কমলাপুরে ইয়াবাসহ যুবক আটক

শনিবার সকাল ১০টার দিকে কমলাপুর রেল স্টেশন থেকে ২০০ পিস ইয়াবাসহ আসাদ মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ সংবাদমাধ্যমকে জানান, চট্টগ্রাম থেকে আসা মেইল ট্রেন থেকে নামার সময় আসাদকে সন্দেহ হয়। এসময় তার শরীরে তল্লাশি চালিয়ে কোমর থেকে বিশেষ কায়দায় লুকানো ২০০ পিস ইয়াবা […]

একরামুল হত্যাকাণ্ড: রুটি সোহেল জেলহাজতে

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত পলাতক আসামি রুটি সোহেলকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করে ৠাব-৭। মামলার তদন্তকারী ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবুল কালাম আজাদ […]

চট্টগ্রামে ২০০ কেজি ইলিশ জব্দ

চট্টগ্রামে ইলিশ মাছ আহরণ ও বিক্রির বিরুদ্ধে ব্যাপকভাবে অভিযান অব্যাহত রয়েছে। জেলা মৎস্য অফিস, জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত, পুলিশ এবং কোস্টগার্ড এসব অভিযানে অংশ নিচ্ছে। শুক্রবার গভীর রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উঠান মাঝির ঘাট এলাকায় কোস্টগার্ড টিম অভিযান চালিয়ে ২০০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে। পরে সেগুলো মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। জেলা মৎস্য […]

দেশের ৮০ শতাংশ মানুষ গ্যাস ব্যবহার থেকে বঞ্চিত, দাম বাড়ানর পরিকল্পনা

প্রাকৃতিক গ্যাসে দেশের গাড়ি, কারখানা চললেও এখনো এই সুবিধা থেকে বঞ্চিত ৮০ শতাংশ মানুষ। কবে নাগাদ তাদের এই দূর্ভোগ দূর হবে, তাও অনিশ্চিত। এদিকে গ্যাসের দাম আরো একদফা বাড়ানর পরিকল্পনা চলছে। দৈনিক কালের কণ্ঠ-এ প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। পত্রিকাটি জানায়, চলতি মাসেই গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দেশের গ্যাস বিতরণ সংস্থা ও পেট্রোবাংলা বাংলাদেশ […]

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের লঞ্চ চলাচল বন্ধ

শনিবার সকাল ১১টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়ছে। জেলা প্রশাসক রফিকুল ইসলাম খান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে। ঘূর্ণিঝড় ‘হুদহুদ’র প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, […]

লতিফের বক্তব্য সরকারেরই: কাদের সিদ্দিকী

টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীর বক্তব্যকে বর্তমান সরকারের বলেই মন্তব্য করেছেন তার ছোটভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, ‘লতিফ সিদ্দিকীর বক্তব্য আওয়ামী লীগ ও সরকারের। দলীয়ভাবে আমরা এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে কৃষক শ্রমিক জনতা লীগের জরুরি সংবাদ সম্মেলনে কাদের […]

ডুবু-ডুবু লঞ্চ নিয়েও ঢাকায় যাবেন মাস্টার!

অতিরিক্তি যাত্রী বহনের কারণে লঞ্চটি হেলে পড়েছে একদিকে। তারপরও প্রায় তিনহাজার যাত্রীর জীবননাশের আশংঙ্কা নিয়ে ঢাকায় যাবেন মাস্টার (লঞ্চ চালক)। শেষ পর্যন্ত বরিশাল বন্দর কর্মকর্তারা লঞ্চটির পিছু নিয়ে সেটিকে ঘাটে আনেন। ঝালকাঠী প্রশাসনের নাকের ডগায় অতিরিক্ত যাত্রী বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল এম ভি ফারহান-৭ নামের একটি লঞ্চ। কীর্তন খোলা নদীতে এসে কাত হয়ে […]

অদ্ভুত বিয়ে

বৃটেনের এক তরুণী উদ্ভট এক কাণ্ড ঘটিয়ে সাড়া ফেলে দিয়েছেন। জমকালো আয়োজনে বিয়ে করেছেন নিজেকেই। আরও মজার ব্যাপার হলো, ৫০ জন আমন্ত্রিত অতিথির অংশগ্রহণে এ বিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। বিয়ের আয়োজনের বিন্দুমাত্র কমতি ছিল না। পেশায় ফটোগ্রাফার গ্রেইস গেল্ডার বলছিলেন, ৬ বছর একা থাকার সময়টাতে তিনি নিজের সঙ্গে চমৎকার এক সম্পর্ক গড়েছেন। অন্য কারও সঙ্গে […]

বেশি নম্বর না দেয়ায় ৪৭ শিক্ষককে শাস্তি

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার খাতায় বেশি নম্বর না দেয়ার অভিযোগে ৪৭ পরীক্ষককে কালো তালিকাভুক্ত করে শাস্তি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। তারা আগামী ৫ বছরের জন্য বোর্ডের কোন খাতা দেখার সুযোগ পাবেন না। এ সংক্রান্ত একটি আদেশ গত মাসে বোর্ড থেকে জারি করা হয়েছে। তবে বোর্ড কর্তৃপক্ষ বলছে, এসএসসি পরীক্ষায় সঠিকভাবে খাতা মূল্যায়ন না করায় […]

মালালা তখন ক্লাসে

ক্লাসে বসে একমনে পড়া শুনছিল কিশোরী। এমন সময়ই নোবেল কমিটির ঘোষণা— ভারতের কৈলাস সত্যার্থীর সঙ্গে শান্তি পুরস্কার পাচ্ছে সতেরো বছরের পাক কিশোরী মালালা ইউসুফজাই। হাওয়ার বেগে খবর ছড়াল বার্মিংহামে মালালার স্কুলে। আনন্দে মেতে উঠল পড়ুয়ারা। কিন্তু যাকে ঘিরে এত উচ্ছ্বাস, সে তো ক্লাসরুমে। খেয়াল হতেই ক্লাস থেকে মালালাকে টেনে বের করল সহপাঠীরা। শোনাল নোবেল-জয়ের খবর, […]

সৌদিকে যেভাবে রক্ষা করেছিল যুক্তরাষ্ট্র

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে পৃথিবীর ইতিহাসে প্রথম যে প্রথাগত যুদ্ধটি হয়েছিল, সেটি ছিল ইরাক-ইরান যুদ্ধ। এটি মূলত প্রথম পারস্য উপসাগরীয় যুদ্ধ হিসেবে পরিচিত। এ যুদ্ধে ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে সমর্থন দিয়েছিল সৌদি আরব। সম্প্রতি মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিআইএর প্রকাশ করা এক গোপন নথি থেকে জানা যায়, ১৯৮৭ সালে সমুদ্রে সৌদি আরবের তেল ক্ষেত্রগুলোতে হামলার […]

উত্ত্যক্ত করার প্রতিবাদ করে প্রাণ দিলেন ভাই

ছোট বোনকে উত্ত্যক্ত (ইভ টিজিং) করার প্রতিবাদ করায় বখাটেদের পিটুনিতে প্রাণ হারালেন মো. নাসির হোসেন (২৫) নামের এক যুবক। গতকাল শুক্রবার রাতে রাজধানীর পশ্চিম ভাষানটেকের গোলটেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাসির ৯৩/১ ভাষানটেক এলাকার আবদুল মতিন সরদারের ছেলে। নাসিরের বড় ভাই মোশারেফ হোসেনের ভাষ্য, ভাষানটেক এলাকার আবুল, বাবলু, মামুন, কানা আলমসহ আট-নয়জন বখাটে তাঁর […]

২২০০ কোটি ডলারে WhatsApp কিনে নিল ফেসবুক।তবে এখনই আয়ের পরিকল্পনা নেই জাকারবার্গের!

গত সপ্তাহেই চূড়ান্ত হয়েছে ফেসবুক কর্তৃক হোয়াটস অ্যাপ অধিগ্রহণের সম্পূর্ণ প্রক্রিয়া। ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ গতকাল জানিয়েছেন, খুব শীঘ্রই হোয়াটস অ্যাপ থেকে অর্থ আয়ের কোন পরিকল্পনা নেই ফেসবুকের। Internet.Org এর এক সম্মেলনে অংশগ্রহণ করতে বর্তমানে ভারতে অবস্থান করছেন জাকারবার্গ। সেখানেই এই কথা জানান তিনি। হোয়াটস অ্যাপ বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য রয়েছে যা প্রায় সব দেশেই […]

রাজধানী ঢাকা চিরাচরিত রূপে ফিরছে

রাজধানীবাসী ঢাকায় ফিরতে শুরু করেছেন। ঢাকায় ফেরার এই মিছিল মঙ্গলবার সন্ধ্যা থেকেই শুরু হয়ে এখনও চলছে। রোববার থেকে রাজধানী ঢাকা চিরাচরিত রূপে ফিরতে যাচ্ছে। আর এই ফাঁকা ঢাকাকে কর্মব্যস্ত করতে যেসব মানুষ এখন ঢাকার বাইরে রয়েছেন তারা সড়ক, রেল ও নদীপথে ঢাকায় ফিরতে শুরু করেছেন। দেশের দক্ষিণাঞ্চলের মানুষ বেশির ভাগই নদীপথে যাতায়াত করেন। আর নদীপথে […]

লতিফকে নিয়ে মুখ খুলছেন কাদের সিদ্দিকী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য  আব্দুল লতিফ সিদ্দিকীকে নিয়ে আজ মুখ খুলতে যাচ্ছেন তার ছোট ভাই আব্দুল কাদের সিদ্দিকী। আজ শনিবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন তার ছোট ভাই কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বীরোত্তম আব্দুল কাদের সিদ্দিকী। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সকাল সাড়ে ১১টায় এ সংবাদ সম্মেলন হবে। শনিবার ভোরে […]