basisবিশ্বের সর্ববৃহৎ হ্যাকাথন প্রতিযোগিতা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ‘ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৫’ আগামীকাল থেকে ঢাকা এবং চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে।

ঢাকায় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (আইইউবি) শুক্রবার সকাল ১০টা থেকে টানা শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং চট্টগ্রামে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে (আইআইইউসি) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আয়োজনটি প্রত্যক্ষভাবে দেখতে বাংলাদেশে আসবেন নাসা থেকে ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস প্রতিযোগিতার অন্যতম প্রতিষ্ঠাতা এবং স্বনামধন্য বক্তা ও সংগঠক আলী লিওয়েলিন।

এবারের আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)এবং সহযোগি হিসেবে রয়েছে আইবিপিসি, ক্লাউডক্যাম্প, বেসিস স্টুডেন্টস ফোরাম, আইইউবি ও আইআইইউসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *