শৃঙ্খলা-ভঙ্গের অভিযোগ মাথায় নিয়েই মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন আল আমিন

বিশ্বকাপ মিশনের যাত্রাপথেই দেশে ফিরে এলেন জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেন। শৃঙ্খলা-ভঙ্গের অভিযোগ মাথায় নিয়েই মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন তিনি। অবশ্য উপস্থিত সংবাদকর্মীদের এড়িয়ে নীরবেই বিমানবন্দর ত্যাগ করেছেন আল আমিন। বিসিবির একটি সূত্র জানিয়েছেন, আল আমিনকে মঙ্গলবারই তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। এদিকে শৃঙ্খলা-ভঙ্গের অভিযোগ ওঠায় […]

মুখোমুখি মেসি-আগুয়েরো

মঙ্গলবার ইউরোপ সেরার লড়াইয়ের সেরা ষোলোর প্রথম পর্বে আগুয়েরোর দল ম্যানচেস্টার সিটির মাঠে খেলতে যাবে মেসির বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় শুরু হবে ম্যাচটি। গত মৌসুমেও চ্যাম্পিয়ন্স লিগের সেরা ষোলোতে দেখা হয়েছিল এই দুই দলের, মুখোমুখি লড়াইয়ে নেমেছিলেন দুই বন্ধু। সে লড়াইয়ে দুই লেগ মিলে ইংল্যান্ডের দল সিটিকে ৪-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে বার্সেলোনা। […]

িটিসিএল টেলিফোন এক্সচেঞ্জের কম্পিউটারের হার্ডডিক্স পুনরায় অকেজো গাইবান্ধা জেলা শহরের দেড় হাজার টেলিফোন বিকল ॥ টেলিফোন গ্রাহকদের চরম দুর্ভোগ

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধা জেলা শহরের বিটিসিএলের ডিজিটাল এক্সচেঞ্জটি কম্পিউটারের হার্ডডিক্স পুন:রায় গত ১৯ ফেব্র“য়ারি থেকে তৃতীয় দফায় পুনরায় অকেজো হয়ে পড়েছে। ফলে এই এক্সচেঞ্জের আওতাধীন জেলার ১ হাজার ৪শ’ ২৫টি ল্যান্ডফোন বন্ধ হয়ে গেছে। এতে গ্রাহকরা চরম বিপাকে পড়েছে। সরকারি-বেসরকারি অফিস থেকে শুর“ করে জর“রী সেবাদানকারী প্রতিষ্ঠান পর্যন্ত সকলের ফোন, ফ্যাক্স ও ই-মেইল […]

অস্ট্রেলিয়ায় যাচ্ছেন তিন ক্রিকেটারের স্ত্রী

অস্ট্রেলিয়ায় যাচ্ছেন তিন ক্রিকেটারের স্ত্রীবিশ্বকাপ খেলতে গত ২৫ জানুয়ারি দেশ ছাড়েন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। পরিবার-পরিজন ছেড়েই দেশের বাইরে ক্রিকেটাররা। বাংলাদেশ দল এখন মেলবোর্নে। রয়েছেন হোটেল ল্যাংগানে। সোমবার বিশ্রামে ছিলেন ক্রিকেটাররা। তবে জিম ও সুইমিংয়ে সময় কাটিয়েছেন। মঙ্গলবার মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবেন মাশরাফিরা। মেলবোর্নে শ্রীলংকার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে স্ত্রী আনার অনুমতি পেয়েছেন তিন ক্রিকেটার। […]

দেশজুড়ে আলোচনার কেন্দ্রে মান্নার ফোনালাপ

বিএনপি নেতা সাদেক হোসেন খোকা আর নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার ফোনালাপ নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা, সমালোচনা এবং বিশ্লেষণ। সোমবার অফিস-আদালত এবং বিভিন্ন চা স্টলগুলোসহ সর্বত্র আলোচনার কেন্দ্রবৃন্দ ছিল মান্না-খোকার ফোনালাপ। টেলি কথোপকথন ফাঁস হওয়ার পর অনেকটা অস্বস্তিতে মাহমুদুর রহমান মান্না। অনেকেই ফোন করেছিলেন পরিস্থিতি জানতে। এর মাঝে তিনি আইনি পরামর্শ করছিলেন কারো কারো […]

ঝিনাইদহে প্রশাসন নিরব ধেয়ে আসছে মাদকের ভয়ানক বিষধর “কালসাপ” !!

জাহিদুর রহমান তারিকঃ-ঝিনাইদহ প্রতিনিধিঃ- ঝিনাইদহে প্রশাসন নিরব ধেয়ে আসছে মাদকের ভয়ানক বিষধর “কালসাপ”।ব্যাপক দুর্ধর্ষ হয়ে উঠেছে ঝিনাইদহের কালীগঞ্জের মাদক ব্যাবসায়িরা ও মাদক সেবিরা। অভিযোগ আছে টাকার বিনিময়ে পুলিশ মাদক ব্যবসায়ি ও মাদক সেবকদের সহযোগিতা করে।যদিও মাঝেমধ্যে মাদকের বড় বড় চালান সহ গ্রেফতার হ”েছ জড়িতরা।তার পরেও কেন এই মদক চোরা চালান বন্ধ হ”েছ না।এ প্রশ্ন এখন […]

সরারচর রেলষ্ট্রেশনে টিকেট কালো বাজারি টালি জসিমের একই ষ্ট্রেশনে ২৫ বছর

মোঃ খলিলুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ রেলওয়েতে যোগদানের পর হতে সরারচর রেলষ্ট্রেশনের টালিক্লার্ক- বুকিং ক্লার্ক পদে ২৫ বছর দরে জসিম উদ্দিন কালেবাজারি সিন্ডিকেটের মাধ্যমে ১০০টাকার টিকেট ১২০-১৩০ মূল্যা বেশি দামে আন্তনগর এগার সিন্দুর ও কিশোরগঞ্জ এক্সপ্রেস এর টিকেট বিক্রি করছে বলে অভিযোগ উঠছে। কালো বাজারিতে টিকেট বিক্রি করার দায়ে গত ৩ মাস আগে বাজিতপুর ভ্রাম্যমান আদালতের […]

রাজনৈতিক পরিস্থিতি ভাল না : বাতিল হল প্রধানমন্ত্রীর নিউজিল্যান্ড সফর

দেশের চলমান রাজনৈতিক সংকটের কারণে বাতিল করা হল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউজিল্যান্ড সফর। মার্চের ১১ তারিখে প্রধানমন্ত্রীর নিউজিল্যান্ড সফর করার কথা ছিল। প্রস্তুতি চলাকালীন সময়ে হঠাৎ করেই তা বাতিল করা হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্র জানিয়েছে। সূত্র জানায়, কোন কারণ উল্লেখ না করেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে ওই সফরের সকল কার্যক্রম বাতিল করা হয়েছে। আদেশে বলা হয়েছে […]

ঝিনাইদহে প্রাইভেট ক্লিনিক গুলোতে চলছে ব্যাপক অর্থ বাণিজ্য !!

জাহিদুর রহমান তারিকঃ-ঝিনাইদহ প্রতিনিধিঃ- জমি বিক্রির ৭৬ হাজার টাকা, গর“-ছাগল ও জমির লিজের টাকা শেষ। তবুও সু¯’ হননি। এখন সেই রোগ সাড়ছে বিনামুল্যে। কোনো খরচ না করেই সু¯’ হ”িছ আমি। তাহলে আমার জমি, গর“ আর ছাগল বিক্রির টাকা নিয়ে কি চিকিৎসা দিলো ডাক্তারা। এমন আক্ষেপ করে কথা বলছিলেন ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর গ্রামের বিশারত। ঝিনাইদহ […]

সশস্ত্র বাহিনীর জন্য সবই করব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের শক্ত অবস্থানের কথা জানিয়ে বলেছেন, সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও কল্যাণের জন্য যা করার দরকার, আমরা সবই করব। মঙ্গলবার সকালে মিরপুর ক্যান্টনমেন্টে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের ২০১৪-১৫ কোর্সে স্নাতক ডিগ্রি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারবদ্ধ। বিশ্ব শান্তি […]

শিক্ষার্থী অভিভাবকদের প্রতিকার দাবিতে লিখিত অভিযোগ গাইবান্ধার রহমতপুর এম.এম উ”চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ বাবদ অতিরিক্ত অর্থ আদায়

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ উপেক্ষা করে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রহমতপুর এমএম উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক ২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, ওই বিদ্যালয়টিতে রেজিষ্ট্রেশন ও ভর্তি ফি বাবদ শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায় করে তা আত্মসাৎ করা হয়েছে। তদুপরি প্রধান […]

বাংলাদেশ সংকট নিয়ে ২৬ ফেব্রুয়ারি বসছে ইইউ

বাংলাদেশে চলমান র‍াজনৈতিক সংকট, মানবাধিকার পরিস্থিতি, বাকস্বাধীনতা, নাগরিক অধিকার, বিচারবহির্ভূত হত্যা ও গণতন্ত্রের ভবিষ্যত সম্পর্কে করণীয় নিয়ে বৈঠকে বসছে ইউরোপীয় ইউনিয়ন। আগামী ২৬ তারিখ বৃহস্পতিবার ব্রাসেলসে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। বাংলাদেশ সংকট এজেন্ডা দিয়ে শুরু হবে বৈঠকটি। অনুষ্ঠিতব্য বৈঠকে ৯টি এজেন্ডা রাখা হয়েছে। বাকি এজেন্ডাগুলো শুধু অনুমোদন ও বিবৃতি দেয়ার জন্য […]

গাইবান্ধায় স্বে”ছাসেবকদল নেতাসহ ৪ জন কারাগারে

রিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে নাশকতা মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের ৪ কর্মীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তাদের আদালতে পাঠানো হয় মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে। এর আগে পুলিশ অভিযান চালিয়ে জেলার সুন্দরগঞ্জ, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জের বিভিন্ন এলাকা থেকে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত তাদের গ্র্রেফতার করে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার […]

জনপ্রিয় ব্লগিং প্ল্যাটফর্ম ব্লগারে কোন যৌন ছবি-ভিডিও দেখাবে না – গুগল

যৌনতাপূর্ণ কোনো কনটেন্ট তাদের জনপ্রিয় ব্লগিং প্ল্যাটফর্ম ব্লগারে না দেখানোর সিদ্ধান্ত নিয়েছে গুগল কর্তৃপক্ষ। এ বছরের ২৩ মার্চ থেকে এই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করছে গুগল। গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ২৩ মার্চ থেকে অনলাইনে সবার দেখার জন্য যৌন কনটেন্ট যেমন ছবি, যৌন উদ্দীপক ভিডিও, গ্রাফিকস আকারে প্রদর্শিত নগ্ন ছবি প্রভৃতি ব্লগারে দেখানো যাবে না। যাঁদের ব্লগারে এ […]

ব্যাপারী নেই যশোরের পাইকারি সবজির হাটে

কৃষক মামুন হোসেন সকাল আটটা থেকে ৫০ কেজি বেগুনভর্তি একটা ঝুড়ি নিয়ে যশোরের বারীনগর পাইকারি সবজি মোকামে বসে আছেন। ১০টা ৩৫ মিনিটে একজন ব্যাপারী এসে বললেন, ঝুড়ি কত? ৩৫০ টাকা দাম চাইতেই মুখ কুঁচকে ব্যাপারী জানালেন ১০০ টাকা। পরে ঝুড়ির সব বেগুন ১৮০ টাকায় বিক্রি হলো। বেগুন বেচে কত লাভ হলো—জানতে চাইলে মামুন হোসেন বলেন, […]