চুরি-ডাকাতি-ছিনতাই বৃদ্ধি ॥ এসব দেখবে কে? পলাশবাড়ীতে থেমে নেই আনন্দ মেলার নামে হাউজি-৬ গুটি ডাব্বু জুয়া ও মাদক
আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সাকোয়া ব্রিজের উত্তর-পশ্চিম পাশে শান্তিপাড়া গ্রামে আনন্দ মেলা’র নামে চলছে রাতভর হাউজি ও ৬ গুটির ডাব্বু জুয়া খেলার আসর। প্রতিদিন সন্ধ্যা থেকে শুরু হয়ে রাতভর চলে হাউজি ও ৬ গুটি ডাব্বু জুয়া খেলা। অথচ মেলাস্থলের সামনে শান্তিপাড়া জামে মসজিদ। এলাকার খুশু চৌধুরী ও মমিনুর ইসলাম মমিনের নেতৃত্বে ঢোলভাঙ্গার হালিম […]
পলাশবাড়ীতে ট্রাকভর্তি চোরাই চিনি উদ্ধার ॥ আটক ৪
আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার পলাশবাড়ীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যা ভূয়া নাম ও নম্বর প্লেট ব্যবহার করে ট্রাকভর্তি চিনি চুরির ঘটনায় চিনি ও চোরাই কাজে ব্যবহৃত ট্রাকসহ চোরচক্রের ৪ সদস্যকে আটক করেছে। শনিবার সকালে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পে সংবাদ সম্মেলন এ তথ্য জানান। আটককৃতরা হলেন, পলাশবাড়ী উপজেলা সদরের গৃধারীপুর গ্রামের আজিজুর রহমান আকন্দের পুত্র মনিরুজ্জামান […]
মৃত প্রেমিকের শরীর থেকে শুক্রাণু সংগ্রহ করে মা হওয়ার পথে প্রেমিকা স্টেফেনি
ইচ্ছা ছিল বাবা হওয়ার। কিন্তু তার আগেই সড়ক দুর্ঘটনা কেড়ে নিল প্রাণ। আর এখান থেকেই শুরু ভালোবাসার এক নতুন অধ্যায়ের। মৃত প্রেমিকের শেষ ইচ্ছা পূরণ করতে তার শরীর থেকে শুক্রাণু সংগ্রহে উদ্যোগী হলো প্রেমিকা। স্বপ্নের পথে বাধা হয়ে এলো অর্থ। নিরুপায় প্রেমিকা তাঁদের স্বপ্নের বার্তা নিয়ে অনলাইনে সাহায্যের আবেদন জানালেন। তাঁদের ‘ভালোবাসার ইশতেহার’-কে সম্পূর্ণতা দিতে […]
ম্যানইউর জয় ম্যানসিটির হোঁচট
ইংলিশ প্রিমিয়ার লীগে জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার তারা ১-০ গোলে হরিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। ৬৭ ম্যাচের একমাত্র গোলটি করেন হোয়ান মাতা। বদলী খেলোয়া হিসেবে নেমে গোল করেন স্প্যানিশ এ তারকা। এ জয়ে পয়েন্ট তালিকায় ৬ নম্বরে উঠে এসেছে ম্যানসিটি। তাদের সংগ্রহ ১১ ম্যাচে ১৬ পয়েন্ট। ম্যানইউর জয়ের দিনে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। উয়েফা […]
শিরোপার স্বপ্ন দেখাচ্ছেন সিদ্দিকুর
শুরুটা নিজের মতো করতে পারেননি দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। তাই তো প্রথম দিনে লিডার বোর্ডে তার অবস্থান ছিল দশ নম্বরে। এদিক দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন দেশের আরেক প্রফেশনাল গলফার জামাল হোসেন। প্রথম দিনে দুই নম্বরে ছিলেন তিনি। জামাল তার অবস্থান ধরে রাখতে না পারলেও পরের দুই রাউন্ডে ঠিকই নিজেকে ফিরে পেয়েছেন সিদ্দিকুর। দ্বিতীয় দিনে উঠে […]
মুলারের হ্যাটট্রিকে বায়ার্নের জয়
জার্নান বুন্দেসলিগায় থমাস মুলারের হ্যাটট্রিকে বড় জয় তুলে নিয়েছে বায়ার্ন মিউনিখ। শনিবার বর্তমান চ্যাম্পিয়নরা ৪-০ গোলে হারায় ফ্রাঙ্কফুর্টকে। এ নিয়ে চলতি লীগে অপরাজিত থাকলো পেপ গার্দিওলার শিষ্যরা। ২২, ৬৪ ও ৬৭ মিনিটে গোল তিনটি করেন মুলার। ৮৬ মিনিটে বায়ার্নের শেষ গোলটি আসে জারদান শাকিরির পা থেক। এ জয়ে দ্বিতীয় স্থানে থাকা ওলফসবার্গের চেয়ে ৭ পয়েন্ট […]
গুলশানের সেই ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩
রাজধানীর গুলশানে আমরি হোটেলে ডেকে নিয়ে নজরুল ইসলাম নামে মানি এক্সচেঞ্জ ব্যবাসয়ীকে হত্যার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলো হেলাল উদ্দিন (৩৬), আমিনুল ইসলাম সোহাগ (২০) ও রকিবুল ইসলাম (৩২)। গ্রেপ্তারকৃতদের মধ্যে হেলাল সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল। এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী রফিকুল ইসলাম ঘটনার পরপরই মালয়েশিয়া পালিয়ে যান। তথ্য গোপন করার অভিযোগে তার […]
বিমানবন্দরের টয়লেট থেকে ১৫ কেজি স্বর্ণ উদ্ধার
হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের লেডিস টয়লেট থেকে স্বর্ণ উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাতে ১৫ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগ। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় সাড়ে সাত কোটি টাকা। শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার উম্মে নাহিদা জানান, গভীর রাতে বিমানবন্দরের মহিলা টয়লেট থেকে উদ্ধারকৃত স্বর্ণের মধ্যে ১২ কেজি বার ও মোট […]
ন্যাশনাল জিওগ্রাফিকের সেরা অ্যাডভেঞ্চারার বাংলাদেশের ওয়াসফিয়া
২০১৪-১৫ সালের সেরা ‘অ্যাডভেঞ্চারার’ হিসেবে ন্যাশনাল জিওগ্রাফিকের তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশী এভারেস্টজয়ী ওয়াসফিয়া নাজরিন। ১০টি ভিন্ন ক্যাটিগরিতে সেরা ‘অ্যাডভেঞ্চারার’ নির্বাচন করেছে ন্যাশনালম জিওগ্রাফিক (ন্যাট জিও)। এর মধ্যে ‘অ্যাকটিভিস্ট’ ক্যাটিগরিতে সেরা নির্বাচিত হয়েছেন ওয়াসফিয়া। ওয়াশিংটনভিত্তিক ম্যাগাজিনটি পরশু তাদের ওয়েবসাইটে এ ঘোষণা দিয়েছে। এতে বাংলাদেশের নারী ও মেয়েদের ক্ষমতায়নে ওয়াসফিয়ার দৃঢ় অঙ্গীকারের প্রশংসা করা হয়। তিনি […]
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পোশাক শ্রমিকের মৃত্যু, আহত ২
রাজধানীর পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পোশাক শ্রমিকের মৃত্যু ও দুইজন আহত হয়েছেন। নিহতের নাম মো: আল আমিন (২০)। আহতের নাম- মো. রাসেল (২৪) ও আহমেদ আলী (২২)। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক। গতকাল এ ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সূত্রাপুর থানাধীন ফরাশগঞ্জ […]
ত্রিশালে আদিব হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
ত্রিশালের দরিরামপুর নজরুল একাডেমীর ছাত্র আল শাহরিয়ার আদিব হত্যার আসামীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে স্থানীয় এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। গতকাল ত্রিশালের কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের মোড় থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বর হয়ে নজরুল একাডেমি মাঠে গিয়ে শেষ হয়। মিছিল শেষে শিক্ষক ও এলাকাবাসী আসামিদের […]
খাগড়াছড়িতে পুলিশের গাড়ি খাদে, নিহত ১
খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্রের ময়লা ডিপো এলাকায় পুলিশবাহী (ঢাকা মেট্রো ৭১-১২৮৭) বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৪০ ফুট নীচের খাদে পড়ে এক পুলিশ সদস্য নিহত ও ১৭জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই জেলা সদর থেকে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠান। পথে আবু […]
জয়ের ধারা অব্যাহত রিয়ালের
স্প্যানিশ লা লিগায় জয়ের ধারা অব্যাহত রয়েছে রিয়াল মাদ্রিদের। শনিবার তারা ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে রায়ো ভায়েকানোকে। এনিয়ে লীগে টানা অষ্টম জয় পেয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। রিয়ালের জয়ে একটি করে গোল করেন গ্যারেথ বেল, সার্জিও রামোস, টনি ক্রুস, করিম বেনজেমা ও ক্রিস্টিয়ানো রোনালদো। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে ৯ মিনিটেই গ্যারেথ বেলের গোলে এগিয়ে যায় রিয়াল। […]
বিয়ে করছেন জনপ্রিয় সংগীতশিল্পী সন্দীপন!
বিয়ে করছেন জনপ্রিয় সংগীতশিল্পী সন্দীপন। মাগুরার মেয়ে চামেলী বসুকে বিয়ে করছেন তিনি। চামেলী বাংলা সাহিত্যের ওপর পড়াশোনা শেষ করে বর্তমানে রাজধানীর একটি স্কুলে শিক্ষক হিসেবে কর্মরত। পারিবারিকভাবে সন্দীপন-চামেলীর এই বিয়েটা সম্পন্ন হচ্ছে। চলতি মাসের ২৪ তারিখ ঢাকেশ্বরী মন্দিরে হবে বিয়ের আনুষ্ঠানিকতা। ২৬শে নভেম্বর বৌভাত হবে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে। বিয়ের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সন্দীপন […]
অরুণা বিশ্বাসের আরও এক ছবি
চলচ্চিত্রের দর্শকপ্রিয় নায়িকা অরুণা বিশ্বাস আবার চলচ্চিত্রে নিয়মিত হয়েছেন। যে কারণে টিভি নাটকের পাশাপাশি এখন তাকে পাওয়া যাচ্ছে নতুন নতুন ছবিতেও। চলতি সপ্তাহে অরুণা বিশ্বাস নতুন আরও একটি চলচ্চিত্রে অভিনয়ে চুক্তিবদ্ধ হয়েছেন। চলচ্চিত্রটির নাম ‘রাত্রির যাত্রী’। হাবিবুল ইসলাম হাবিবের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় অরুণা বিশ্বাস ‘রাত্রির যাত্রী’ চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। চলতি […]