গ্রান্ড মসজিদ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
সংযুক্ত আরব আমিরাত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবুধাবির শেখ জায়েদ গ্রান্ড মসজিদ পরিদর্শন করেছেন। এ সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা ছাড়াও তার সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত সাইদ বিন হাজার আল শেহি এবং আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ ওমরান। খালিজ টাইমস জানিয়েছে, গ্রান্ড মসজিদের মহাপরিচালক শেখ ইউসিফ আল ওবাইদি তাদেরকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের […]
হরতালেও সচল রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট
সম্মিলিত ইসলামী দলগুলোর ডাকা সকাল-সন্ধ্যা হরতালেও সচল রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট। তবে অন্যদিনের চেয়ে যানবাহন পারাপারের হার কিছুটা কম হলেও যান পারাপারের জন্য দুটি ঘাটই প্রস্তুত রয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৬টি ফেরি সচল রয়েছে। এর মধ্যে ৭ টি রো-রো, ৩ টি কেটাইপ ও […]
রাজধানীতে হরতালে নেই কোনো উত্তেজনা
মহানবী হযরত মোহাম্মদ (সা.), পবিত্র হজ ও তাবলীগ জামায়াত সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার প্রতিবাদে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা লতিফ সিদ্দিকীকে গ্রেফতার ও তার সর্বোচ্চ শাস্তির দাবিতে ‘সম্মিলিত ইসলামি দলসমূহের’ ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালে নিরুত্তাপ রাজধানী। সকাল থেকে হরতালের সমর্থনে পিকেটিংয়ের কোনো খবর পাওয়া যায়নি। আজ রবিবার সকাল ৬টায় হরতাল শুরুর পর রাজধানীর কোথাও কোনো […]
চুয়াডাঙ্গার জীবননগরে বোমা উদ্ধার
জিসান আহমেদ, চুয়াডাঙ্গা প্রতিনিধি(২৬.১০.১৪): চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা শহরের পোষ্ট অফিস পাড়ায় বসবাসরত পৌর কাউন্সিলর রফিকুল ইসলামের বাড়ির প্রধান ফটক থেকে ২ টি বোমা উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এসব বোমা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে উপজেলা শহরের পোষ্ট অফিস পাড়ায় বসবাসরত জীবননগর পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলামের […]
Google এর নতুন সেবা ইনবক্স!
জিমেইলের পর এবার ‘ইনবক্স’ নিয়ে এলো গুগল। গতকাল জিমেইল ব্লগে নতুন এই মেইল সেবাটির ঘোষণা দেওয়া হয়। ব্যবহারকারীদের জন্য আরও উন্নত মেইল সেবা দেওয়ার লক্ষ্যে এই সুবিধা চালু করা হয়েছে বলে গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে। এতে বিভিন্ন ক্যাটাগরি এবং সময় অনুযায়ী ইমেইল আলাদা করে সংরক্ষণের ব্যবস্থা ছাড়াও থাকছে আরও নানা নজরকাড়া ফিচার। এছাড়া নানা […]
প্রযুক্তি পণ্যের বাজার। শীর্ষ ৬-এ আছে বাংলাদেশ
প্রযুক্তির নিত্য নতুন পণ্যের সাথে তাল মিলিয়ে প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে প্রযুক্তির বাজার। এসব প্রযুক্তি পণ্যের সাথে সম্পৃক্ত রয়েছে বিশ্বের বড় বড় দেশ। অন্য দেশগুলোর সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও প্রযুক্তিপণ্যের বাজার বাড়ছে। ফলে প্রযুক্তি পণ্যের বাজারে শীর্ষ দেশের তালিকায় যুক্ত হচ্ছে বাংলাদেশের নাম। প্রযুক্তির পথে অনেক বড় অগ্রগতি হলো ইন্টারনেট। আর সেই ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে […]
প্রেমিকের সাথে পাকিস্তানি মডেল মীরার গোপন ভিডিও ফাঁস, তীব্র নিন্দার ঝড় (ভিডিও)
বলিউডে পাকিস্তানি মডেল এবং অভিনেত্রীদের আগমন নতুন কিছু নয়। তবে ভিনা মালিক থেকে শুরু করে যেকজন পাকিস্তানি মডেল বা অভিনেত্রী বলিউডে পা রেখেছেন তাদের প্রত্যেকেই নানা সময় সমালোচনার সম্মুখীন হয়েছেন।আর বেশির ভাগ সময়েই এইসব নায়িকাদের খবরের শিরোনামে নিয়ে আসতে সাহায্য করে গোপন এবং আপত্তিকর ভিডিও যাকে আমরা এমএমএস বলে থাকি। এবারও তেমনই কিছু হল। মডেলিং […]
টেকনাফে ৫০ হাজার ইয়াবা উদ্ধার
টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য দেড় কোটি টাকা। রবিবার ভোর সাড়ে ৩ টার দিকে নাফনদীর সাবরাং আছারবনিয়া এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।৪২ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, সাবরাং আছারবনিয়া এলাকার নাফনদী হতে ৩ ব্যাক্তি বাংলাদেশের স্থল ভাগের দিকে আসার […]
লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের দাবিতে ডাকা হরতাল চলছে
হজ নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের দাবিতে সম্মিলিত ইসলামী দলসমূহের ডাকা সকাল সন্ধ্যার হরতাল চলছে। তবে এ পর্যন্ত দেশের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকে রাজধানীতে যাত্রীবাহী বাস, অটোরিকশাসহ অন্যান্য যানবাহন চলাচল করছে। তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম। কিছু দোকানপাট খুললেও বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। হরতালে যে কোন […]
অনিয়মই যেনো নিয়ম জাতীয় বিশ্ববিদ্যালয়ে !
দিনের পর দির ধরে চলা অনিয়ম যেনো শিকড় গেঁড়ে বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। অনিয়মিই এখানে নিয়মে পরিনত হয়ে গেছে। আর এদিকে এসব অনিয়ম, দূর্নীতি আর অব্যাবস্থাপনার কারনে লক্ষ লক্ষ শিক্ষার্থীদের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এমনকি এ বিশ্ববিদ্যালয়ের অধীনে পাস করা স্নাতকদের মান নিয়ে প্রশ্ন তুলেছে খোদ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। দৈনিক সমকালের এক অনুসন্ধানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নানা […]
“জলঢাকায় এসিড সন্ত্রাসের শিকার হলেন এক গৃহবধু”
ইমানুর রহমান,নীলফামারী:-নীলফামারীর জলঢাকায় বখাটে কর্তৃক এসিড নিক্ষেপের শিকার হয়েছে একগৃহবধু|ঘটনাটি কৈমারী বানপাড়া এলাকায় ঘটেছে শুক্রবার|জানা গেছে,ওই এলাকারশাহীন আলমের স্ত্রী মুক্তা বেগম(২৫) | তার স্বামী ঢাকায় কাজ করেন|একারণেইতিনি প্রতিদিন তার শাশুড়ীসহ এক ঘরে ঘুমায়|শুক্রবার রাতে একই এলাকার গোলামমোস্তফার পুত্র মামনুর রশিদ(৩২)ঘরের বেড়া কেটে ইনজেকশনের সিরিজ দিয়েগৃহবধুর শরীরে এসিড নিক্ষেপ করে|এতে তিনি চিৎকার দেয়|তিনি টর্চলাইটজ্বালালে মামনুর রশিদকে […]
পল্টনে হোটেল থেকে ভারতীয় সাংবাদিকের লাশ উদ্ধার
রাজধানীর পল্টনের হোটেল গার্ডেন থেকে এক ভারতীয় সাংবাদিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম বিশ্বজীৎ শীল ডেভিড (৪০)। আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি জানান, তিনি অসুস্থ হয়ে পড়ছিলেন তাকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে তার মৃত্যু হতে পারে। […]