটনা ঘটেছে। মিনিবাসটি সড়কে থাকা পানি এড়িয়ে পাশ কাটিয়ে যাওয়ার […]

ইসরাইলের বিরুদ্ধে ‘গণহত্যা’র অভিযোগ ফিলিস্তিনি প্রেসিডেন্টের

ইসরাইল ‘গণহত্যার যুদ্ধে’ লিপ্ত বলে অভিযোগ এনেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া এক বক্তব্যে আব্বাস বলেন, ফিলিস্তিন অধ্যুষিত গাজা ভূখ-ে ‘যুদ্ধাপরাধ’ সংঘটনের জন্য ইসরাইলের শাস্তি হওয়া উচিত। এদিকে আব্বাসের এ বক্তব্যের তীব্র সমালোচনা করেছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী অ্যাভিগদোর লিবারম্যান বলেছেন, এটা ‘মিথ্যায় পরিপূর্ণ উস্কানিমূলক বক্তব্য’। আব্বাসের বিরুদ্ধে কূটনৈতিক সন্ত্রাসবাদের পাল্টা-অভিযোগ […]