বাংলাদেশ এবার প্রস্তুত হচ্ছে 4G সেবা দিতে
বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সে তুলনায় বাড়ছে না গতি। টুজি থেকে গত বছরের ৮ সেপ্টেম্বর থ্রিজিতে উন্নিত হয়েছে বাংলাদেশ। এখন ফোরজি নিয়ে চিন্তা ভাবনা চলছে। আগামী ১ নভেম্বরের মধ্যে গাইডলাইন চূড়ান্ত করার পরই ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম উন্মুক্ত করার প্রক্রিয়ার সিদ্ধান্ত নেবে বিটিআরসি। কিন্তু ঢাকায় সদ্য সমাপ্ত কমনওয়েলথ টেলিকমিউনিকেশন্স অর্গানাইজেনশন (সিটিও) ফোরামের […]
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে আসছে মাইক্রোসফটের স্মার্টওয়াচ
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই স্মার্টওয়াচ বাজারে আনবে মাইক্রোসফট। এ তথ্য জানিয়েছে ফোর্বস ম্যাগাজিন। স্মার্টওয়াচটি পরিধানকারীর হৃদকম্পন মাপতে পারবে। এ ছাড়া এটি বিভিন্ন মোবাইল প্ল্যাটফর্মেও সমর্থন করবে। একবার ফুল চার্জ দিলে তা দুই দিনেরও বেশি সময় ধরে টানা ব্যবহার করা যাবে। বাজার গবেষকেরা ধারণা করছেন, নতুন স্মার্টওয়াচ ঘোষণা দেওয়ার কয়েক দিনের মধ্যেই তা বাজারে ছাড়বে মাইক্রোসফট। […]
জাসাসের সহ-সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন “সংগীতশিল্পী ন্যান্সি “
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনির ন্যান্সি বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই পদ থেকে সরে দাঁড়ান তিনি। পদ ছাড়ার বিষয়টি তিনি প্রথমে ফেসবুক স্ট্যাটাসের মধ্যে দিয়ে সবাইকে জানান। পদ থেকে সরে দাঁড়ালেও বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়াননি তিনি। পদের বাইরে থেকে বিএনপির […]
‘লিমনের ঘটনা নিছক একটি দুর্ঘটনা,”স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী”
র্যাবের গুলিতে পা হারানো কলেজছাত্র লিমন প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘লিমনের ঘটনা নিছক একটি দুর্ঘটনা। যে সময় এ দুর্ঘটনা ঘটে তখন আমি দায়িত্বে ছিলাম না। র্যাব আমাকে জানিয়েছে একজন শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে অভিযান চালানোর সময় লিমন খুব কাছাকাছি ছিল। তাই এ ঘটনা ঘটে।’ আজ মঙ্গলবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে […]
খালেদার হুঁশিয়ারি: সরকার যেমন আচরণ করবে তেমন জবাব দেয়া হবে
সরকারকে হুঁশিয়ারি দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘সরকার পুলিশ দিয়ে বিএনপি নেতাকর্মীদের যেভাবে নির্যাতন করছে তা আর সহ্য করা হবে না। শনিবার রাতে গুলশানের বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে চট্টগ্রাম বিভাগের নবনির্বাচিত জনপ্রতিনিধিধের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘আমরা সঠিক পথেই আছি। তারা […]
ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট
আশুগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক একঘণ্টা অবরোধ করে রাখে উপজেলা যুবলীগের একাংশের নেতাকর্মীরা। বুধবার সকালে আশুগঞ্জ উপজেলা যুবলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মনির সিকদার নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। নয়া কমিটির যুগ্ম-আহ্বায়ক ইলিয়াস আলীর নেতৃত্বে যুবলীগকর্মীরা এ মিছিলে অংশ নেয়। মিছিলটি আশুগঞ্জ গোলচত্তর হয়ে রেলগেট এলাকায় পৌঁছলে টায়ার […]
সৌভাগ্যবান কারা? পাবেন আরশের ছায়া
মোঃ মোস্তাফিজুর রহমান , দিনাজপুর । মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন , একটা নির্দিষ্ট সময়ের টিকিট হাতে দিয়ে ছেড়ে দিয়েছেন এই দুনিয়াতে । আরেই রিটার্ন টিকিটের ডেট আরো জানা নেয় । তাই এইটা যে কোন সময় হতে পারে । যেতে হবে সেয় পরপারে । পরকালে জিবনের সমস্ত কৃত কাজ কর্মের হিসাব দিতে হবে সবাই […]
ইবোলা ভাইরাস নিয়ন্ত্রণে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহের “হাইকোর্টের নির্দেশ”
ইবোলা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে দেশের বেশ কয়েকটি হাসপাতালে বিশেষ চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ বুধবার দুপুরে জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মর্জা হোসেইন হায়দার ও বিচারপতি মো. আতাউর রহমান খানের একটি বেঞ্চ এ রায় দেন। একই সঙ্গে ভাইরাসের প্রয়োজনীয় ওষুধ সংগ্রহেরও নির্দেশ দেন হাইকোর্টের এ বেঞ্চ। আর […]
“ডোমারে উপ-নির্বাচনে চেয়ারম্যান ও সংরক্ষিত আসনে মনোনয়ন পত্র দাখিল; ১৮ নভেম্বর নির্বাচন”
নীলফামারী থেকে ইমানুর রহমান:-নীলফামারীর ডোমারে উপ-নির্বাচনে ডোমার ইউনিয়নের চেয়ারম্যান পদে ৪ ও বামুনিয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন|গত সোমবার বিকাল ৫ টায় উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন|উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার মো.সেকেন্দার আলী জানান,আজ বুধবার চেয়ারম্যান পদে বাছাই ও আগামীকাল […]
সিদ্ধান্ত পরিবর্তনে সময় বেঁধে দিলেন শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বন্ধ করার সিদ্ধান্ত পরিবর্তনে তিন দিনের সময় বেঁধে দিয়েছেন সুযোগ বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে উপাচার্য বলেছেন, ওই সিদ্ধান্ত বদলাবে না।পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে গতকাল মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল তাদের দাবির পক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি স্মারকলিপি দেয়। পরে অপরাজেয় বাংলার […]
‘আমার প্রেমিকাকে ছুঁইয়ো না,”ওবামা”
নিজের প্রেমিকার ভালো-মন্দের ব্যাপারে মনে হয় বেশ সতর্ক দৃষ্টিই রাখেন মার্কিন যুবক মাইক জোন্স। নইলে কি আর বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট বারাক ওবামাকে লক্ষ্য করে বলেন, ‘আমার প্রেমিকাকে ছুঁইয়ো না।’ এনডিটিভি অনলাইনের খবরে বলা হয়েছে, গত সোমবার শিকাগোতে আগাম ভোট দিচ্ছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর পাশের মেশিনেই ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন আইয়া কুপার। নিজের প্রেমিকার […]
২৬ অক্টোবর লতিফকে গ্রেপ্তারের দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল
২৬ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সম্মিলিত ইসলামী দলসমূহ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান।পবিত্র হজ ও মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারের দাবিতে এ হরতাল ডাকা হয়।এর আগে আবদুল লতিফ […]
সৃজনশীলতা থাকতে হবে প্রতিটি উত্তরে
প্রিয় পরীক্ষার্থীরা, জেএসসিতে বাংলা ১ম পত্র নম্বর থাকবে ১০০। সৃজনশীল অংশে ৬০ এবং বহুনির্বাচনি অংশে ৪০ নম্বর। মনে রেখো, বাংলা ১ম পত্র ও ২য় পত্র মিলে গ্রেড নির্ধারিত হয়। অর্থাত্ বাংলা ১ম পত্র ও ২য় পত্র মিলে মোট ১২০ নম্বর হলেই A+ হবে। সৃজনশীল অংশ: প্রতিটি বিভাগ থেকে ২টি করে এই মোট ৬টি প্রশ্নের উত্তর […]
ভাষানটেকে নারীর ঝুলন্ত লাশ
রাজধানীর ভাষানটেক এলাকা থেকে সালমা খাতুন (২২) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। আজ ভোর সাড়ে ছয়টার দিকে ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সালমার স্বামী মিলন হোসেনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পল্লবী জোনের পুলিশের সহকারী কমিশনার মো. কামাল হোসেন প্রথম আলোকে বলেন, আজ ভোর সাড়ে ছয়টার […]
তারেকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ
বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনেতা তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মীসূচির অংশ হিসেবে জাতীয়তা বাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মিছিলটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন ফতেয়াবাদ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার ফতেয়াবাদে এসে সমাবেশে মিলিত হয়। চবি ছাত্রদল নেতা […]