ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন
মধ্য মার্চের মধ্যে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন এবং এপ্রিলে নির্বাচন করতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম। আজ মঙ্গলবার বিকেলে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন। সিরাজুল ইসলাম বলেন, ‘গতকাল সোমবার বিকেল ৫টায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সীমানা সংক্রান্ত জটিলতা নিরসন করে গেজেটের কপি ও নির্বাচনের আয়োজন […]
অনুশীলনের সময় হাতের আঙুলে চোট মুশফিকুর রহিমের
অনুশীলনের সময় হাতের আঙুলে চোট পেয়েছিলেন বাংলাদেশ দলের ব্যাটসম্যান এবং উইকেটরক্ষক মুশফিকুর রহিম। আঘাতের তীব্রতা জানতে স্ক্যান করানোর জন্য তাকে মেলবোর্নের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে স্ক্যান রিপোর্টে জানা গেছে, মুশফিকের আঘাত গুরুতর নয়। চোট পাওয়া আঙুলে কোনো ফ্র্যাকচারও ধরা পড়েনি। মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে সকালে ব্যাটিং অনুশীলনের সময় তাসকিন আহমেদের একটি বল মুশফিকের ডান […]
মির্জা আব্বাস সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতির প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আসামিদের অনুপস্থিতিতে ঢাকার ভারপ্রাপ্ত সিনিয়র স্পেশাল জজ ইমরুল কায়েস অভিযোগপত্র আমলে নিয়ে আজ এ পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আগামী ২৫ মার্চ পরোয়ানা […]
ফের দুইদিনের রিমান্ডে “হেলাল খান”
গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা হেলাল খানকে ফের দুইদিনের রিমান্ড দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমান মঙ্গলবার এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার সুষ্ঠু তদন্তের জন্য গুলশান থানায় দায়ের করা এ মামলায় ১০দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এর আগে, গত ১৭ ফেব্রুয়ারি তাকে দুইদিনের রিমান্ড দেন আদালত। ১৬ ফেব্রুয়ারি তাকে আটক […]
সাভার থানা বিএনপি সভাপতিকে গ্রেফতার
হরতাল ও অবরোধ চলাকালে সাভারে যানবাহনে অগ্নিসংযোগ ও পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগে সাভার থানা বিএনপি সভাপতি মাহমুদুল হাসান আলালকে গ্রেফতার করেছে পুলিশ। আজ দুপুরে আক্রান বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, বিএনপির ডাকা অবরোধ ও হরতালে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং হত্যার ঘটনায় মাহমুদুল হাসান আলালের বিরুদ্ধে সাভার থানায় […]
কয়েক সপ্তাহের জন্য ছুটি নিলেন রাহুল গান্ধী
কয়েক সপ্তাহের জন্য দল থেকে ছুটি নিয়েছেন ভারতের কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। লোকসভা নির্বাচনসহ সাম্প্রতিক রাজনৈতিক প্রতিযোগিতায় ক্রমাগত হারের কারণ বিশ্লেষণ করে ভবিষ্যৎ কর্মপন্থা গুছিয়ে নিতে এ ছুটিতে যাচ্ছেন রাহুল। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, এপ্রিলে অনুষ্ঠেয় কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে একান্ত আলোচনার জন্য নিজেকে প্রস্তুত করতেই সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছ থেকে ছুটি নিয়েছেন।
চলমান হরতাল বাড়িয়েছে আরও ৪৮ ঘণ্টা
দেশব্যাপী চলমান হরতাল আরও ৪৮ ঘণ্টা বাড়িয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। মঙ্গলবার দুপুরে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এর ফলে গত রবিবার থেকে শুরু হওয়া টানা ৭২ ঘণ্টার হরতাল বুধবার সকাল ৬টায় শেষ হওয়ার কথা থাকলেও এবার তা শুক্রবার সকাল ৬টা পর্যন্ত চলবে।
সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনিয়ম-দুর্নীতি প্রশ্নে সরকার কাউকেই ছাড় দেয়নি, দেবেও না। তিনি বলেন, জাতীয় জীবনের সর্বক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করে সাধারণ মানুষের ভাগ্যোদয়ই সরকারের মূল লক্ষ্য। আজ মঙ্গলবার রাজধানীর মিরপুরে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, দেশের সর্বত্র ডিজিটাল প্রযুক্তির বিস্তার ঘটিয়ে স্বচ্ছতা ও […]