Breaking
Tue. Jul 21st, 2026

আফগানিস্তানকে রেকর্ড ব্যবধানে হারালো অজিরা

ICC WOrld Cup 2015_SwadeshNews24পার্থে, পুল ‘এ’-র ম্যাচে আফগানিস্তানকে বিশ্বকাপে রেকর্ড ২৭৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। টস হেরে আগে ব্যাট করে আফগানিস্তানকে ৪১৮ রানের পাহাড়সমান টার্গেট দেয় স্বাগতিকরা। এটি বিশ্বকাপের ইতিহাসে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। জবাবে, ব্যাট করতে নেমে ১৪২ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। ম্যাচ সেরা হয়েছেন ডেভিড ওয়ার্নার।
পার্থের ওয়াকায়, বাউন্সি উইকেটে শুরুটা মোটেই ভালো করেনি অস্ট্রেলিয়া। দলীয় ১৪ রানেই অ্যারন ফিঞ্চকে হারায় অজিরা। কিন্তু এরপরই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ডেভিড ওয়ার্নারের সাথে অস্ট্রেলিয়ার পক্ষে ওয়ানডে ইতিহাসে যে কোন উইকেটে সর্বোচ্চ ২৬০ রানের জুটি গড়েন স্টিভ স্মিথ। স্মিথ দেখে শুনে খেললেও অন্যপ্রান্তে ঝড়োগতিতে ব্যাট করে নিজের ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার। ১৩৩ বলে ১৭৮ রান করে আউট হন এই অজি হার্ড হিটার। পাশাপাশি, নিজের চতুর্থ হাফ সেঞ্চুরি তুলে নেন স্মিথ। জবাবে, ব্যাট করতে নেমে আফগানদের শুরুটাও ভাল হয়নি। উদ্বোধনী জুটিতে দুই ওপেনার আহমাদি ও ঘানি করেন ৩০ রান।
এরপর হ্যাজলউড ও জনসনের বোলিং তোপে, দ্রুত ঘানি, আহমাদি ও স্তানিকজাইকে হারিয়ে বিপাকে পরে আফগানিস্তান। হাল ধরতে পারেননি মিডল অর্ডারের ব্যাটসম্যানরাও। দলের পক্ষে নওরোজ মঙ্গলের ৩৩ রান ছাড়া অজি বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি কোন আফগান ব্যাটসম্যান। ৭৫ বল বাকি থাকতেই ১৪২ রানেই থেমে যায় আফগানিস্তান।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *