ট্রলারে মানব পাচার: নৌবাহিনীর ২ মামলা
ছয় শতাধিক মানুষ নিয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করা মিয়ানমারের পতাকাবাহী ট্রলার আটকের ঘটনায় মোট ৯৬ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে নৌবাহিনী। নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মাহবুবুর রহমান বুধবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা থানায় মামলা দুটি দায়ের করেন। পতেঙ্গা থানার ওসি শাহাবুদ্দিন আহমেদ জানান, একটি মামলা হয়েছে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে। অন্য মামলার অভিযোগ মানব পাচার। অবৈধ অনুপ্রবেশের […]
তালায় খাল থেকে অবৈধ ভাবে বালি উত্তলোন : হুমকির মুখের্ স্লুইস গেট
আব্দুল মতিন,তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ তালার গোপালপুর খাল থেকে বানিজ্যিক উদ্দেশ্যে অবৈধ ভাবে বালি উত্তলোন করা হচ্ছে। একটি প্রভাবশালী মহল প্রশাসনের নাকের ডোগার উপর থেকে প্রকাশ্যে বালি উত্তলোন করায় হুমকির মুখে পড়েছে তালা-পাটকেলঘাটা সড়কের অতিগুরুত্বপূর্ন গোপালপুর স্লুসগেটটি। এঘটনাটি তালা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুবুর রহমানকে একটি দায়িত্বশীল মহল অবহিত করেছে। এরফলে যে কোনও মুহুর্তে ধ্বসে পড়তে […]
যাত্রা শুরু করেছে অনলাইন শপিং ওয়েবসাইট হটঅফারবিডি.কম (HotOfferBD.COM)
আসছে নতুন নতুন প্রযুক্তি আর প্রযুক্তি আমাদেরকে দিন দিন অনেক সামনে নিয়ে যাচ্ছে আর সহজতর করেছে জীবনের প্রতিটি কাজ। নাগরিক জীবন কিছুটা হলেও সহজ করার জন্য বর্তমানে আমাদের দেশে অনলাইনে কেনাকাটা জনপ্রিয় হয়ে উঠেছে ।উন্নত বিশ্বের মত বাংলাদেশেও ই-কমার্স ব্যবসা দ্রুত জনপ্রিয় হচ্ছে। সেদিন বেশি দূরে নয়, ভোক্তাদের একটা বড় অংশ অনলাইনে তাদের কেনাকাটা সেরে ফেলবে। এ […]
নীলফামারীতে গ্রাম আদালতের ব্যবস্থাপনা কমিটির কর্মশালা অনুষ্ঠিত
মো.ইমানুর রহমান,নীলফামারী প্রতিনিধি:-গ্রাম্য আদালতের কর্মসূচি গতিশীল করতে নীলফামারীতে মঙ্গলবার দিন ব্যাপী জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে ব্যবস্থাপনা কমিটির কর্মশালা ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে|জেলা প্রশাসনের আয়োজনে ও বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও সহযোগীতায় সভায় কমিটির সভাপতি জেলা প্রশাসক জাকীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গুল্লাল সিংহ এবং জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুর নাহার বেগম […]
ডোমার ইউপি উপ-নির্বাচনে বেসরকারীভাবে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী
মো.ইমানুর রহমান,নীলফামারী প্রতিনিধি:-নীলফামারীর ডোমার সদর ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী হাফিজুর রহমান(আনারস)| তিনি ভোট পান ৪ হাজার ১৬৫|তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন বিএনপির মোসাব্বের হোসেন মানু(কাপ পিরিচ)|তার ভোট সংখ্যা ৩ হাজার ২৩৮|ফলে ৯২৭ ভোটের ব্যবধানে জয় লাভ করেন আওয়ামী লীগ প্রার্থী|
শিক্ষক খুন কোনোভাবেই কাম্য নয়: রাষ্ট্রপতি
রাজশহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম শফিউল ইসলামের হত্যাকান্ডের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টন্তমূলক শাস্তি আহবান জানিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ”একজন জ্ঞানতাপস শিক্ষক এভাবে খুন হবেন তা কোনোভাবেই কাম্য নয়”। মঙ্গলবার দুপুর তিনটায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) চতুর্থ সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি […]
পশ্চিম বঙ্গে নবজাতকের আট হাত-পা
ভারতের পশ্চিম বঙ্গে আটটি অঙ্গপ্রতঙ্গ নিয়ে এক নবজাতকের জন্ম হয়েছে। খবর এমির্যাটস২৪। চারটি হাত এবং চারটি পা-সহ জন্ম নেয়া নবজাতকটিকে দেখতে দলে দলে হাজার হাজার মানুষ ওই বাড়িতে ভিড় জমাচ্ছে। তারা শিশুটিকে প্রভুর বাচ্চা (God baby) বলে অভিহিত করছেন। প্রতিবেশী গ্রামের উৎসকু বিশ্বাসীরা জায়গাটিতে ভিড় জমাচ্ছেন। অবস্থা এরকম লোকরণ্য নিয়ন্ত্রণ করা পুলিশের জন্য কঠিন হয়ে […]
চট্টগ্রামে ওয়ানডে স্কোয়াডের ক্রিকেটাররা, অনুশীলন কাল
কামরুল ইসলাম হৃদয়, ব্যুরো প্রধান,চট্টগ্রাম: টেস্ট মিশন শেষ। ৩-০ তে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবার লক্ষ্য ওয়ানডে সিরিজ জয়।ওয়ানডে সিরিজে ৫টি ম্যাচ খেলবে দুই দল। বন্দরনগরী চট্টগ্রামেই হবে দুটি ম্যাচ। দিবারাত্রির এ ম্যাচগুলো হবে ২১ ও ২৩ নভেম্বর।জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজটি বাংলাদেশের জন্যে অনেক গুরুত্বপূর্ণ। সামনেই ওয়ানডে বিশ্বকাপ। আর এ বছর একটি ওয়ানডেতেও জয় পায়নি […]
যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ৪ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক অঙ্গ রাজ্যের বাফেলোয় মঙ্গলবার ব্যাপক তুষারঝড়ে চারজনের মৃত্যু হয়েছে। রেকর্ড পরিমাণ তুষারপাতের কারণে লোকজন গাড়ি ও বাড়িঘরে আটকা পড়েছে। ইরি কাউন্টির নির্বাহী কর্মকর্তা মার্ক পোলোনকার্জ স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমাদের কাউন্টির অনেক এলাকায় মাত্র তিনদিনে রেকর্ড পরিমাণ তুষারপাতের ঘটনা ঘটেছে।’ তিনি আরো জানান, এতে চারজনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নায়াগ্রার কাছে নগরীর […]
শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ৫০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার
কামরুল ইসলাম হৃদয়, ব্যুরো প্রধান,চট্টগ্রাম:শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৫০ লাখ টাকা মূল্যে ১ কেজি ১৬ গ্রাম স্বর্ণ (১০টি বার) উদ্ধার করেছে বিমান বন্দর শুল্ক গোয়েন্দা সংস্থা।আজ মঙ্গলবার দুপুরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের (বিজি-০৪৮) যাত্রী মোহাম্মদ ফারুকের (২৯) র্যাগেজ তল্লাশী করে এসব স্বর্ণ পাওয়া যায়। আটক ফারুকের বাড়ি রাউজান উপজেলার পাহাড়তলীর এলাকায়।চট্টগ্রাম কাস্টমসের […]
নগরীতে ট্রাফিক পুলিশের রেকার ভাংচুরঃ আহত ৪
কামরুল ইসলাম হৃদয়, ব্যুরো প্রধান,চট্টগ্রাম: নগরীর পশ্চিম মাদারবাড়ির শুভপুর বাস স্ট্যান্ড এলাকায় মঙ্গলবার সকাল ১০টার দিকে যানজট নিরসনের সময় ট্রাফিক পুলিশের একটি রেকার ভাংচুর করেছে পরিবহন শ্রমিকরা।এসময় পরিবহন শ্রমিকদের হামলায় আহত হয়েছেন সার্জেন্টসহ পুলিশের চার সদস্য । আহতরা হচ্ছেন, রেকারেরর ড্রাইভার কনস্টেবল সোহাগ, জাকির, প্রকাশ এবং সার্জেন্ট আহসান হাবিব।পরে অতিরিক্ত পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ১৬ […]
চলচ্চিত্র নিয়ে দ্বন্দ্বে মৌসুমী
দর্শকপ্রিয় অভিনত্রেী মৌসুমী নাগ চলচ্চিত্রে অভিনয় নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে ভুগছেন। ক্যারিয়ারের শুরু থেকেই তার চলচ্চিত্রে অভিনয়ের সুপ্ত বাসনা ছিল। সেই লক্ষ্যকে সামনে রেখে পথ চলেছেন তিনি। কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনো পেঁৗছাতে পারেননি। ছোটপর্দার মতো বড়পর্দায় স্থায়ী আসন করে নিতে পারেন কিনা, তা নিয়ে মাঝেমধ্যেই সংশয়ে ভুগছেন তিনি। এরই মধ্যে মৌসুমী শাহরিয়ার নাজিম জয়ের ‘প্রার্থনা’ ছবির শুটিং […]
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুঃসাহসিক চুরি, জীবননগরে ডাকাতি
জিসান আহমেদ, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরের সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কে ডাকাতি এবং আলমডাঙ্গার কৃষ্ণপুর গ্রামের এক গরু ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে সোনার গহনা,নগদ টাকা, মোবাইলফোনসহ পাঁচ লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে গেছে। গরু ব্যবসায়ীর বাড়ি থেকে চোরেরা নিয়েছে তিন লাখ টাকার মালামাল। দুটি ঘটনাতেই সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। জীবননগর […]
ছাত্রলীগের সংঘর্ষে দিনাজপুর মেডিকেল কলেজ রণক্ষেত্র
পাল্টাপাল্টি কমিটি গঠনের জেরে দিনাজপুর মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। ব্যাপক ভাংচুরের ঘটনাও ঘটেছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার এ সংঘর্ষের পর কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় আগামী ৩ মাসের জন্য ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ […]
পানিতে ডুবে মারা যায় পৌনে ৩ লাখ ৭২ হাজার’
বিশ্বে প্রতি বছর পানিতে ডুবে ৩ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু হয়। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই তথ্য জানিয়েছে। সোমবার জাতিসংঘের উপ-মুখপাত্র ফারহান হক এই পরিসংখ্যানের তথ্য জানান। ডব্লিউএইচও সোমবার ‘ড্রওনিং: প্রিভেন্টিং অ্যা লিডিং কিলার’ শীর্ষ বৈশ্বিক প্রতিবেদন প্রকাশ করে। বিশ্বে প্রতি ঘণ্টায় ৪০ জনেরও বেশি মানুষ পানিতে ডুবে যাওয়ার কারণে মৃত্যুবরণ করেন বলে […]