Swadeshnews24.comবর্তমানে বিশ্বে রাজত্ব করছে নানা স্মার্ট ডিভাইস। স্মার্টফোন, স্মার্ট টিভি, স্মার্ট রেফ্রিজারেটর কিংবা স্মার্ট গাড়ির নাম ইতোমধ্যে প্রায় সবাই শুনেছেন। তবে স্মার্ট ডিভাইস পরিবারে এবার যুক্ত হতে যাচ্ছে স্মার্ট টুথব্রাশ।
যারা তাঁদের দাঁতের যত্ন নিয়ে বিশেষভাবে চিন্তিত, তাঁদের জন্য এটা একটা সুখবরই বলা চলে। একটি জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠানের মতে, একজন মানুষ তাঁর জীবনকালে প্রায় ৩০০টি টুথব্রাশ ব্যবহার করে থাকেন। তবে এবার আপনি চাইলে ৬৯ ডলারের বিনিময়ে কিনে নিতে পারেন এই স্মার্ট টুথব্রাশ। এতে আছে অ্যালুমিনিয়াম কাঠামো। আর উপরের মূল অংশ প্রয়োজনমত পরিবর্তন করে নেওয়ার সুবিধা রয়েছে।
এতো গেল টুথব্রাশের গঠনগত বৈশিষ্ট্য। কাজের দিক থেকে এটি কেমন? এতে আছে মোশন ট্র্যাকার। আরও আছে অ্যাকসিলারোমিটার এবং মাইক্রোকন্ট্রোলার। আর এটি একটি অ্যাপের সাহায্যে যুক্ত থাকবে আপনার স্মার্টফোনের সাথে। ফলে আপনার দাঁতের বিভিন্ন তথ্য আপনি নিয়মিত পাবেন আপনার হাতের মুঠোয় থাকা স্মার্টফোনেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *