রাজশাহীর পবায় চুরির আতঙ্ক: পাহারায় নির্ঘুম গ্রামবাসী
চুরির আতঙ্কে দিশেহারা রাজশাহীর পবা উপজেলাবাসী। শুধু চুরি করেই ক্ষান্ত হচ্ছে না ওই চক্রটি, চুরির পর মারধর করে সর্বস্ব লুটে নিয়ে যাচ্ছে তারা।এ অবস্থায় চুরি ঠেকাতে গ্রামবাসীরা রাত জেগে নিজেরাই বিশেষ পাহারার ব্যবস্থা করেছে। অন্যদিকে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, তাদের তৎপরতার কারণে এখন আর চুরির ঘটনা ঘটছে না। হাত-পা বেঁধে মারধর করে নগদ টাকা, […]
রাজধানীতে গ্যাসের সংকট: দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে গ্যাসের সংকট। এর ফলে রান্নাবান্নাসহ নানা সমস্যায় পড়ছেন এসব এলাকার বাসিন্দা। বিশেষজ্ঞরা বলছেন, কর্তৃপক্ষের দুর্নীতি ও অনিয়মের কারণে বাড়ছে এই সংকট। তবে তিতাস কর্তৃপক্ষ বলছে, আবহাওয়া পরিবর্তনের কারণে বেড়েছে গ্যাসের সংকট এবং তা নিরসনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তারা। রাজধানীর লালবাগ, রায়েরবাগ, চকবাজার ও যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন বাসাবাড়ি ঘুরে […]
হ্রাস পাচ্ছে দেশের জনশক্তি রফতানি: নেই যথাযথ উদ্যোগ
সরকারের পক্ষ থেকে ১৬০টি দেশে বাংলাদেশের জনশক্তি রপ্তানি হয় বলে দাবি করা হলেও, গত দু বছর ধরে প্রধানত ৪/৫ টি দেশেই সীমিত রয়েছে জনশক্তি রপ্তানি। নতুন বাজার সৃষ্টিতে সরকারি উদ্যোগ নেই অভিযোগ করে শ্রমবাজার সম্প্রসারণে তৎপর হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষ কর্মকর্তা নিয়োগের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। দীর্ঘ দিনে অব্যবস্থাপনা দূর করে জনশক্তি রপ্তানিতে গতিশীলতা আনা […]
পাটের জিন আবিষ্কারক মাকসুদুল আলম আর নেই
পাটের জীবন রহস্য আবিষ্কারক বাংলাদেশের বিজ্ঞানী মাকসুদুল আলম আর নেই। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। বেশ কিছুদিন অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে মারা যান তিনি। পরিবারের সদস্যরা জানান, বাংলাদেশ সময় রোববার ভোরে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের কুইন্স মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিজ্ঞানী মাকসুদুল আলম। লিভার সিরোসিস রোগে আক্রান্ত মাকসুদুল আলম ২১ দিন ধরে […]
তেলের কারণে দুটি ভোঁদড়ের মৃত্যু
সুন্দরবনের শ্যালা নদী থেকে গত বৃহস্পতিবার বন বিভাগের কর্মীরা মৃত দুটি ভোঁদড় উদ্ধার করেছেন। গতকাল শনিবার ভোঁদড় দুটির ময়নাতদন্ত করে বন বিভাগ। এর মাধ্যমে তারা নিশ্চিত হয়েছে যে, ভোঁদড় দুটির মৃত্যু হয়েছে শরীরে তেল প্রবেশ করায়। বন বিভাগের প্রাণী চিকিৎসকেরা প্রাণী দুটির মুখে ও ফুসফুসে ফার্নেস তেল পেয়েছেন। একসময় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীগুলোতে অসংখ্য ভোঁদড়ের দেখা […]
নূর হোসেনকে ফেরত পাঠাতে প্রস্তুত ভারত
নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে প্রস্তুত ভারত। গত সপ্তাহে চিঠি দিয়ে এ কথা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। কবে, কখন, কোন স্থান থেকে নূর হোসেনকে ফেরত নেওয়া হবে, সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে চিঠিতে। এ চিঠি পাওয়ার পর নূর হোসেনকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার। নূর হোসেনকে […]
সুবিধা বঞ্ছিত শিশুদের নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা এর আয়োজন করলো সৃজন ফাউন্ডেশন
বিজয় দিবস উপলক্ষে সুবিধা বঞ্ছিত শিশুদের নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা এর আয়োজন করেছে সৃজন ফাউন্ডেশন। এই অনুষ্ঠানটি বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয় ২০ ডিসেম্বর ২০১৪ তারিখ শনিবার বিকাল ৬ টার দিকে । সম্পাতি ঘটে ৮ টার দিকে । অনুষ্ঠান এর মিডিয়া পার্টনার ছিল রেডিও স্বদেশ । অনুষ্ঠানটি কয়েকটি পর্বে বিভক্ত ছিল । প্রথম পর্বে সংগীত পরিবেশন […]
লাবনীর প্রথম একক ‘লাবনী ভলিউম-১’ প্রকাশিত
শনিবার, ২০ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যায় রাজধানীর বেইলী রোডে থাটি থ্রি রেস্টুরেন্টে জি-সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে প্রকাশিত হলো লাবণির প্রথম একক “লাবণি ভলিউম-১ অ্যালবামের প্রকশানা উৎসব। এতে যারা উপস্থিত ছিলেন- জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবর, আবরার টিপু, এসডি রুবেল, বেলাল খান, ইমন সাহা, শফিক তুহিন, আরেফিন রুমী, শহীদুল্লাহ ফরাজী, শহীদ, আইয়ুব শাহরিয়ার, রাশেদ উদ্দিন তপু, প্রীতম, […]