টেলি সামাদের অস্ত্রোপচার সম্পন্ন
জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদের পায়ে সফল অস্ত্রোপচার হয়েছে। কেটে ফেলা হয়েছে বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুল। গতকাল সকাল ১১টায় ডা. কামাল পাশার তত্ত্বাবধানে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। আজ তাকে কেবিনে নেয়া হবে বলে জানিয়েছেন টেলি সামাদের স্ত্রী রেখা সামাদ। তিনি জানান, ডাক্তাররা প্রথমে আশঙ্কা করেছিলেন তিনটি আঙ্গুল কাটা হতে পারে। কিন্তু শুধু বৃদ্ধাঙ্গুল কাটা হয়েছে এবং অস্ত্রোপচার […]
অবাক করার মতো
এরই মধ্যে বিভিন্ন ছবির মাধ্যমে নিজেকে একজন পরিপূর্ণ অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন কেট বেককিনসেল। রোমান্টিকের পর এখন থ্রিলার ও অ্যাকশন ছবির দিকে ঝুঁকছেন তিনি। আর এ ধরনের ছবিতে অভিনয় করা শুরু করেছেন তার স্বামী ও পরিচালক লেন ওয়াইজমেনের মাধ্যমে। এরই মধ্যে লেন পরিচালিত ‘আন্ডারওয়ার্ল্ড অ্যাওয়াকেনিং’ ছবির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন কেট বেককিনসেল। ছবিতে রোমান্সের পাশাপাশি […]
হয়ে গেল ‘রাত্রির যাত্রী’র মহরত
ব্যাপক আশাবাদের মধ্য দিয়ে মহরত হয়ে গেল নতুন পরিচালক হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত প্রথম ছবি ‘রাত্রির যাত্রী’র। সোমবার সন্ধ্যায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবের ভিআইপি প্রজেকশনে অনুষ্ঠিত ‘রাত্রির যাত্রী’ ছবির মহরতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য সচিব মরতুজা আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নূরুজ্জামান বিপিএম, পিপিএম, […]
ইমামী ফেয়ার এন্ড হ্যান্ডসাম চ্যানেল আই ‘হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান’ আজ
দেশের একমাত্র হ্যান্ডসাম প্রতিযোগিতা ইমামী ফেয়ার এন্ড হ্যান্ডসাম চ্যানেল আই ‘হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান’ পাওয়ার বাই বাংলাদেশ নেভি সিজন-২-এর গ্র্যান্ড ফিনালে হতে যাচ্ছে আজ। চ্যানেল আই আজ রাত ৭টা ৩০ মিনিট থেকে পুরো অনুষ্ঠানটি সরাসরি সমপ্রচার করবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে। সারাদেশ থেকে অংশ নেয়া সাড়ে ৩ লাখ প্রতিযোগী থেকে সিজন-২-এর গ্র্যান্ড ফিনালে লড়াই […]
নতুন করে কেয়া
নতুন করে চলচ্চিত্রে পথচলা শুরু করেছেন আলোচিত নায়িকা কেয়া। তার এই নতুন পথচলা নির্মাণাধীন বড় মাপের ছবি ‘ব্ল্যাকমানি’ দিয়ে। সময়ের সফল পরিচালক সাফিউদ্দিন সাফি পরিচালিত এই ছবিতে কেয়া অভিনয় করছেন আলোচিত নায়ক সাইমনের সঙ্গে। এটি কেয়া-সাইমন জুটির দ্বিতীয় ছবি। তারা প্রথম জুটিবদ্ধ হন শাহিন সুমন পরিচালিত ‘মন শুধু তোমারই’ ছবির মাধ্যমে। কেয়া বেশ কিছুদিন চলচ্চিত্র […]
সুরের জাদুকর আলম খানের ৭০তম জন্মদিন আজ
সুরের জাদুকর আলম খানের ৭০তম জন্মদিন আজ। ১৯৪৪ সালের ২২শে অক্টোবর জন্মগ্রহণ করেন গুণী এ মানুষটি। ১৯৭০ সালে আবদুল জব্বার খানের ‘কাঁচ কাটা হীরে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রের সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। তারপর অসংখ্য ছবির সংগীত পরিচালনা করেন। সৃষ্টি করেন একের পর এক শ্রুতিমধুর এবং জনপ্রিয় গান। আলম খানের সুর ও সংগীত পরিচালনায় সৃষ্ট […]
জাসাস পদ ছাড়লেন ন্যান্সি
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনির ন্যান্সি জাসাস ঢাকা মহানগর দক্ষিণ এর সহ-সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এই পদ থেকে সরে দাঁড়ান তিনি। বিষয়টি প্রথমে তিনি ফেসবুক স্ট্যাটাসের মধ্যে দিয়ে সবাইকে জানান। এদিকে পদ থেকে সরে দাঁড়ালেও বিএনপি রাজনীতি থেকে সরে দাড়াননি বলে মানবজমিনকে জানান তিনি। পদের বাইরে থেকে বিএনপির সঙ্গে সব সময় যুক্ত […]
মুম্বই ফিল্ম ফেস্টিভালে তসলিমাকে নিয়ে ছবি ‘নির্বাসিত’র ওয়ার্ল্ড প্রিমিয়ার
বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনকে নিয়ে তৈরি ছবি ‘নির্বাসিত’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে মুম্বই ফিল্ম ফেস্টিভালে। তসলিমা নাসরিনের আংশিক জীবন নিয়ে চুর্ণি গঙ্গোপাধ্যায় পরিচালিত এ ছবিটির প্রশংসা করেছেন সবাই। তবে পশ্চিমবঙ্গে কবে ছবিটি মুক্তি পাবে তা নিশ্চিতভাবে জানা যায়নি। তসলিমার নির্বাসিত জীবন ও তার পুষ্যি বেড়াল মিনির বিচ্ছেদ ও পুনর্মিলনকে কেন্দ্র করেই ছবিটি গড়ে উঠেছে। ২০০৭ […]
মোহাম্মদ আলী সিদ্দিকী গুরুতর অসুস্থ
ষাট ও সত্তর দশকের জনপ্রিয় সংগীতশিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকী গুরুতর অসুস্থ। মঙ্গলবার রাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)-এ চিকিৎসাধীন। কার্ডিওলজিস্ট ডা. জামাল উদ্দিন এবং নিউরোলোজিস্ট ডা. আশরাফ আলীর তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। চিকিৎসক বলেন, শিল্পী হাইপোগিসিমিক শক পেয়েছিলেন। বছর তিনেক […]
‘মি. প্রেসিডেন্ট, আমার গার্লফ্রেন্ডকে স্পর্শ করবেন না’
সৌজন্য বা ভদ্রতার খাতিরেই হোক কিংবা সাহস করেই হোক, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে নির্দেশ দেয়ার ধৃষ্ঠতা রাষ্ট্রপ্রধানরাও সচরাচর দেখান না। সেখানে এক মার্কিন নাগরিক ওবামাকে বলে বসলেন, মিস্টার প্রেসিডেন্ট, আমার গার্লফ্রেন্ডকে স্পর্শ করবেন না। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। শিকাগোয় এক তরুণী আইয়া কুপার ওবামার পাশে দাঁড়িয়ে ভোট দিচ্ছিলেন। এ সময় তার বয়ফ্রেন্ড মাইক […]
ওয়াশিংটন পোস্টের সাবেক সম্পাদক ব্র্যাডলি আর নেই
৯৩ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সংবাদপত্র ওয়াশিংটন পোস্টের সাবেক সম্পাদক বেন ব্র্যাডলি। ওয়াটারগেইট কেলেঙ্কারি ফাঁস করে সারা বিশ্বে ব্যাপক আলোচনায় এসেছিলেন তিনি। ওই কেলেঙ্কারি ফাঁসের কারণেই পতন হয় সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সরকারের। গতকাল নিজ বাড়িতে মৃত্যু হয় নির্ভীক এ সাংবাদিকের। বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেছেন। ১৯৬৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ওয়াশিংটন […]
রাজধানীতে অবস্থান বিক্ষোভের সমাপ্তি টানলেন তাহিরুল কাদরি
পাকিস্তান আওয়ামী তেহরিকের (পিএটি) নেতা তাহিরুল কাদরি রাজধানী ইসলামাবাদে গতকাল তার দলের নেতা-কর্মী ও সমর্থকদের অবস্থান-বিক্ষোভ সমাবেশের সমাপ্তি টেনেছেন। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পদত্যাগের দাবিতে ২ মাসেরও বেশি সময় অবস্থান বিক্ষোভ অব্যাহত রাখার পর এ ঘোষণা দিলেন কাদরি। তবে রাজধানী ইসলামাবাদে এখনও বিক্ষোভ আন্দোলন জারি রেখেছে ইমরান খানের নেতৃত্বাধীন দল পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ (পিটিআই)। এ খবর দিয়েছে […]
‘লিবার্টি’ পদকে ভূষিত মালালা
শান্তিতে যৌথভাবে নোবেল জয়ী পাকিস্তানের ১৭ বছর বয়সী বিস্ময়-কিশোরী মালালা ইউসুফজাই এবার যুক্তরাষ্ট্রের সম্মানজনক লিবার্টি মেডেলে ভূষিত হলেন। সবচেয়ে কম বয়সে নোবেল পাওয়া এ কিশোরী লিবার্টি মেডেলপ্রাপ্তদের মধ্যেও সর্বকনিষ্ঠ। লিবার্টি মেডেলে ভূষিত মালালা বলেন, আমি এ পদক পেয়ে সম্মানিত। শিক্ষার জন্য প্রচারণা চালিয়ে যেতে এবং প্রতিটি শিশুর অধিকার আদায়ের সংগ্রামে আমাকে উৎসাহ যোগাবে এটি। পুরস্কারের […]
নাসার ভিডিও ফুটেজে ‘উড়ন্ত সসার’
মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার একটি ভিডিও ফুটেজে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে (আইএসএস) অবস্থানকারী দুই নভোচারীর পেছনে একটি অশনাক্ত উড়ন্ত বস্তু (ইউএফও) বা উড়ন্ত সসারের উপস্থিতি শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই। ইউটিউবে পোস্ট করা ৫ মিনিটের ওই ভিডিও ক্লিপে নভোচারীদের পেছনে নিকষ কালো ব্যাকগ্রাউন্ডে একটি রহস্যময় যানকে উড়তে দেখা গেছে। ওই ফুটেজে গত […]
৪৫০০ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে ৪৫০০ কোটি টাকা। দেশে বর্তমানে বড় কোন বিনিয়োগ না থাকায় উদ্যোক্তারা সঞ্চয়পত্র ও ক্ষুদ্র বিনিয়োগে ঝুঁকছেন। জানা গেছে, চলমান পরিস্থিতিতে স্থবির হয়ে পড়েছে সামগ্রিক বিনিয়োগ। আমানতকারীদের টাকা খাটাতে পারছে না ব্যাংকগুলো। এ পরিস্থিতিতে পরিচালনব্যয় কমাতে আমানতকারীদের নিরুৎসাহিত করতে কমানো হচ্ছে সুদের হার। এদিকে পুঁজিবাজারেও দোদুল্যমান পরিস্থিতি। কিছুদিন […]