তারেক রহমানের বিরুদ্ধে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে ইন্টারপোল

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে ইন্টারপোল। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা চালিয়ে হত্যার অভিযোগে এই ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ওয়েবসাইটে তালিকাভুক্ত ফেরারি (ওয়ান্টেড পারসন) হিসেবে তারেক রহমানের নাম-পরিচয় ও বিবরণ উল্লেখ করা হয়েছে। ইন্টারপোলের ওয়েবসাইটে তারেক রহমান ছাড়াও বাংলাদেশের ৬৭ […]
বরগুনায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে নতুন বছরকে বরণ ও তিন দিনব্যাপী বৈশাখী মেলা শুরু

বরগুনায় প্রভাতী সংগীতানুষ্ঠান ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে নতুন বছরকে বরণ ও তিন দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ৮টায় জেলা প্রশাসক মীর জহিরুল ইসলামরে নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার শুরুতে জেলা প্রশাসক বরগুনাবাসীকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন এবং বরগুনার শিমুল […]
এক অন্যরকম পয়লা বৈশাখ উদযাপন করলো দুই বাংলা মানুষ

এক অন্যরকম পয়লা বৈশাখ উদযাপন করলো দেশের উত্তরের সবশেষ জেলা পঞ্চগড় এবং সীমান্তের ওপারের কয়েক হাজার বাঙালি। মঙ্গলবার পয়লা বৈশাখ উপলক্ষে সকালে কাটাতারের বেড়া মাঝখানে রেখে দুই বাংলা মানুষেরা আনন্দ ভাগাভাগি করেন। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে থাকা সাধারণ মানুষ, যারা টাকা পয়সার অভাবে পাসপোর্ট-ভিসা করতে পারেন না তারা এই দিনটির অপেক্ষায় থাকেন। বাংলা নববর্ষ […]
পাকিস্তান সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৬

পাকিস্তান ও আফগান সীমান্তের ওরাকজাইয়ে পাকিস্তান সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ছয় বিদ্রোহী নিহত হয়েছে। মঙ্গলবার সেনা সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এই সংবাদ প্রকাশ করে। জানা গেছে, সোমবার দিবাগত রাতে ওরাকজাই এজেন্সির সাইফাল দারা ও শাকার তাঙ্গি এলাকায় বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায় পাকিস্তান সেনাবাহিনী। এতে ওই ৬ বিদ্রোহীরা নিহত হয়। উল্লেখ্য, ওরাকজাই […]