bnp-620x330এনায়েত মজুমদার,চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে আজ সোমবার ২০ দলীয় জোটের ডাকা হরতাল চলাকালীন হরতালের সমর্থনে চাঁদপুর জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল সকালে জেলা কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করলে তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এসময় পিকেটিংকালে বিএনপির সাত কর্মীকে আটক করা হয়।
এছাড়া শহরের জোড় পুকুর পাড় থেকে ছাত্রদলের একটি মিছিল কিছুদূর সামনে যেতেই পুলিশ তাতে বাধা দেয়। এসময় দলীয় নেতা-কর্মীরা পিছু হটে। একই সময়ে চাঁদপুর শহরের পুরাণবাজার নতুন বাজার ব্রিজের ওপর ক’টি ট্রাক ভাঙচুর করে পিকেটাররা।
হরতালের পিকেটিংয়ের সময় সকাল সাড়ে ১১টার দিকে শহরের বাবুরহাট ও ট্রাকরোড থেকে বিএনপির সাত কর্মীকে আটক করে পুলিশ। এর আগে নাশকতার আশঙ্কায় চাঁদপুরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের আট কর্মীকে আটক করা হয়। জেলার হাজীগঞ্জ উপজেলায় বরিবার রাতে হরতালে নাসকতা এড়াতে ৩ জনকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, সোমবার ভোর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিএনপি-জামায়াতের মোট ১৫ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
চাঁদপুরের আইন-শৃঙ্খলা পরি¯ি’তি নিয়ন্ত্রণে শহরের উল্লেখযোগ্য ¯’ানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *