নিষ্ঠুর ক্রিকেট!

ক্রিকেট কখনো দুহাত ভরে দেয়, আবার কেড়েও নেয়! ক্রিকেটের নিষ্ঠুরতা কেবল ব্যাট-বলের গণ্ডিতেই সীমাবদ্ধ থাকে না। কখনো কখনো তা চলে যায় জীবনের সীমানায়। এই যেমন—ঘরোয়া ক্রিকেটের এক ম্যাচে প্রতিপক্ষের পেসারের বাউন্সারে জীবন সংশয়ে অস্ট্রেলিয়ান ওপেনার ফিল হিউজ। ক্রিকেটে এমন কিছু মর্মান্তিক দুর্ঘটনার গল্প শোনা যেতে পারে। ১৯৩২-৩৩ সালে কুখ্যাত বডিলাইন সিরিজে ইংলিশ পেসার হ্যারল্ড লারউডের […]

শাহজালালের ছাত্রলীগ সভাপতির ‘খোলা চিঠি’

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় এবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ একটি খোলা চিঠি দিয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ‘গণমাধ্যমের কাছে খোলা চিঠি’ শিরোনামে এ চিঠিটি পার্থ তাঁর ই-মেইল আইডি থেকে বিভিন্ন গণমাধ্যমের সিলেট কার্যালয়ে ও গণমাধ্যমের কর্মীদের ব্যক্তিগত আইডিতে পাঠান। প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হলে পার্থ […]

ইতিহাসের সেরা ফুটবলার মেসি

লা লিগার সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ার পর উচ্ছ্বসিত প্রশংসায় ভাসছেন লিওনেল মেসি। তবে সবচেয়ে বড় প্রশংসা বোধহয় এসেছে বার্সেলোনার সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউয়ের কাছ থেকে। দলের সেরা খেলোয়াড়কে ‘ইতিহাসের সেরা ফুটবলার’ আখ্যা দিয়েছেন তিনি। গত শনিবার সেভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পথে আথলেতিক বিলবাও কিংবদন্তি তেলমো সাররার লা লিগায় ২৫১ গোলের আগের রেকর্ড ভেঙে দেন মেসি। […]

সৌদিতে আকামার মেয়াদ বাড়ছে ৫ বছর

সৌদিতে অভিবাসীদের বসবাসের অনুমোদন (আকামা) এক বছরের পরিবর্তে পাঁচ বছর করার পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে দেশটির সরকার। আর এ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে বিদেশি বিনিয়োগকারী আর অভিবাসী কর্মীরা। তারা বলছেন, এ পদক্ষেপ সৌদি আরবের অর্থনৈতিক প্রগতিকে ত্বরান্বিত করবে। এ খবর দিয়েছে আরব নিউজ। পাসপোর্ট বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল সুলাইমান আল ইয়াহিয়া বলেছেন, আকামা নামটি পরিবর্তন করে […]

সিরাজগঞ্জে দুটি বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালাহ উদ্দিনের হস্তক্ষেপে দুটি বাল্যবিয়ে বন্ধ হয়েছে। এরা হলেন- সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আবদুল হালিমের মেয়ে ও শ্যামপুর আলিম মাদরাসার ৯ম শ্রেণীর ছাত্রী সোনা খাতুন ও বাগবাটি ইউনিয়নের দত্তবাড়ী গ্রামের আবদুল বারিকের মেয়ে সুবর্ণা খাতুন। সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, বিয়ের সকল আয়োজন সম্পন্ন করার […]

‘লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠাতে বাধ্য হয়েছে সরকার’-মির্জা ফখরুল ইসলাম আলমগীর

            জনগণের আন্দোলনের চাপে মন্ত্রিসভা ও আওয়ামী লীগ থেকে অপসারিত লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠাতে সরকার বাধ্য হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে  প্রয়াত ড. অধ্যাপক পিয়াস করিমের স্মরণে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃৃতিক সংস্থা (জাসাস)  আয়োজিত আলোচনা সভায় তিনি এ […]

মাত্র ৩০ সেকেন্ড এ ফোন চার্জ !

আধা মিনিটে ফোন আর এক মিনিটে গাড়ি চার্জ করা যাবে এখন। এমন চমকপ্রদ এক ব্যাটারি আনছে ন্যানো-প্রযুক্তি নিয়ে কাজ করা ইসরায়েলি প্রতিষ্ঠান স্টোরডট। তেল-আবিবভিত্তিক ওই প্রতিষ্ঠান ন্যানো-প্রযুক্তি ব্যবহার করে গাড়ি আর স্মার্টফোনের জন্য একটি ব্যাটারি তৈরি করছে, যা ঘন স্পঞ্জের মতো চার্জ জমিয়ে তা খুব দ্রুত সরবরাহ করতে পারবে। স্মার্টফোনের জন্য এটি সময় নেবে মাত্র […]

করদাতাদের শনিবার ব্যাংক খোলা

ছুটির দিন হলেও করদাতাদের সুবিধার জন্য আগামী ২৯ নভেম্বর শনিবার ব্যাংকগুলোর  বিভাগীয় সব এবং জেলার প্রধান প্রধান শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর বিবরণী (রিটার্ন) জমা দেওয়ার শেষ দিন ১ ডিসেম্বর। তার আগে দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় এই পদক্ষেপ নেওয়া হল। কেন্দ্রীয় ব্যাংক থেকে এই নির্দেশনা মঙ্গলবার সব ব্যাংকের […]

শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় প্রধান শিক্ষক বরখাস্ত

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শাহীনাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী এক শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় প্রধান শিক্ষক এএম জিয়াউর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম আমিরুল ইসলাম মঙ্গলবার বিকেলে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএম জিয়াউর রহমান সহকারী এক শিক্ষিকাকে ১৬ নভেম্বর উত্ত্যক্ত করেন। এ ঘটনায় […]

গোবিন্দগঞ্জে হেরোইন-ইয়াবাসহ যুবক আটক

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মাস্তা ফাঁসিতলা গ্রাম থেকে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ শফিকুল ইসলাম সুজা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ এর সদস্যরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক শফিকুল ইসলাম সুজা ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে। র‌্যাব-১৩ গাইবান্ধা […]

সুন্দরগঞ্জে বিদ্যালয় ভবন পরিত্যক্ত ॥ খোলা আকাশের নিচে পাঠদান

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হাতীবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনটি অতি পুরাতন হওয়ায় তা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে এখন খোলা আকাশের নিচে লেখাপড়া শিখছে শিক্ষার্থীরা। জানা গেছে, হাতীবান্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনটি ১৯৯৪ ইং সালে নির্মাণ করা হয়। আর ২০০৬ সাল থেকে ঝুকিপূর্ণ অবস্থায় বিদ্যালয় ভবণটিতে শিক্ষার্থীরা পড়াশোনা করে। […]

ম্যারিকো গ্রুপের চেয়ারম্যান এখন ঢাকায়

ম্যারিকো গ্রুপের চেয়ারম্যান হার্শ সি মারিওয়ালা আজ মঙ্গলবার ঢাকায় এসেছেন। তিনি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পর্ষদ ও বোর্ড সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। বর্তমানে ম্যারিকো বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ২৫টিরও বেশি দেশে পরিচিত একটি ব্র্যান্ড। ম্যারিকোর পরিচিত অন্যান্য ব্র্যান্ডের মধ্যে রয়েছে প্যারাসুট, প্যারাসুট অ্যাডভান্সড, স্যাফোলা, সেটওয়েট, নিহার, লিভন অ্যান্ড হেয়ার কোড ইত্যাদি। হার্শ সি মারিওয়ালার নেতৃত্বে […]

তিনটি মডেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে স্যামসাং মোবাইল বাংলাদেশ

ছয়টি মডেলের স্মার্টফোনের দাম কমানোর পর আরও তিনটি মডেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড ২, গ্যালাক্সি গ্র্যান্ড নিও এবং গ্যালাক্সি স্টার প্রো—এ তিনটি হচ্ছে স্যামসাংয়ের লো এন্ডের স্মার্টফোন। স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, দাম কমানোর পর ২১ হাজার ৯০০ টাকা দামের গ্যালাক্সি গ্র্যান্ড নিও পাওয়া যাবে ১৮ হাজার ৯০০ টাকায়, সাড়ে সাত […]

চলে গেলেন নৃত্যশিল্পী সিতারা দেবী

চলে গেলেন ভারতের কিংবদন্তী কত্থক নৃত্যশিল্পী সিতারা দেবী। মঙ্গলবার সকালে মুম্বইয়ের যশলোক হাসপাতালে শেষ নিঃশ্বাসত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯৪ বছর। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সোমবার সকাল থেকে অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেটরে রাখা  হয়েছিল তাকে। ১৯২০ সালে কলকাতায় ব্রাহ্মণ কথাকার সুখদেব মহারাজের পরিবারে জন্ম সিতারা দেবীর। জন্মের সময় তার নাম ছিল […]

চুয়াডাঙ্গায় দুই জামায়াত নেতা কারাগারে

জিসান আহমেদ, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা মাওলানা আজিজুর রহমান এবং দামুড়হুদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও দামুড়হুদা জামায়াতের ইউনিয়ন আমির প্রভাষক শরীফুল আলম মিল্টনকে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরাধমূলক ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে দায়ের করা এক মামলায় তাদের জেলহাজতে পাঠানো হয়। মঙ্গলবার দুপুরে জামায়াতের এই দুই নেতা দামুড়হুদার আমলি আদালতে আত্মসমর্পণ করে […]