বাংলাদেশী আরও ৮টি চ্যানেল চূড়ান্ত অনুমোদন পেল
দীর্ঘ প্রতীক্ষার পর অবেশেষে আটটি টিভি চ্যানেলের চূড়ান্ত অনুমোদন দিল সরকার। বুধবার বিকেলে তেরটির মধ্যে আটটির নিরাপত্তা ছাড়পত্র দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করে বলেছে- এখন দ্রুততম সময়ের মধ্যে চ্যানেলগুলোকে পূর্ণাঙ্গ সম্প্রচারে আসতে হবে। ২০১৩ সালের নভেম্বরে সরকার ১৩টি নতুন চ্যানেলের অনুমোদন দেয়। চ্যানেলগুলো হচ্ছে- গ্রিন মাল্টিমিডিয়া লিমিটেডের গ্রিন টিভি (চেয়ারম্যান গাজী গোলাম দস্তগীর), […]
৩ খান!
১৯৬৫ সাল। বলিউডের জন্য অনেক তাৎপর্যপূর্ণ একটি বছর। যশ চোপড়া প্রযোজিত ওয়াক্ত ছবিটি বক্স অফিস তোলপাড় করা ব্যবসা করে। ছবির ‘অ্যায় মেরি জোহরা জাবি’ গানটি বড় থেকে শুরু করে ছোট্ট বাচ্চা পর্যন্ত—সবার মুখে মুখে ঘুরেছিল। সাড়া ফেলেছিল দেব আনন্দের ছবি গাইডও। বলিউডবোদ্ধারা জানিয়ে দিলেন, এ বছরের সাফল্যের প্রভাব অনেক লম্বা সময় পর্যন্ত বলিউডে ছেয়ে থাকবে। […]
টুইটার টুকলি
পরিণীতি চোপড়া ইনস্টাগ্রাম হলো সংবাদপত্রের মতো। আমার কোনো ভক্তের সঙ্গে ছবি তোলার ১৫ মিনিটের মধ্যেই দেখি সেটা ইনস্টাগ্রামে চলে এসেছে। সনু নিগম ভারতের পৌরসভা ঠিকভাবে তদারকি করে না বলেই লোকজন এত দূষণ করে চলছে। আমার মনে হয়, দেখতে সুন্দর এমন কোনো কিছুকে মানুষ সচরাচর নোংরা করতে চায় না। টেইলর সুইফট বড়দিন উপলক্ষে উপহার আদান-প্রদান যদিও […]
আরজে আড্ডা
গতকাল ছিল এবিসি রেডিও এফএম ৮৯.২-এর ষষ্ঠ জন্মদিন। এ উপলক্ষে এফএম চ্যানেলটি বর্ণিলভাবে সেজেছিল। দিনভর ছিল নানা আয়োজন। বিনোদন জগতের অনেক চেনামুখ এদিন শুভেচ্ছা জানাতে আসেন এবিসি রেডিওকে। অতিথিদের পাশাপাশি এফএম স্টেশনটির রেডিও জকিরাও উদ্যাপন আনন্দে মেতে ওঠে। এরই ফাঁকে আরজেরা ধরা দেন একই ফ্রেমে। ছিলেন আরজে শারমীন, আরজে কিবরিয়া, আরজে জয়ীসহ আরও অনেকে। এরপর […]
মে দিবসে মুক্তি পাবে ওয়ার্নিং
সবকিছুই ঠিকঠাক, ৯ জানুয়ারি মুক্তি পাবে আরিফিন শুভ ও মাহি অভিনীত ‘ওয়ার্নিং’ ছবিটি। সারা দেশে সেভাবে প্রচারণাও চালানো হয়েছিল। কিন্তু দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে হঠাৎ করেই পাল্টে যায় সব হিসেব-নিকেশ। পিছিয়ে দিতে হয় ‘ওয়ার্নিং’ ছবির মুক্তির তারিখ। নতুন তারিখ ১ মে বলে জানিয়েছেন ছবিটির প্রযোজক সাইফুল আলম খান। সাইফুল বলেন, ‘আমরা কিন্তু ছবি মুক্তি […]
নিবিড় পরিচর্যায় চাষী নজরুল
বেশ কয়েক মাস ধরেই অসুস্থ দেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম। হাসপাতাল আর বাসা, এভাবেই কাটছে তাঁর গত কয়েক মাস। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দিন দশেক আগে আবারও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ল্যাবএইড হাসপাতালের কেবিনেই এতদিন তাঁর চিকিৎসাসেবা চলছিল। হঠাৎ করেই বুধবার রাতে চাষী নজরুল ইসলামের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। আর এর […]
“রকস্ট্রাটা : ওয়ান লাস্ট লাইভ’শীর্ষককনসার্ট”
বাংলাদেশে হেভি মেটাল গানের পথিকৃৎ বলা চলে ‘রকস্ট্রাটা‘ব্যান্ডকে।১৯৮৫সালেরদিকেযাত্রাশুরুকরলেওব্যান্ডেরনামে‘রকস্ট্রাটা‘রপ্রথমঅ্যালবামটিআসে১৯৯২সালে।অ্যালবামেগানছিল১১টিযে গানগুলো এখনো দাগ কেটে আছে ভক্ত-শ্রোতাদের মনে।একসময়তিনজন সদস্য দেশের বাইরে চলে যাওয়ায় থেমে যায় ‘রকস্ট্রাটা‘রকার্যক্রম। রকস্ট্রাটা শেষবারের মতো কনসার্ট করেছিল ১৯৯২ সালে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট মিলনায়তনে। এরপর প্রায় ২২ বছর পর ২০১৪ এর ৭ ফেব্রুয়ারিএকই ভেন্যুতে‘রক্সট্রাটা’তাদেরভক্ত-শ্রোতাদেরউপহারদেয়তাদেরনতুনঅ্যালবাম‘নতুনস্বাদেরখোঁজে’ । দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রকস্ট্রাটা শেষবারের মত মঞ্চে আসছে ভক্তদের মাতাতে। […]
কয়েদিদের ‘যৌনতা উপভোগে’র অনুমতি দিয়েছে ভারতের পাঞ্জাব ও হরিয়ানার উচ্চ আদালত!
বিবাহিত কয়েদিদের যৌনতা উপভোগের অনুমতি দিয়েছে ভারতের পাঞ্জাব ও হরিয়ানার উচ্চ আদালত। মঙ্গলবার আদালতের পক্ষ থেকে জানানো হয়, জেলের কয়েদিরা বিবাহিত হলে ও সন্তানধারণের ইচ্ছা প্রকাশ করলে তারা যৌনজীবন উপভোগ করতে পারবেন। আদেশে আদালত জানায়, যৌনজীবন উপভোগ করা প্রত্যেকটি সুস্থ ও স্বাভাবিক মানুষের মৌলিক অধিকার। জেলের কয়েদিরাও এ অধিকার থেকে বঞ্চিত হতে পারেন না। এক […]
জুবায়েরের দৃষ্টি আরও সামনে
বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হয়নি জুবায়ের হোসেনের। তবে আলোচনার কেন্দ্রটা কিন্তু ঠিকই দখলে রেখেছেন এই তরুণ। দল থেকে বাদ পড়ার পরেও লাইমলাইটটা তাঁর ওপরই ধরা। নির্বাচনী টেবিলে তাঁকে নিয়ে হয়েছে জোর বিতর্ক। কোচ হাথুরুসিংহে তো বলেই দিয়েছেন, তিনি দলের স্পিন বিভাগে বৈচিত্র্য আনতে জুবায়েরকেই চেয়েছিলেন। তবে প্রধান নির্বাচক ফারুক আহমেদের যুক্তি, ‘এত তাড়াতাড়ি বিশ্বকাপের মতো […]
অধিকতর তদন্ত প্রতিবেদন ১২ মার্চের মধ্যে
মেজর জেনারেল মঞ্জুর হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন আগামী ১২ মার্চের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহম্পতিবার ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম সাইফুল ইসলাম এই তারিখ ধার্য করেন। আজ এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ছিল। সিআইডি প্রতিবেদন দাখিল না করায় আদালত পরবর্তী তারিখ ধার্য করেন।
খালেদার জন্য মাছ-মোরগ-দই
গুলশানে রাজনৈতিক কার্যালয়ের ভেতরে থাকা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও অন্যদের জন্য মাছ, মোরগ, কাঁচাবাজার, ফলমূলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী নিয়ে আসেন মহিলা দলের কয়েকজন নেত্রী। তবে পুলিশি বাধায় তাঁরা তা দিতে পারেননি। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফার নেতৃত্বে সংগঠনের ১২-১৩ জনের একটি দল রিকশাভ্যানে করে এসব খাদ্যসামগ্রী নিয়ে রাজনৈতিক […]
জাতীয় দলের পেসার রুবেল কারাগারে
নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় জাতীয় দলের পেসার রুবেল হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ আনোয়ার সাদাত এ আদেশ দেন। এর আগে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন রুবেল। শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। গত বছরের ১৩ ডিসেম্বর […]
খোলা হয়েছে খালেদা জিয়ার কার্যালয়ের তালা
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের প্রধান ফটকের তালা খুলে নিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে তালাটি খোলা হয়। খালেদা জিয়া এখনো ওই কার্যালয়ের ভেতরে রয়েছেন। সকাল থেকে গুলশানের এই কার্যালয়ের প্রধান ফটকের সামনে পুলিশের মহিলা সদস্যরা অবস্থান নেন। ফটকের দুই পাশে দাঁড়ানো ছিলেন পুরুষ পুলিশ সদস্যরা। এ কারণে বাইরে থেকে […]
বেনাপোল ইমিগ্রেশনে টুরিষ্ট ভিষায় বিদেশী পাসপোর্ট যাত্রীদের বিশ্ব ইস্তেমায় প্রবেশের উপর নিষেধাজ্ঞা
রুবেল আহম্মেদ বেনাপোল(যশোর): বেনাপোল চেকপোস্ট দিয়ে টুরিষ্ট ভিসা নিয়ে বিদেশী পাসপোর্ট যাত্রীদের বিশ্ব ইস্তেমায় যোগ দিতে বাংলাদেশে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ফলে বিশ্ব ইসতেমায় যোগ দেওয়ার উদ্দেশ্যে ভারতসহ বিভিন্ন দেশ থেকে আসা ৪ শতাধিক পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোষ্টে আটকা পড়ে আছে। বৃহস্পতিবার(০৮ জানুয়ারি) সকাল ১০ টা থেকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ […]