বেনাপোলের কাগজ পুকুর থেকে ১৭টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ

রুবেল, বেনাপোল, SwadeshNews24.com : বেনাপোলের কাগজ পুকুর এলাকার প্রাইমারি স্কুলের পাশ থেকে মঙ্গলবার রাত ১০টার সময় ১৭ টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার এসআই মনির জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি কুচক্রী মহল নাশকতার জন্য কাগজপুকুর এলাকায় বোমা মজুদ করছে। এ ধরণের সংবাদের ভিত্তিতে কাগজপুকুর প্রাইমারি স্কুলের পাশে আতিয়ারের […]

মান্না এখন কোথায়?

সুমন, স্বদেশ নিউজ ২৪ ডটকম: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না কোথায় আছেন, দীর্ঘ ১৫ ঘণ্টায়ও তা জানা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে আটকের কথা অস্বীকার করছে। পুলিশ-র‍্যাবের দাবি, মান্না কোথায় আছেন, তা তাদের জানা নেই। তবে পুলিশ বলছে, মান্নাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। আর র‍্যাব বলছে, নির্দেশনা পেলে তারা এ ব্যাপারে কাজ করবে। […]

প্রচারমাধ্যমের অধিকারে হস্তক্ষেপ করছে সরকার অভিযোগ সম্পাদক পরিষদের

সরকারের পক্ষ থেকে প্রচারমাধ্যমের অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ করেছে সম্পাদক পরিষদ। পরিষদ সংবাদপত্রসহ সব প্রচারমাধ্যমের স্বাধীনতা, বস্তুনিষ্ঠতা ও দলনিরপেক্ষতা সংরক্ষণে সরকারের পক্ষ থেকে অধিকতর দায়িত্বশীল ও সহযোগিতামূলক আচরণ আশা করছে। আজ মঙ্গলবার অনুষ্ঠিত সম্পাদক পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজ আনামের সই করা বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। […]

তিনি আর কত লাশ চান ? – নাসিম

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘২০–দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধের মধ্যে যান চলাচল স্বাভাবিক আছে। দেশের সাধারণ মানুষ এই হরতাল-অবরোধ প্রত্যাখ্যান করেছে। কিন্তু জোটনেত্রী বেগম জিয়া তা মানতে চাইছেন না। গত ৫০ দিনে সারা দেশে শতাধিক লাশ পড়েছে। তিনি আর কত লাশ চান?’ আজ মঙ্গলবার বিকেলে রাজশাহী কাঁটাখালী জুটমিল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় মোহাম্মদ নাসিম এসব কথা […]

মোহনা টিভিতে দেখবেন ক্যারিয়ার বিষয়ক সরাসরি অনুষ্ঠান‘‘ক্যারিয়ার কেয়ার’’

সুমন, স্বদেশ নিউজ ২৪ ডটকম: ইবনুল জেবিনের প্রযোজনায় এবং এলিনা শাম্মী এর উপস্থাপনায় সপ্তাহের প্রতি বুধবার রাত ৮ টায় সরাসরি দেখবেন ক্যারিয়ার বিষয়ক অনুষ্ঠান‘‘ক্যারিয়ার কেয়ার’’। অনুষ্ঠানটিতে প্রতি পর্বে ক্যারিয়ারের একটি বিষয়ের উপর দর্শকদের বিভিন্ন তথ্য জানিয়ে দেন একজন অভিজ্ঞ অতিথি। মানুষ পড়াশুনা শেষ করে ভাবে কিভাবে তিনি তার ক্যারিয়ার সাজাবেন। কোন বিভাগে তার ক্যারিয়ার সফলতা […]

আবদুল জব্বারের আমৃত্যু কারাদণ্ড!

পিরোজপুরের মঠবাড়িয়ার রাজাকার নেতা থেকে স্বাধীন বাংলাদেশের আইনপ্রণেতা বনে গিয়েছিলেন তিনি; একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে সেই আবদুল জব্বারকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম মঙ্গলবার পলাতক এই যুদ্ধাপরাধীর  সাজা ঘোষণা করেন। রায়ে বলা হয়েছে, জব্বারের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা পাঁচটি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। চারটি অভিযোগে তাকে […]

ইউটার্নে আইটেম গানে পারফর্ম করলেন “রুমা”

গেইম ছবিতে প্রথমবারের মতো আইটেম গানে পারফর্ম করেছিলেন আলোচিত র‍্যাম্প মডেল রুমা। আবারও আইটেম গানের শিল্পী হিসেবে পারফর্ম করলেন তিনি। ছবির নাম ইউটার্ন। গতকাল সোমবার এফডিসির চার নম্বর ফ্লোরে গানটির শুটিংয়ে অংশ নেন রুমা। আজ মঙ্গলবার গানটির শুটিংয়ের মাধ্যমে শেষ হচ্ছে ইউটার্ন ছবির কাজ। ‘দিলেতে চোট লেগেছে, তার ছিঁড়েছে ব্রেইনে’—এমন কথায় গানটির সুর ও সংগীত […]

বিডিআর হত্যাযজ্ঞ নিহত সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা জানাবে বিএনপি

বিডিআর (বর্তমানে বিজিবি) হত্যাযজ্ঞের ষষ্ঠ বার্ষিকীতে নিহত সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা জানাবে বিএনপি। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বনানী সামরিক কবরস্থানে নিহত সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন দলটির একটি প্রতিনিধিদল। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সূত্র এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, সকাল দশটা ৪৫ মিনিটে বনানী সামরিক কবরস্থানে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বিএনপি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নেতাদের […]

আফগানিস্তানে ৩০ জন শিয়া মুসলমানকে অপহরণ

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে ৩০ জন শিয়া মুসলমানকে অপহরণ করেছে মুখোশধারী অস্ত্রধারীরা। অপহৃত ব্যক্তিরা বাসে করে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর হেরাত থেকে রাজধানী কাবুলে যাচ্ছিলেন। তারা সংখ্যালঘু হাজরা সম্প্রদায়ের বলে জানা গেছে। গতকাল সোমবার সন্ধ্যায় তাঁদের অপহরণ করা হয় বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা। খবর এএফপির। অপহৃত ওই যাত্রীরা যে দুটি বাসে ছিলেন, সেই বাস কোম্পানিটির একজন কর্মকর্তা […]

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ ‘অপ্রত্যাশিত’

প্রতিবেশী ইউক্রেনের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা নাকচ করে দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ ‘অপ্রত্যাশিত’। স্থানীয় সময় সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাতকারে এমন মন্তব্য করেন পুতিন। সাক্ষাতকারে সম্প্রতি মিনস্কে স্বাক্ষরিত অস্ত্রবিরতি চুক্তির প্রতিও সমর্থন জানান পুতিন। রুশ সেনারা বিদ্রোহীদের হয়ে ইউক্রেনের অভ্যন্তরে লড়াই করছে বলে আনীত অভিযোগও নাকচ করে দেন […]

এবার সিরিয়ায় ৯০ খ্রিস্টান অপহরণ আইএসের

এবার সিরিয়া থেকে ৯০ খ্রিস্টানকে অপহরণ করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সিরিয়ার উত্তরাঞ্চলের আল-হাসাকেহ প্রদেশ থেকে ওই খ্রিস্টানদের অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা (এসওএইচআর)। এওএইচআরকে উদ্ধৃত করে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো খবরে বলা হয়, আল-হাসাকেহ প্রদেশের দু’টি গ্রাম কুর্দিস্থানের সামরিক বাহিনীর কাছ থেকে দখলে নেওয়ার পর সেখানকার […]

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে টেনেহিঁচড়ে মাটিতে গড়াগড়ি খাইয়ে শেষ পর্যন্ত চ্যাংদোলা করে আদালতে ওঠালো পুলিশ

।প্রেসিডেন্ট থাকাকালে এক বিচারপতিকে গ্রেফতারের ‍আদেশ দিয়ে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) তাকে আদালতে ওঠাতে এ কাণ্ড ঘটে। সন্ত্রাসে উস্কানি দেওয়ার অভিযোগে দায়ের করা একটি মামলায় রোববার (২২ ফেব্রুয়ারি) নাশিদকে গ্রেফতার করা হয়। নাশিদ অভিযোগ করেছেন, আদালতে তোলার সময় সাংবাদিকরা তার সঙ্গে আলাপ করতে ‍চাইলে পুলিশ বাধা দেয়। এর প্রতিবাদ করলে তাকে নিয়ে টানাহেঁচড়া […]

বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বিএনপির

টানা আন্দোলনে বিএনপির মাঠপর্যায়ের নেতা-কর্মীদের মাঝে ক্লান্তি ভর করছে। সঙ্গী হয়েছে ‘বন্দুকযুদ্ধ’ আর গ্রেপ্তার আতঙ্ক। ফলে নেতা-কর্মীদের একটি বড় অংশ ঘরছাড়া। সরকারের কঠোর অবস্থানের মুখে চলতি আন্দোলন আর কত দিন চালাতে হবে, তার কোনো সুনির্দিষ্ট বার্তা নেই। সরকারকেও নমনীয় করা যাচ্ছে না। এ অবস্থায় দলের মাঠ নেতা-কর্মীদের মধ্যে হতাশা বাড়ছে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক […]

সবার উপরে গেইল

ক্যানবেরায় জিম্বাবুয়ের বিপক্ষে বিস্ফোরক ইনিংস খেলে বিশ্বকাপে নতুন ইতিহাস রচনা করেছেন ক্রিস গেইল। প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছেন এই ব্যাটিং দানব। ওপেনিংয়ে নেমে ১৪৭ বলে ২১৫ রান করে ইনিংসের শেষ বলে আউট হয়েছেন গেইল। হাঁকিয়েছেন ১৬টি ছক্কা ও ১০টি চার। অতিমানবীয় এক ইনিংসেই সবার উপরে চলে এসেছেন ক্রিস গেইল। এবারের বিশ্বকাপের সর্বোচ্চ […]

ভারত খেলছে চ্যাম্পিয়নের মত, হতাশ পাকিস্তান

একাদশ বিশ্বকাপে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। নিজেদের প্রথম দুই ম্যাচে তারা চীর-প্রতিদ্বন্দী পাকিস্তান ও শক্তিশালী দক্ষিন আফ্রিকাকে। অপরদিকে প্রতিবেশী দেশ পাকিস্তান তাদের প্রথম দুই ম্যাচে হেরে রয়েছে খাদের কিনারায়। এদিকে দু’দলের এমন বিশ্বকাপ পারফরম্যান্স বিচার করতে গিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটার জহির আব্বাস শুধু ভারতের প্রসংশাই করে গেছেন। তিনি জানান, নীল জার্সি ধারী […]