নতুন আলোচনায় আঁচল
সেরা নায়ক শাকিব খানের সঙ্গে দুই ছবিতে চুক্তিবদ্ধ হয়ে নতুন করে আলোচনায় চলে এসেছেন গ্ল্যামারাস গার্ল আঁচল। হালের সফল পরিচালক বদিউল আলম খোকনের পরিচালনায় নির্মিতব্য ‘বাদশা’ ও ‘রাজা বাবু’ ছবি দুটি আঁচলকে নির্ভার করে তুলেছে। পাশাপাশি নতুন সেনসেশন বাপ্পি চৌধুরীর সঙ্গে ইস্পাহানি আরিফ জাহানের ‘গুণ্ডা দ্য টেরোরিস্ট’, ওয়াজেদ আলী সুমনের ‘আজব প্রেম’ এবং ইমনের সঙ্গে […]
প্রাপ্তবয়স্কদের ছবিতে ইভলিন
‘ম্যায় তেরা হিরো’ এবং ‘ইয়ারিয়া’ ছবিতে ব্যাপক খোলামেলা ক্যামেরাবন্দি হয়ে আলোচনায় আসেন জার্মান-ভারতীয় মডেল ও অভিনেত্রী ইভলিন শর্মা। দুই বছর ধরে একাধিক ছবিতে কাজ করলেও এই দুটি ছবিতে তার অভিনয়-পারফরমেন্স-আবেদনময়ীরূপ বেশ প্রশংসিত হয়। তারই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন একটি ছবির কাজ শুরু করেছেন তিনি। ছবির নাম ‘ডানক’। পরিচালনা করছেন হাসনাইন হায়দরাবাদওয়ালা। ক্রাইম-থ্রিলারধর্মী এ ছবিতে অভিনয়ের জন্য […]
জানে আলম ও পাপড়ীর অ্যালবাম প্রকাশ
সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে জমকালো আয়োজনে লেজার ভিশনের ব্যানারে প্রকাশ হয়েছে শিল্পী জানে আলমের ‘পপ লিজেন্ড জানে আলম-২’ ও কণ্ঠশিল্পী পাপড়ীর একক অ্যালবাম ‘অন্তরের সুখ তুমি’। এ অ্যালবাম প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান টিভির চেয়ারম্যান […]
আবার নিয়মিত
গত ১৭ই অক্টোবর পিতাকে হারিয়েছেন অভিনেত্রী স্বাগতা। শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি। সম্ভবও নয়। তবুও বাস্তবতা মেনে নিতে হয়। তাই নিয়মিত হয়েছেন অভিনয়ে। কিছুদিন অভিনয় থেকে দূরে থাকেন স্বাগতা। কিন্তু বেশ আগে দেয়া নাটকের শিডিউলগুলো কোনভাবেই আর পেছানো যাচ্ছিল না। তাই নতুন উদ্যমে কাজ শুরু করেছেন তিনি। এরই মধ্যে নতুন একটি খণ্ডনাটকের শুটিং শুরু […]
আজ আদালতে যাচ্ছেন খালেদা
অালোচিত জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলায় হাজিরা দিতে অবশেষে আজ রোববার আদালতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার বেলা ১০টার দিকে তিনি বকশিবাজারের আলিয়া মাদরাসার অস্থায়ী আদালতের উদ্দেশে বাসা থেকে রওনা হবেন বলে জানা গেছে। বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দীন দিদার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার রাত ১১ টা […]
রণবীর-কাটরিনার লিভ টুগেদার
লিভ টুগেদার করছেন বলিউডের লাভ বার্ডখ্যাত জুটি রণবীর কাপুর ও কাটরিনা কাইফ। তবে লুকোচুরি করে নয়, খোলামেলাভাবেই এখন এক ছাদের নিচে থাকছেন তারা। মুম্বইয়ের কার্টার রোডে আগেই একটি বাড়ি কিনেছিলেন এ যুগল। অবশেষে সেই বাড়িতে উঠেছেন রণবীর ও কাটরিনা। এর আগে অনেক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গেছে তাদের সম্পর্ক। মাঝে সম্পর্ক ভেঙেও গিয়েছিল তাদের। তবে গত […]
‘নাটকে এখন আর আগের মতো ভাল গল্প খুব একটা পাওয়া যায় না’
মঞ্চ, টিভি নাটক ও চলচ্চিত্রের এক ডাকসাইটে অভিনেতার নাম আবুল হায়াৎ। ১৯৬৯ সালে ‘ইডিপাস’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু হয় তার। এরপর অসংখ্য নাটক, চলচ্চিত্রে অভিনয় করে সিক্ত হয়েছেন দর্শক ভালবাসায়। নিয়ে গেছেন নিজেকে অন্য এক উচ্চতায়। অভিনয়ের এ চিরসবুজ অভিনেতা এখনও অবিরাম অভিনয় করে যাচ্ছেন। পাশাপাশি নির্মাণেও রয়েছে তার সুখ্যাতি। বর্তমান ব্যস্ততা ও অন্যান্য […]
লাক্স-চ্যানেল আই সুপারস্টার নাদিয়া
চোখ ধাঁধানো নানা রঙের আলোর ঝলকানি আর আয়োজনের বর্ণাঢ্যতায় লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা-২০১৪ এর সেরার মুকুট মাথায় পরলেন নাদিয়া। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে সেরা পাঁচের চারজনকে টপকে লাক্স-চ্যানেল আই সুপারস্টার-২০১৪ হন তিনি। পুরস্কার হিসেবে তার হাতে তুলে দেয়া হয় একটি ব্র্যান্ড নিউ গাড়ির চাবি ও ১০ […]
ফেসবুকে ‘ফ্যানপেজ’ খুললেন মোনালিসা
নিজের আসল নামে মডেল-অভিনেত্রী মোনালিসার একটি ফেসবুক একাউন্ট থাকলেও তার নামে বিভিন্ন ‘ফ্যানপেজ’ চালু আছে। সেগুলো বন্ধ করতেই এবার মোনালিসা নিজের উদ্যোগে অফিসিয়ালি একটি ‘ফ্যানপেজ’ খুলেছেন। এটি তিনি নিজেই পরিচালনা করছেন। কারণ, তার নামে ‘ফ্যানপেজ’ খুলে নানাজন যত্রতত্রভাবে সেসব ব্যবহার করছেন। এর ফলে ভক্তদের মধ্যে মোনালিসাকে নিয়ে মাঝে-মধ্যে নানা বিভ্রান্তি সৃষ্টি হয়। বিষয়টি মোনালিসা জানতে […]
পিই কমেছে ২.৮৫ শতাংশ
পুঁজিবাজারে গত সপ্তাহে লেনদেন হওয়া চার কার্যদিবসের মধ্যে এক কার্যদিবস মূল্য সূচক বেড়েছে। সপ্তাহের বাকি কার্যদিবস শেয়ার দর তুলনামূলক বেশি কমেছে। ফলে সপ্তাহ শেষে বাজারের সার্বিক গড় মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে ২.৮৫ শতাংশ। সপ্তাহশেষে ডিএসই’র পিই রেশিও অবস্থান করছে ১৮.৩৭ পয়েন্টে, যা আগের সপ্তাহ শেষে অবস্থান করে ১৮.৯১ পয়েন্টে। অর্থাৎ সপ্তাহ শেষে ডিএসই’র […]
সড়ক দুর্ঘটনায় বছরে ক্ষতি জিডিপির ২ শতাংশ: নিসচা
সড়ক দুর্ঘটনার ফলে প্রতি বছর মোট জাতীয় আয়ের (জিডিপি) দুই শতাংশ ক্ষতি হয় বলে জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, জিডিপির ২ শতাংশ কম শোনা গেলেও টাকার অংকে এর পরিমাণ প্রায় ১৫ হাজার কোটি টাকা। গতকাল রাজধানীর আইসিএমএবি অডিটোরিয়ামে ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউট আয়োজিত ‘সেবার পথে শুভযাত্রা-২০১৪’ শীর্ষক বিদায় […]
৩রা ডিসেম্বর রপ্তানি বাণিজ্য উন্নয়নে আন্তর্জাতিক মেলা
দেশের রপ্তানি বাণিজ্য উন্নয়নে প্রথমবারের মতো বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার (বিআইটিইএফ) অনুষ্ঠিত হতে যাচ্ছে। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিএমসিসিআই) মিলনায়তনে শুক্রবার সংবাদ সম্মেলনে সংস্থাটির সভাপতি খলিলুর রহমান এ কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মেলার কো-কনভেনার মাহবুব চৌধুরী, দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক, সিএমসিসিআই’র সহ-সভাপতি, পরিচালকবৃন্দসহ বিআইটিইএফ মেলার কনভেনার […]
ইডিসিএল পরিচালকের বঙ্গবন্ধু মাজারে পুষ্পস্তবক অর্পণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন এসেনসিয়াল ড্রাগস কোম্পানির সদ্যনিযুক্ত পরিচালক অধ্যাপক ড. এহসানুল কবির। রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন ওষুধ প্রস্তুতকারক এ প্রতিষ্ঠানের পরিচালক গত ১লা নভেম্বর এ শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি বঙ্গবন্ধুর মাজার জিয়ারত ও তার বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী […]