linkedinঅনলাইন লার্নিং ওয়েবসাইট লিন্ডা কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে লিংকডইন। আজ এক আনুষ্ঠানিক ঘোষণায় লিংকডইন জানায়, ১৫০ কোটি ডলারের বিনিময়ে এই অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

মোট মূল্যের ৫২ শতাংশ নগদ এবং ৪৮ শতাংশ স্টক, এই হিসেবে লিন্ডার সাথে চুক্তি করেছে লিংকডইন। জানা গেছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক থেকে এই চুক্তি কার্যকর হতে পারে। পৃথক বিবৃতিতে উভয় প্রতিষ্ঠান জানিয়েছে, অধিগ্রহণ চুক্তি কার্যকর হওয়ার পর লিন্ডার কর্মীরা লিংকডইনে যোগ দেবে।

বিভিন্ন বিষয়ের টিউটোরিয়ালের জন্য অনলাইনে খুবই জনপ্রিয় একটি ওয়েবসাইট লিন্ডা। ১৯৯৫ সালে এটি প্রতিষ্ঠা করেন লিন্ডা ওয়েনম্যান।

লিংকডইনে এক পোস্টের মাধ্যমে প্রতিষ্ঠানটির সিইও জেফ ওয়েনার জানান, এর মাধ্যমে লিংকডইনের প্রায় ৩৫ কোটি ব্যবহারকারী লিন্ডার বিপুল টিউটোরিয়ালের সংগ্রহ থেকে তাদের জন্য প্রয়োজনীয় টিউটোরিয়াল সংগ্রহ করে নিজেদের বিভিন্ন ক্ষেত্রে দক্ষ করে গড়ে তুলতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *