ঝিনাইদহে হত্যা আসামীর কব্জি কর্তন

kobji korton

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের প্রিয়া সিনেমা হলের সামনে বুধবার দুপুরে তরিকুল ইসলাম উক্তি নামে এক যুবকের দুই হাতের কজ্বি কেটে দিয়েছে সন্ত্রাসীরা। প্রত্যাক্ষদর্শীরা জানায়, শহরের স্টেডিয়াম পাড়া এলাকার কাজী ওয়ালিউল ইসলামের ছেলে তরিকুল ইসলাম উক্তি বাড়ী থেকে শহরে আসছিল। তিনি প্রিয়া সিনেমা হলের সামনে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্বক […]

ভালুকার সিডস্টোর সওজের জমি ভাড়া দিয়ে একটি চক্র হাতিয়ে নিচ্ছে লাখ, লাখ টাকা

 মোঃ জাহিদুল ইসলাম, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:   ভালুকার শিল্পখ্যত এলাকা সিডস্টোর বাজারের জমি প্রভাবশালীরা পাকা বিল্ডিং করে দখলে নিয়েছে। বাজারের জমি অবৈধভাবে দখল করে নেয়ায় টুয়া বাজার বসে ঢাকা- ময়মনসিংহ মহা-সড়কের উপরে। এতে ঘটছে অহরহ দুর্ঘটনা, ফলে মহা সড়কে দীর্ঘ যানযটের সৃষ্টি হচ্ছে। সড়কও জনপথের জমি দখল করে  স্থানীয় ছাত্রলীগ ও বিএনপির নেতা কর্মীরা ক্ষুদ্র ব্যবসায়িদের […]

নারায়ণগঞ্জে ১৫ কোটি টাকা মূল্যের নকল ভোগ্যপণ্য উদ্ধার

নারায়ণগঞ্জের শিমরাইলে মুনস্টার নামে একটি প্রতিষ্ঠানের অভিযান চালিয়ে ১৫ কোটি টাকা মূল্যের নকল মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী ও ভোগ্যপণ্য উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। বুধবার দুপুরে কারখানাটিতে যৌথ অভিযান চালায় র‌্যাব-১০ ও শুল্ক গোয়েন্দা। এ সময় শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, বিদেশি নানা নামী ব্র্যান্ডের বডি স্প্রে, সেন্ট, সেভিং ফোম, এয়ার ফ্রেশনার, আফটার সেভসহ বিপুল পরিমাণ প্রসাধনী […]

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামারুজ্জামানের রিভিউ আবেদন কাল

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে আগামীকাল রিভিউ আবেদন করা হবে বলে জানিয়েছেন আসামি পক্ষের আইজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম। বুধবার সকাল ১১টার দিকে তার নেতৃত্বে আইনজীবীদের ৫ সদস্যের একটি দল কামারুজ্জামানের সাথে দেখা করেন। পরে আপীল করার বিষয়টি সাংবাদিকদের জানান তাজুল […]

আফগানিস্তানকে রেকর্ড ব্যবধানে হারালো অজিরা

পার্থে, পুল ‘এ’-র ম্যাচে আফগানিস্তানকে বিশ্বকাপে রেকর্ড ২৭৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। টস হেরে আগে ব্যাট করে আফগানিস্তানকে ৪১৮ রানের পাহাড়সমান টার্গেট দেয় স্বাগতিকরা। এটি বিশ্বকাপের ইতিহাসে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। জবাবে, ব্যাট করতে নেমে ১৪২ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। ম্যাচ সেরা হয়েছেন ডেভিড ওয়ার্নার। পার্থের ওয়াকায়, বাউন্সি উইকেটে শুরুটা মোটেই ভালো করেনি অস্ট্রেলিয়া। […]

প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া খালেদা জিয়াকে কেউ গ্রেফতার করবে না’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ছাড়া ২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়াকে কেউ গ্রেফতার করতে পারবে না বলে মন্তব্য করেন বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আক্তারুজ্জামান। বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয় থেকে বের হয়ে আজ বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি একথা বলেন। বিএনপি চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কুলখানিতে অংশ নিতে তিনি গুলশান […]

গাইবান্ধার ২টি ইউনিয়নের ১৯টি গ্রামে ১৫ দিন বিদ্যুৎ না থাকায় বিপন্ন মানুষের মানববন্ধন

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার পলাশবাড়ি ও সদর উপজেলার বেতকাপা এবং সাহাপাড়া ইউনিয়নের ১৯টি গ্রামে গত ১৫ দিন থেকে বিদ্যুৎ বিহীন অন্ধকারে নিমজ্জিত। ফলে ওইসব গ্রামের ২ হাজার পরিবার চরম দুর্ভোগ পোহাচ্ছে এবং চলতি বোরো জমিতে সেচ বিঘ্নিত হচ্ছে। অথচ গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগের সেদিকে নজর নেই। বিদ্যুৎ বিভাগ সুত্রে জানা গেছে, পলাশবাড়ি উপজেলার বেতকাপা […]

ঝিনাইদহের কোটচাঁদপুরে ১ কেজি ১শ’৫০ গ্রাম সোনা উদ্ধার ।। আটক ২

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে ১ কেজি ১শ’৫০ গ্রাম গোল্ড উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে ঢাকা থেকে জীবননগরগামী জে,আর পরিবহনের একটি বাস তল্লাশী করে এসব গোল্ড উদ্ধার করা হয়। সে সময় পুলিশ দু’জনকে আটক করে। আটককৃতরা হলো, চুয়াডাঙ্গার জীবননগর শহরের বাজারপাড়ার ষষ্টি কর্মকারের ছেলে সুনীল কর্মকার ও ফয়েজুল্লাহ মোল্লার ছেলে ওবায়েদুল্লা মোল্লা।   […]

খালেদা নিজেই গ্রেপ্তার হতে চান: প্রধানমন্ত্রী!

আদালতে গরহাজির হয়ে খালেদা জিয়া নিজেই গ্রেপ্তার হতে চাইছেন মন্তব্য করে শেখ হাসিনা বলেছেন, এক্ষেত্রে আইন অনুযায়ী পদক্ষেপ নেবে তার সরকার। বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আলোচনার মধ্যে বুধবার সংসদে এক প্রশ্নের উত্তরে একথা বলেন প্রধানমন্ত্রী। ২০ দলের অবরোধে নাশকতার জন্য দায়ী করে খালেদাকে আটকে ক্ষমতাসীন দলের নেতাদের দাবির মধ্যে গত সপ্তাহে জিয়া ট্রাস্টের […]

ঝিনাইদহে আবারো কালীগঞ্জ থানা পুলিশের গ্রেফতার বানিজ্যের অভিযোগ

police

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের রমরমা গ্রেফতার বানিজ্য চলছে। কালীগঞ্জ থানা পুলিশ এর একমাত্র কাজ হলো সাধারণ মানুষ কে গ্রেফতার করে টাকার বিনিময়ে মুক্তি দেওয়া। গতপরশু এস আই নিরব কালীগঞ্জ নলডাঙা সড়ক থেকে মিজানুর রহমান কে গ্রেফতার করে। মিজানুর রহমান এর বাড়ি ঝিনাইদহ সদর থানার বাগুটিয়া গ্রামে। তিনি অনেক দিন বিদেশে […]

গাইবান্ধায় বিএনপি-জামায়াতের ২ কর্মীসহ গ্রেফতার ১৪

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধায় বিএনপি-জমায়াতের ২ কর্মীসহ ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ কন্ট্রোল রুম অপারেটর আব্দুর রশিদ জানান, জেলার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী থানায় নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ২ কর্মীসহ সদর,   সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকা থেকে […]

মোহনা টিভিতে দেখবেন ক্যারিয়ার বিষয়ক সরাসরি অনুষ্ঠান ট্রমা ইনষ্টিটিউটস্’ ‘‘ক্যারিয়ার কেয়ার’’

CAREER CARE.1

স্বদেশ ডট কম ‍ঃ মো: ইবনুল জেবিনের প্রযোজনায় এবং এলিনা শাম্মী এর উপস্থাপনায় সপ্তাহের প্রতি বুধবার রাত ৮ টায় সরাসরি দেখবেন ক্যারিয়ার বিষয়ক অনুষ্ঠান ‘‘ক্যারিয়ার কেয়ার’’। অনুষ্ঠানটিতে প্রতি পর্বে ক্যারিয়ারের একটি বিষয়ের উপর দর্শকদের বিভিন্ন তথ্য জানিয়ে দেন একজন অভিজ্ঞ অতিথি। মানুষ পড়াশুনা শেষ করে ভাবে কিভাবে তিনি তার ক্যারিয়ার সাজাবেন। কোন বিভাগে তার ক্যারিয়ার […]

‘কঠিন’ সন্ধ্যা পোর্টারফিল্ডের জন্য

দুই ম্যাচ জিতে উড়তে থাকার পর ভূপাতিত হওয়াটা মেনে নিতে কষ্টই হচ্ছে আয়ারল্যান্ডের। অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড তাই দক্ষিণ আফ্রিকার কাছে ২০১ রানে হারের পর বলেছেন, এটা তাদের জন্য কঠিন একটা ম্যাচই ছিল। আয়ারল্যান্ডকে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা ক্যানবেরার ম্যানুকা ওভালে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার দেওয়া ৪১২ রানের লক্ষ্যে ছুটতে গিয়ে ২১০ রানে দম ফুরিয়ে যায় আয়ারল্যান্ডের। […]

আমলা ছাড়িয়ে গেলেন কোহলিকে

ওয়ানডেতে সবচেয়ে কম ইনিংসে ২০টি শতকে পৌঁছে ভারতের বিরাট কোহলির রেকর্ড ভেঙেছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমল আয়ারল্যান্ডকে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা ছন্দে ফেরা শতকে ম্যাচ সেরা আমল ভিভ, কোহলিকে ছাড়িয়ে আমলার অনন্য রেকর্ড মঙ্গলবার ক্যানবেরার ম্যানুকা ওভালে আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র ১০ রানে জীবন পাওয়া আমলা শেষ পর্যন্ত খেলেন ক্যারিয়ার সেরা ১৫৯ রানের চমৎকার এক ইনিংস। […]

বরগুনায় তুচ্ছ কারণে ৪ স্কুল ছাত্রকে মেরে আহত করল প্রধান শিক্ষক

মানজুর, বরগুনাঃ বরগুনায় তুচ্ছ কারণে গতকাল দুপুর আনুমানিক ২টা ১৫মি. হাইস্কুলের ৪ ছাত্রকে মেরে গুরুতর আহত করেছেন প্রাইমারী  স্কুলের প্রধান দিলিপ কুমার নাথ। তিনি বরগুনা সদর উপজেলার হাজার বিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আহত ছাত্ররা হাজার বিঘা সরকারী প্রা:  বিদ্যালয় সংলগ্ন ছোট লবনগোলা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ছাত্র। আহতদের তাৎক্ষনিক ভাবে বরগুনা […]