চাঁদপুরে পৃথক দুইটি অগ্নিকান্ড
এনায়েত মজুমদার,চাঁদপুর প্রতিনিধি- চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকায় পৃথক দুইটি অগ্নিকান্ড থেকে রক্ষা পেল অর্ধশত পরিবার। শুক্রবার সকাল ১১টায় পৌর এলাকার আলীগঞ্জ চার আনি বাড়ী ও টোরাগড় হাজী বাড়ীতে অগ্নিকান্ডের সূত্রাপাত হয়। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ পৌর এলাকার আলীগঞ্জ চার আনি বাড়ীতে একটি খড়ের খাদায় আগুণ ধরে যায়। এতে একটি রান্নাঘর ও […]
তালা হাসপাতালের এক্সরে মেশিনটি ১মাস যাবত অচল ঃ চিকিৎসা সেবা ব্যাহত
আব্দুল মতিন ॥ তালা(সাতক্ষীরা)সংবাদদাতা : সাতক্ষীরা তালা উপজেলা ৫০ শর্য্যা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্সরে মেশিনটি ১মাস যাবত অচল হয়ে পড়ে থাকায় চিকিৎসা সেবা কার্যক্রম দারুন ভাবে ব্যাহত হচ্ছে। ১৯৮৪ সালে সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত্রে প্রচেষ্টায় জার্মান সিমেন্স কোম্পানীর তৈরীকৃত এ্যানালগ এক্সরে মেশিনটি তালা হাসপাতালে স্থাপিত হয়। দীর্ঘ ২৭ বছর যাবত চালু থাকা […]
আটঘরিয়ায় সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা
পাবনার আটঘরিয়ার ধলেশ্বর গ্রামের মহিদুল তার শিশু সন্তান সোহাগকে (২) কুপিয়ে হত্যার পর নিজেই নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। এসময় প্রতিবেশীরা এগিয়ে এলে টুনি খাতুন নামের অপর একজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন তিনি। গতকাল শনিবার এ ঘটনা ঘটে। গুরুত্বর আহত মহিদুল ও টুনি খাতুনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটঘরিয়া থানার ওসি জানান, […]
শুধু ক্যাম্পাস পরিষ্কার করলে হবে না, মনও পরিষ্কার করতে হবে’
ছাত্রলীগ নেতা-কর্মীদের উদ্দেশে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শুধু ক্যাম্পাস পরিষ্কার করলে হবে না, মনও পরিষ্কার করতে হবে। মাদক ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে হবে। শনিবার সকালে রাজধানীর তেজগাঁও সরকারি কলেজে ছাত্রলীগের ‘সেভ ক্যাম্পাস, ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচি উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বেগম জিয়ার গুলশান কার্যালয়ে যারা […]
বিএনপির কথা ও কাজে মিল না থাকায় জনগণ মাঠে নামছে না
বিএনপির কথা ও কাজে মিল না থাকায় জনগণ মাঠে নামছে না । জনগণের কাছে বর্তমান আওয়ামী লীগ সরকার ‘দুর্গন্ধময়’। কিন্তু তার মানে এই নয় যে, জনগণ বিএনপিকে খুব পছন্দ করে। আমাদের কমিটমেন্ট না থাকায় জনগণ হতাশ। দলের বড় বড় পদ নেয়ার ব্যাপারে আমরা আগ্রহ দেখাই, কিন্তু পদ নেয়ার পর আমাদের খুঁজে পাওয়া যায় না। গতকাল […]
খুটির জোর কোথায় ? সরকারী অর্থ আত্মসাৎ করেও স্বপদে বহাল
কিশোরগঞ্জ প্রতিনিধি: হোসেনপুর উপজেলা কৃষি কর্মকর্তার খুটির জোরে তার বিরুদ্ধে সরকারী অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের পর স্বপদে বহাল তবিয়তে আছেন। উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে সুলতান আহম্মদ ৩ বছর যাবৎ সরকারী বাসায় না থেকে অফিস সংলগ্ন ট্রেনিং সেন্টারকে বাসা হিসেবে ব্যবহার করে সরকারী বিদ্যুৎসহ বিনাভাড়ায় বসবাস করছেন। এছাড়াও অফিস আঙ্গিনায় মৌসুমী ফলের গাছে উৎপাদিত ফল […]
কুলিয়ারচরে বৃদ্ধকে বাড়ি থেকে উচ্ছেদের পায়তারা
কিশোরগঞ্জ প্রতিনিধি: সম্পত্তি আত্মসাতের জন্য এক বৃদ্ধকে বাড়ি থেকে উচ্ছেদ করার পায়তারা করছে। কুলিয়ারচর উপজেলার তারাকান্দি গ্রামের আবু বক্কর ছিদ্দিক ৬ কন্যা সন্তানের জনক। ফলে তার সম্পত্তি আত্মসাৎ করার জন্য একই গ্রামের জাহাঙ্গীর আলম গং বাড়ি থেকে উচ্ছেদের হুমকি দেয়। এ বিষয়ে এলাকাবাসীকে জানালে জাহাঙ্গীর ক্ষিপ্ত হয়ে উঠে ও গত ৩০ নভেম্বর রাতে একদল সন্ত্রাসী […]
কালিয়াকৈরে কারখানায় গ্যাস দুর্ঘটনায় ৭ জন অগ্নিদগ্ধ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুত্ দীঘিরপাড় এলাকায় শনিবার সকালে একটি পোশাক কারখানার ভিতরে কভার্ডভ্যানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় গাড়ির চালক ও সহযোগী, কারখানার নিরাপত্তাকর্মী ও শ্রমিকসহ সাতজন অগ্নিদগ্ধ হয়েছে। এলাকাবাসী, কারখানার কর্তৃপক্ষ, শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুত্ দীঘিরপাড় এলাকায় আহ্সান কম্পোজিট কারখানার ভিতরে এ ঘটনা ঘটে। কারখানার নিরাপত্তা কর্মীদের পাশের […]
হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়। আগামীকাল ঢাকায় […]
৬২ মাদক ব্যবসায়ীর নিয়ন্ত্রণে ৫৬ স্পট
রাজধানীর মিরপুর এলাকা এখন ৬২ মাদক ব্যবসায়ীর নিয়ন্ত্রণে। ৫৬ চিহ্নিত স্পটে তারা নিয়মিত নানা ধরনের মাদকদ্রব্য বিক্রি করছে। এর বাইরেও আছে ছোটখাটো অসংখ্য স্পট। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের তথ্য অনুযায়ী, রাজধানীর অন্যান্য এলাকার তুলনায় মিরপুরকে ঘিরে মাদক ব্যবসা বেশি জমজমাট। তারা বলছেন, মূলত মিরপুরে ঘনবসতি ও বস্তি এলাকা বেশি হওয়াই এর অন্যতম কারণ। অভিযোগ […]
ফেব্রুয়ারিতে ঢাকা আসতে পারেন মোদি
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আগামী ফেব্রুয়ারিতে ঢাকা সফরে আসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংশ্লিষ্ট একটি কূটনৈতিক সূত্রে এ আভাস পাওয়া গেছে। তবে দিন-তারিখ এখনও ঠিক হয়নি। সূত্র জানায়, আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে ভারত সফরে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তার সফর শেষ হলে নরেন্দ্র মোদির ঢাকা সফরের তারিখ চূড়ান্ত হবে। […]
গৌহাটি-ঢাকা রুটে যাত্রীবাহী বাস চালুর পরিকল্পনা গ্রহণ করেছে ভারত
ভারত সরকার মেঘালয়ের শিলং হয়ে আসামের গৌহাটি থেকে ঢাকার সঙ্গে যাত্রীবাহী বাস চলাচল চালুর পরিকল্পনা গ্রহণ করেছে। আজ শনিবার রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাস চলাচলের রুট চুড়ান্ত করে সমীক্ষা চালাতে একটি যৌথ কারিগরি কমিটি ১০-১১ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে এই বাস চলাচল চালু […]
সিরাজগঞ্জে লাইনচ্যুত রাজশাহী এক্সপ্রেস
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় ইকোপার্কের কাছে রাজশাহী এক্সপ্রেস লোকাল ট্রেনের ইঞ্জিনসহ ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরাঞ্চল ও খুলনার সঙ্গে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঈশ্বরদী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনটি সয়দাবাদ স্টেশন অতিক্রম করে সেতুতে ওঠার আগে রোববার সকাল সোয়া ৮টার লাইনচ্যুত হয়। ট্রেনের যাত্রী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা সদরের বাসিন্দা […]
চট্টগ্রামে বিপুল পরিমাণ চোরাই পণ্যসহ গ্রেফতার ১
চট্টগ্রামে বিপুল পরিমাণ গামের্ন্টের চোরাই পণ্যসহ রাজা মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। ২২ লাখ টাকার গামের্ন্টের চোরাই পণ্যসহ জব্দ করা হয়েছে বহনকারী লরিটিও। র্যাব’র এ অভিযানটির বিষয়ে রহস্যজনক কারণে গোপনীয়তা রক্ষা করে পুলিশ। এ নিয়ে কোন প্রেস বিজ্ঞপ্তি দু দিন ধরে না দিলেও গত সন্ধ্যায় সংশ্লিষ্ট ডবলমুরিং থানার ওসি আতাউর রহমান বিষয়টি স্বীকার […]
নানির ঋণ শোধ করতে দিচ্ছে না”তসলিমা নাসরিন”
সেদিন বোয়াল মাছ কিনলাম। বোয়াল মাছ হয় আমি খুবই কম কিনেছি জীবনে অথবা প্রথম কিনলাম। খাইনি তা নয়। ছোটবেলায় খেয়েছি। বাবা কিনতো। বোয়াল নামটা আমার পছন্দ হত না বলে খেতে তেমন ইচ্ছে করতো না। স্বাদটাও খুব কিছু আহামরি ছিল না। বড়বেলায় তাই আর শখ করে বোয়াল কিনিনি। কিন্তু সেদিন বোয়ালটা কিনলাম সম্ভবত এই কারণে যে […]