অস্ত্র পকেটে রাখার জন্য দেওয়া হয়নি পুলিশকে বলেছেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আন্তর্জাতিক ও জাতীয় মানবাধিকার সংস্থাগুলোর বিচার বহির্ভূত হত্যা নিয়ে উদ্বেগের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুলিশ যা করছে আইনের মধ্যে করছে। তাদের সেভাবেই বলা আছে। পুলিশকে অস্ত্র পকেটে রাখার জন্য দেয়া হয়নি। বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সিনিয়র সাংবাদিক ও কলামিস্টদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার ৪৫ বছরে আমাদের […]
ঢামেক হাসপাতালে সেই শিশুর সফল অস্ত্রোপচার
সেই শিশুটির সফল অস্ত্রোপচার করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা শিশু সাজিয়ার সফল অস্ত্রোপচার করতে সক্ষম হয়েছেন। অস্ত্রোপচারের মাধ্যেমে ৬ মাস বয়সী শিশুটির পেট থেকে মানব ভ্রুনটি বের করা হয়েছে। বুধবার সকালে ঢামেকের শিশু সার্জারি বিভাগে শিশু সাজিয়ার পেটে অস্ত্রোপচার করা হয়। শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আশরাফুল হক কাজলের নেতৃত্বে একটি বোর্ড গঠন […]
প্রচারণা চালাতে বাধা দেওয়া হচ্ছে : আফরোজা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে বিভিন্ন ভাবে বাধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। বুধবার সকাল ১১টায় পলাশী বাজারে নির্বাচনী প্রচারণা চালানোর সময় তিনি এ অভিযোগ করেন। আফরোজা আব্বাস বলেন, নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে বিভিন্ন […]
ইউনেস্কোর নির্বাহী বোর্ড সভা বিশ্বকে সহিংসতামুক্ত করে শান্তি প্রতিষ্ঠায় জনপ্রশাসন সচিবের আহ্বান
বিশ্বকে সহিংসতামুক্ত করে শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ অগ্রাধিকার প্রদানের জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী। গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর নির্বাহী বোর্ডের ১৯৬তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তিনি এ আহ্বান জানান। ইউনেস্কোর নির্বাহী বোর্ডের ভাইস-চেয়ারম্যান ড. কামাল আবদুল নাসের চৌধুরী বিশ্বকে মানবজাতির জন্য বাসযোগ্য […]
রেড এলার্ট অপকৌশল : বিএনপি
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড এলার্ট বিভ্রান্তিমূলক প্রচারণা ও অপকৌশল বলে অভিযোগ করেছে বিএনপি। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। তার দাবি, ইন্টারপোল নিজস্ব কোনো তথ্য প্রকাশ করে না। তারা সংশ্লিষ্ট দেশের তথ্য প্রকাশ করে থাকে। […]
বুধবার গুলশান কার্যালয়ে যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার সন্ধ্যায় তার গুলশান কার্যালয়ে যাবেন। মঙ্গলবার চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে তিনি বলেন, কাল (বুধবার) রাতে গুলশান কার্যালয়ে খালেদা জিয়া সঙ্গে বাংলাদেশে নিযুক্ত স্পেন ও সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। গত ৩ জানুয়ারি রাত থেকে তিন মাসের বেশি সময় গুলশান কার্যালয়ে […]
৩৫ বছরের আগে হজ নয়!
যুবকদের হজে যাওয়া নিয়ে অভাবনীয় এক নিয়ম করেছে তাজিকিস্তান সরকার। ৩৫ বছরের কম বয়সীদের হজ নিষিদ্ধ করেছে দেশটির সরকার। সরকারের বিশ্বাস এই সিদ্ধান্তের ফলে আইএসআইএলের মতো উগ্রপন্থী দলে যোগ দেয়া থেকে যুব সম্প্রদায়কে রক্ষা করা যাবে। প্রেসিডেন্ট ইমোমালি রাহমোন ধর্মনিরপেক্ষতার উপর ভিত্তি করে একটি দীর্ঘমেয়াদী উন্নয়ন ‘ধারণা’র কথা বলার এক মাসের ভেতরেই এমন ঘোষণা দেওয়া […]
মাদক নিষিদ্ধ হচ্ছে ইন্দোনেশিয়ায়!
পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় নিষিদ্ধ হতে যাচ্ছে মাদক। সেই লক্ষ্যে ইতোমধ্যে দেশটির দুটি ইসলামী দল পার্লামেন্টে সব ধরনের মাদক নিষিদ্ধ করে আইন করার প্রস্তাব করেছে। ইসলামপন্থী একটি দলের পার্লামেন্ট সদস্য আশাবাদ ব্যক্ত করেছেন এ বছরের শেষ নাগাদ এটি আইনে পরিনত হবে। ওই সদস্য বলেছেন, পার্লামেন্টে উত্থাপিত মাদক নিষিদ্ধে এই বিলটি জনগণের স্বাস্থ্যের কথা বিবেচনা […]
ভ্যানিটি ব্যাগ, দোলনায় নারী প্রার্থীদের আপত্তি
সিটি করপোরেশন নির্বাচনের সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতীক বরাদ্দ নিয়ে নারী প্রার্থীদের পক্ষ থেকে তীব্র অসন্তোষ প্রকাশের পর নির্বাচন কমিশন বলছে, ভবিষ্যতে এ ধরনের প্রতীক বরাদ্দ থেকে তারা বিরত থাকবে। সংরক্ষিত কাউন্সিলর পদের নারী প্রার্থীরা প্রেসার কুকার, কেটলি, পানপাতা, দোলনা, টিস্যু বক্স, মুলা, ভ্যানিটি ব্যাগের মত প্রতীক বরাদ্দ পাওয়ায় অসন্তুষ্টি প্রকাশ করেন অনেকেই। বিষয়টিকে তারা […]
১৩ সন্তানের পর ফের একসঙ্গে ৪ সন্তানের মা
মোট ১৩ জন সন্তানের মা তিনি। নয় বছরের সবচেয়ে ছোট মেয়ে চেয়েছিল দিদি হতে। ছোট্ট ভাই বা বোন পেতে চেয়েছিল সে। সেই ইচ্ছা রাখতেই আবার মা হওয়ার সিদ্ধান্ত নেন ৬৫ বছরের অ্যানেগ্রেট রওনিক। অন্তঃসত্ত্বা রওনিক এখন একসঙ্গে ৪ সন্তানের জননী হতে চলেছেন। এখনও পর্যন্ত পৃথিবীর ইতিহাসে তিনিই সবচেয়ে বেশি বয়সে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিতে […]
মানবতাবিরোধী অপরাধের বিচার মুজাহিদ ও সালাউদ্দিনের আপিল শুনানি ২৮ এপ্রিল
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানি পিছিয়ে আগামী ২৮ এপ্রিল দিন ধার্য করেছেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৪ বিচারপতির বেঞ্চ আপিল শুনানির জন্য এদিন ধার্য করেন। প্রধান […]
দুপুর ১২টায় বিএনপির সংবাদ সম্মেলন
আজ বুধবার দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দফতরের দায়িত্বপ্রাপ্ত ড. আসাদুজ্জামান রিপন এ সংবাদ সম্মেলন আহ্বান করেছেন।
নড়াইলে শিবির নেতাসহ ২৮ জন গ্রেফতার
নড়াইলে নাশকতা সহ বিভিন্ন মামলায় এক শিবির নেতাসহ ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নড়াইলের চার উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড শিবিরের সভাপতি মো. সোহেল মোল্লা (১৮) রয়েছেন। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। নড়াইল জেলা পুলিশ কন্ট্রোল […]
ভূমধ্যসাগরে নৌকাডুবি: ৪’শ আফ্রিকান নিহত
ভূমধ্যসাগরে নৌকা ডুবির ঘটনায় অন্তত ৪০০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। লিবিয়া থেকে নৌকা যোগে সাড়ে ৫‘শ যাত্রী নিয়ে ইটালী যাওয়ার পথে ভূমধ্যসাগরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই আফ্রিকান অভিবাসী বলে জানা গেছে। লিবিয়া উপকূল থেকে ছেড়ে আসার ২৪ ঘণ্টার মধ্যে নৌকাটি ডুবে যাওয়ার পর মঙ্গলবার সকালে দক্ষিণ ইতালি থেকে ১৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। […]
আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী তালিকা প্রত্যাখ্যান করেছে জামায়াতে ইসলামী

আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ‘আদর্শ ঢাকা আন্দোলন’ ঘোষিত কাউন্সিলর প্রার্থী তালিকা প্রত্যাখ্যান করেছে ২০-দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী। এ তালিকায় প্রার্থীদের ভোট কিংবা কোনো রকমের সমর্থন না দেওয়ার জন্য দলের অভ্যন্তরে প্রতিটি স্তরে শিগগিরই নির্দেশনা পাঠানো হচ্ছে। ভিতরে ভিতরে ২০-দলীয় জোটের অন্য শরিকরাও ক্ষুব্ধ। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ঢাকা মহানগরী জামায়াতের সেক্রেটারি […]