স্মার্ট লোকদের জন্য এবার নতুন স্মার্ট ডিভাইস। স্মার্ট টুথব্রাশ!
বর্তমানে বিশ্বে রাজত্ব করছে নানা স্মার্ট ডিভাইস। স্মার্টফোন, স্মার্ট টিভি, স্মার্ট রেফ্রিজারেটর কিংবা স্মার্ট গাড়ির নাম ইতোমধ্যে প্রায় সবাই শুনেছেন। তবে স্মার্ট ডিভাইস পরিবারে এবার যুক্ত হতে যাচ্ছে স্মার্ট টুথব্রাশ। যারা তাঁদের দাঁতের যত্ন নিয়ে বিশেষভাবে চিন্তিত, তাঁদের জন্য এটা একটা সুখবরই বলা চলে। একটি জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠানের মতে, একজন মানুষ তাঁর জীবনকালে প্রায় ৩০০টি […]
এবারও আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসের উপস্থাপক “পিটবুল”
গতবারের মতো এবারও আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসের উপস্থাপক হিসেবে ঘোষিত হয়েছে পিটবুলের নাম। সেই ১৯৭৪ সাল থেকে এই অনুষ্ঠানটি পরিবেশনায় আছে ডিক ক্লার্ক প্রোডাকশনস। এবারও তাঁরা উপস্থাপক হিসেবে পছন্দ করেছেন পিটবুলখ্যাত জনপ্রিয় র্যাপারকে, যাঁর প্রকৃত নাম আর্মান্দো ক্রিস্টিয়ান পেরেজ। আবারও সুযোগ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত পিটবুল; বললেন, ‘এমন চমৎকার একটি সুযোগ দেওয়ার জন্য এবিসি এবং ডিক ক্লার্ক […]
বিদেশে বাড়ি কিনলে আয়কর দিতে হবে
মালয়েশিয়া ও কানাডার মতো দেশে যেসব বাংলাদেশি নাগরিক বাড়ি কিনেছেন, তাঁরা ঠিকমতো আয়কর দিয়েছেন কি না, সেটি খুঁজে দেখবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ জন্য সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে তথ্য আদান-প্রদানের কাজ শুরু করেছে এনবিআর।বেসরকারি ব্যাংক ইস্টার্ন ব্যাংকের আয়কর পকেট গাইড প্রকাশনা অনুষ্ঠানে এমন তথ্যই জানিয়েছেন এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত […]
নকিয়া নামটি ফোন ব্র্যান্ড হিসেবেই থাকছে না আর
একসময়ের জনপ্রিয় মোবাইল ফোন নির্মাতা নকিয়া মাইক্রোসফটের অংশ হয়ে গেছে, এটা পুরোনো খবর। নতুন খবর হচ্ছে মোবাইল ফোনের ব্র্যান্ড হিসেবেই আর থাকছে না নকিয়া নামটি। নকিয়া নামটাকে একেবারে ছেঁটে ফেলতে যাচ্ছে বিশ্বসেরা সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। শিগগিরই তা হচ্ছে বলেও জানা গেছে।সাম্প্রতিক সময়ে মাইক্রোসফটের মোবাইল যন্ত্র বিভাগের বেশ কিছু কার্যক্রমে এমনই আভাস পাওয়া যাচ্ছিল। এরই […]
কানাডার পার্লামেন্ট ভবনে বন্দুকধারীদের হামলা ,নিহত ২
কানাডার রাজধানী অটোয়ায় দেশটির পার্লামেন্ট ভবনে গতকাল বুধবার হামলা চালিয়েছে বন্দুকধারীরা। হামলার ঘটনায় একজন সেনাসদস্য ও একজন বন্দুকধারী নিহত হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে কানাডা ও যুক্তরাষ্ট্রের বিমান প্রতিরক্ষাব্যবস্থায় বাড়ানো হয়েছে সতর্কতা। খবর এএফপি ও বিবিসির।কয়েকজন বন্দুকধারী গতকাল রাত ১০টার দিকে (বাংলাদেশ সময়) অতর্কিতে ওই পার্লামেন্ট ভবনে ঢুকে গোথিক হলের ভেতর দিয়ে গুলি চালানো শুরু করে। […]
আবার উন্মুক্ত হতে হচ্ছে আরব আমিরাতে বাংলাদেশের জন্য শ্রমবাজার
দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশের জন্য শ্রমবাজার আবার উন্মুক্ত হতে হচ্ছে। পাশাপাশি বাংলাদেশের নাগরিকদের ভিসার ক্ষেত্রে বিধিনিষেধের অবসানও ঘটতে যাচ্ছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সংযুক্ত আরব আমিরাত সফরে গুরুত্বপূর্ণ এসব অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের কর্মকর্তারা। প্রধানমন্ত্রী তিন দিনের সফরে ২৫ অক্টোবর দেশটিতে যাচ্ছেন। সফরকালে […]
এক সেঞ্চুরিতে গর্বের ২ রেকর্ড
টেস্ট খেলুড়ে আট দেশের বিপক্ষে সেঞ্চুরির কৃতিত্ব ছিল ইউনুস খানের। বাকি ছিল শুধু অস্ট্রেলিয়া। গতকাল ব্যক্তিগত সাফল্যের এ বৃত্ত পূরণ করলেন ইউনুস। সঙ্গে স্পর্শ করলেন পাকিস্তান দলে সর্বাধিক ব্যক্তিগত সেঞ্চুরির রেকর্ড। দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথমদিন সেঞ্চুরি তুলে নিলেন এ পাক টপঅর্ডার ব্যাটসম্যান। টেস্ট খেলুড়ে ৯ দেশের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো একমাত্র পাকিস্তানি ব্যাটসম্যান ইউনুস […]
দীর্ঘদিন পর ম্যাডোনা
দীর্ঘদিন পর আবারও ফিরছেন বিশ্বনন্দিত পপতারকা ম্যাডোনা। জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দ্য এক্স ফ্যাক্টর’-এর ফাইনাল পর্বের মধ্য দিয়ে তিনি ফিরছেন। তবে শুধু এখানেই শেষ নয়, ম্যাডোনা ফিরছেন নতুন গান নিয়েও। নিজের ১৩তম একক অ্যালবাম নিয়ে শিগগিরই শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন এ গায়িকা। এরই মধ্যে অ্যালবামের একাধিক গানের কাজ নিজ স্টুডিওতে সম্পন্ন করেছেন তিনি। বিভিন্ন ধরনের গানই এবার শ্রোতাদের […]
বিজয় মুকুট আবুল কালাম আজাদের মাথায়
বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো শ্রেষ্ঠ পুরুষদের খুঁজে টেলিভিশন শো ইমামী ফেয়ার এন্ড হ্যান্ডসাম-চ্যানেল আই, হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান পাওয়ার্ড বাই বাংলাদেশ নেভী- সিজন-টু। এ প্রতিযোগিতায় সাড়ে ৩ লাখ প্রতিযোগী থেকে হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান সিজন-টু এর বিজয়ের মুকুট মাথায় পড়েছেন বগুড়ার ছেলে আবুল কালাম আজাদ। পুরুষদের নিয়ে বাংলাদেশে এটি প্রথম রিয়েলিটি শো। পুরস্কার হিসেবে […]
‘দলের পদে না থেকেও কিভাবে কাজ করা যায় সেটাই দেখাতে চাই’-ন্যান্সি
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনির ন্যান্সি বিএনপির অঙ্গসংগঠন জাসাস, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এই পদ থেকে সরে দাঁড়ান তিনি। এর পরপরই সংবাদটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সবাইকে জানান। এদিকে পদ থেকে সরে দাঁড়ালেও বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়াননি বলে মানবজমিনকে জানিয়েছেন ন্যান্সি। তিনি জানান, পদের বাইরে থেকে বিএনপির সঙ্গে সব […]
পলাশবাড়ীতে পরীক্ষায় ভাল ফলাফলের জন্য তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে ৩ লাখ টাকার প্রনোদনার চেক প্রদান
আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার পলাশবাড়ীতে গত ৩ বছর পরপর পরীক্ষায় ভাল ফলাফল করায় উপজেলার পৃথক তিনটি প্রতিষ্ঠানের শিক্ষকদের বিপরীতে ১ লাখ টাকা করে ৩ লাখ টাকার প্রনোদনা পুরস্কারের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম মাজহারুল ইসলাম। এ […]
২০ লাখ টাকার ক্ষতিসাধন গাইবান্ধায় পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়ী ভাঙচুর-লুটপাট মহিলাসহ আহত ১০ ॥ থানায় মামলা
আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধায় পূর্ব শত্রুতার জের ধরে বশতবাড়ীসহ দুটি মোটর সাইকেল ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মহিলাসহ কমপক্ষে ১০ ব্যক্তি আহত হয়েছে। এ ব্যাপারে ১৯ জনকে আসামী করে থানায় মামলা (নং- ২৭, তাং- ১৮/১০/১৪) দায়ের করা হয়েছে। মামলা বিবরণে জানা যায়, সদর উপজেলার ভবানীপুর মৌজার আব্দুস সামাদের পুত্র হামিদুর রহমান হাসুর সাথে একই […]
পলাশবাড়ীতে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং আইন শৃঙ্খলা কমিটির সভা
আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার পলাশবাড়ীতে গতকাল বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং আইন শৃঙ্খলা কমিটির পৃথক দু’টি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এসএম মাজহারুল ইসলামের সভাপতিত্বে উপজেলায় বিরাজমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি কল্পে বক্তারা নানা পরামর্শ ও দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ […]
গাইবান্ধায় জামায়াত কর্মী গ্রেফতার
আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশ জামায়াত কর্মী মোমিনকে (৪২) গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা গেছে, থানা অফিসার ইনচার্জ মজিবর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ টিম গত মঙ্গলবার রাতে সদরের হরিণমারী গ্রামের বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে থানায় ৪টি মামলা দায়ের হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গতকালই […]
পলাশবাড়ীতে নিরাপদ সড়ক চাই জাতীয় দিবস পালনে মানববন্ধন
আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতেও জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্যাপন উপলক্ষে গতকাল বুধবার সদরের চৌমাথা মোড়ে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা কমিটির আয়োজনে ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ প্রতিপাদ্য বাস্তবায়নে জনসচেতনামূলক মানববন্ধন কালে নিসচার কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা কমিটির আহবায়ক আমিনুল ইসলাম দুদু, অধ্যক্ষ সিদ্দিকুর ইসলাম […]