বিবারের পার্টিতে পুলিশ!

নানারকম অনৈতিক কর্মকাণ্ডের জন্য প্রায়ই আইনি ঝামেলায় পড়তে হয় পপতারকা জাস্টিন বিবারকে। গত মাসেও অতি দ্রুতবেগে গাড়ি চালানোর জন্য জরিমানা হয়েছিল তার। এবার তার বাড়িতে পুলিশের আগমন। কোন অভিযোগ নেই বিবারের বিরুদ্ধে। তাহলে কেন পুলিশ তার মহলে- এমন প্রশ্ন তো জাগতেই পারে বিবারভক্তের মাঝে! বুধবার নিজ বাড়িতে বন্ধুদের নিয়ে পার্টির আয়োজন করেছিলেন তিনি। হঠাৎ রাতে […]

শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্নকে হত্যা করলো ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রাচ্যের অক্সফোর্ড বলে খ্যাত ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে’ পড়ার ইচ্ছে প্রায় প্রতিটি শিক্ষার্থীই মনে-প্রাণে লালন করে। উচ্চমাধ্যমিকের স্তর পেরিয়ে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পড়ার স্বপ্নে বিভোর থাকে তারা। এক্ষেত্রে অনেকে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হলে পরের বছর ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা আর দ্বিতীয়বার […]

‘এইসব দিনরাত্রি’ নাটকের ‘টুনি’র আত্মহত্যা

হুমায়ূন আহমেদের বিখ্যাত টিভি ধারাবাহিক ‘এইসব দিনরাত্রি’র শিশু চরিত্র ‘টুনি’র রূপদানকারী লোপা আত্মহত্যা করেছেন। তার পুরো নাম নায়ার রহমান  লোপা। এরেই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মিডিয়ার একাধিক বন্ধুবান্ধব এই আত্মহত্যার ঘটনায় দু:খ প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকেই তার নিজের বাড়ির বেডরুমে এই ঘটনা ঘটে বলে জানা যায়। এই সংবাদ লেখা পর্যন্ত তার […]

অপহরণের পর শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১

রাজশাহী মহানগরীতে চতুর্থ শ্রেণির এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে এক শ্রমিককে গ্রেফতার করেছে ।পুলিশঅপহরণের প্রায় ১৩ ঘণ্টা পর শুক্রবার ভোরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় অপহরণ ও ধর্ষণের মামলা হয়েছে। গ্রেফতারকৃত আশিক আলী (১৯) রাজশাহীর চারঘাট উপজেলার নূরুল ইসলামের ছেলে। বর্তমানে তারা মহানগরীর জামালপুর মহল্লায় থাকে। তার বাবা শহরে […]

ফেসবুকে ২০ লাখ ফ্যান উপলক্ষ্যে মুশফিকের ভিডিও বার্তা

পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ২০ লাখ ভক্তের কোটা স্পর্শ করলো বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের। ২ মিলিয়ন ভক্তকে নিয়ে ভেরিফাইড হওয়া মুশফিক তার পেজে ৪৮ সেকেন্ডের একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। এতে তিনি ভক্তদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। ফেসবুকে সেই ভিডিও বার্তায় টাইগারদের টেস্ট অধিনায়ক বলেন, ‘হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই […]

মহারাষ্ট্র ও হরিয়ানাতে বিজেপি’র জয় নিশ্চিত

ভারতের মাহারাষ্ট্র ও হরিয়ানা প্রদেশের বিধানসভার উপনির্বাচনে বিজেপি’র জয় একপ্রকার নিশ্চিত। দুটি প্রদেশেই কংগ্রেস ক্ষমতাসীন ছিল। ভোট শেষ হওয়ার পর থেকে এখন পর্যন্ত যে কটি জনমত সমীক্ষার ফল প্রকাশিত হয়েছে তার সব ক’টিতেই বিজেপির জয় নিশ্চিত বলে জানানো হয়েছে। আগামী রোববার সরকারি ভাবে এই দুটি প্রদেশের ফল ঘোষণা করা হবে। তবে এই দুই প্রদেশের নির্বাচনে […]

৬-০ গোলের বিশাল জয় পেল ক্ষুদে নারী ফুটবলাররা

আরব আমিরাতের বিপক্ষে ৬-০ গোলের বিশাল বড় জয় পেয়েছে বাংলাদেশের ক্ষুদে নারী ফুটবলাররা। এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলের বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে এ জয় পায় তারা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হওয়া এ ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় লাল-সবুজ বাহিনী। ম্যাচে জোড়া গোল করেন সানজিদা এবং বিপাশা। ম্যাচের ৫ মিনিটে গোল করে […]

নয়াপল্টনে বিএনপির দুইগ্রুপে গোলাগুলি, আটক ৭

রাজধানী নয়াপল্টনে বিএনপির মহানগর কার্যালয়ে ভাসানটেক থানার একটি ওয়ার্ড কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এসময় ঘটনাস্থল থেকে সাতজন কর্মীকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ৮টায় মহানগর কার্যালয়ের ভাসানী ভবনের মিলনায়তনে ভাসানটেক থানার একটি ওয়ার্ড কমিটি গঠন নিয়ে সাংগঠনিক বৈঠক চলছিল। তবে […]

“ডিমলায় পচারহাট নবজাগরণ সমবায় সমিতির কমিটির সাথে সদস্যদের মতবিনিময়”

ইমানুর রহমার,ডিমলা প্রতিনিধি:- নীলফামারীর ডিমলার পচারহাট গ্রামে শুক্রবার রাত ৮ টার সময় পচারহাট নবজাগরণ সমবায় সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে কমিটির সাথে সদস্যদের একমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়| সমিতির সভাপতি কাজী মো:আমিনার রহমান বলেন,আগামী শুক্রবার সমিতির সকল সদস্যদের রেজ্রিস্টেশন করে উপজেলা অফিসে জমা দেওয়া হবে|এতে আরও বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক শ্রী দ্বীজেন্দ্র নাথ রায় ও ডা:মমিনুর রহমান প্রমুখ|

পলাশবাড়ীতে স্থানীয় এমপি কর্তৃক প্রেসকাবে ডিজিটাল ক্যামেরা প্রদান

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী প্রেসকাব সাংবাদিকদের জন্য নির্বাচনী এলাকার সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার একটি ডিজিটাল ক্যামেরা প্রদান করেছেন। গতকাল শুক্রবার সন্ধায় গাইবান্ধা রোডস্থ প্রেসকাবে এমপি’র প্রতিনিধি ও আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক প্রভাষক শামিকুল ইসলাম লিপন-এর নিকট থেকে ক্যামেরা গ্রহণ করেন প্রেসকাবের সভাপতি মন্জুর কাদির মুকুল ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন। এসময় স্থানীয় […]

বৃহত্তর কর্মসূচীর ঘোষণা পলাশবাড়ী মোটর শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে গাইবান্ধা মোটর শ্রমিক ইউনিয়ন কর্তৃক সাংবাদিকদের মিথ্যা তথ্য পরিবেশনের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের প্রতিবাদে গতকাল শুক্রবার পলাশবাড়ী মোটর শ্রমিক সংগঠনের নিজস্ব কার্যালয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অত্র সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন তার লিখিত বক্তব্যে জানান, গত শুক্রবার […]

  পলাশবাড়ীতে নিখোঁজের ২৫ দিনেও শরীফের সন্ধান মেলেনি

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার পলাশবাড়ীতে বুদ্ধি প্রতিবন্ধী শরীফ মিয়া (২৭) নিখোঁজের প্রায় ২৫ দিনেও সন্ধান মেলেনি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পাওয়ায় তার দিনমজুর হতদরিদ্র সহায় সম্বলহীন পিতা-মাতা এখন পাগল প্রায়। গায়ের রং শ্যামলা মুখে দাড়ি আছে। উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। গত ২৫ সেপ্টেম্বর নিখোঁজের সময় তার পড়নে ছিল কালো […]

গাইবান্ধায় ফেন্সিডিলসহ আটক ১

  আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পল্লব মিয়া নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তার কাছ থেকে ৬৯ বোতল ফেন্সিডিল ও ৩০ হাজার ৭৭০ টাকা উদ্ধার করা হয়। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নয়াপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক পল্লব ওই গ্রামের টুকু মিয়ার পুত্র। […]

গোবিন্দগঞ্জ পৌরসভার সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার সীমানা প্রাচীর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র আতাউর রহমান সরকার। জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌরসভার নিজস্ব অর্থায়নে প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে পৌরসভার নুতন ভবনের প্রাচীর নির্মাণ কাজ করা হচ্ছে। নির্মাণ কাজের শুভ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, কাউন্সিলর রুহুল […]

চুয়াডাঙ্গায় প্রধান শিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মানব বন্ধন, মৌন মিছিল ও স্মারকলিপি পেশ

জিসান আহমেদ, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ম্যানিজিং কমিটির সদস্য কর্তৃক বিদ্যালয়ের প্রধান শিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে মানব বন্ধন, মৌন মিছিল ও স্মারকলিপি পেশ করেছে চুয়াডাঙ্গা জেলা শিক সমিতি। আজ সকাল ১০টায় জেলার প্রানকেন্দ্র হাসান চত্তরে মানব বন্ধন শেষে মৌন মিছিলের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি পেশের মাধ্যমে প্রতিবাদ সমাবেশ শেষ হয়। আয়োজিত মানববন্ধনে অংশগ্রহন […]