কষ্ট থাকবে কোন ছিটমহলবাসীর

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছিটমহলবাসীর আর কোন কষ্ট থাকবে না। আমরা তাদের জন্য রাস্তাঘাটের উন্নয়ন করবো, তাদের চিকিৎসার ব্যবস্থা করে দেব। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে ভারতের দালালী করে আর আওয়ামী লীগ ভারতের কাছ থেকে নায্য দাবী আদায় করে। ভারতের সাথে স্থলসীমান্ত চুক্তি বাংলাদেশের কুটনৈতিক সাফল্য বলেও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী […]
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস (১৭ মে) রোববার। দিবসটি উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘাতকের হাতে সপরিবারে নিহত হওয়ার পর শেখ হাসিনাকে দীর্ঘ দিন নির্বাসনে থাকতে হয়। নির্বাসনে কাটিয়ে ১৯৮১ সালের ১৭ মে ভারত থেকে দেশে ফিরেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু […]
মাদ্রাসা ছাত্রীর হাত বাঁধা লাশ উদ্ধার

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাদারের চর থেকে এক মাদ্রাসা ছাত্রীর হাত বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার সন্ধ্যায় রাবিয়া খাতুন অনিতা নামের ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। নিহত রাবিয়া খাতুন অনিতা(১৬) বকশীগঞ্জ উপজেলার আব্দুল লতিফের মেয়ে। সে দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের মাদারের চর গ্রামে তার নানা বদিউজ্জামানের বাড়িতে থেকে পড়ালেখা করত। স্থানীয় সূত্র জানায়, মাদারের চর […]
সমুদ্রে ভাসমান বাংলাদেশি নাগরিকদের যেকোনো মূল্যে উদ্ধার করা হবে

সমুদ্রে ভাসমান অবস্থায় থাকা বাংলাদেশি নাগরিকদের যেকোনো মূল্যে উদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দেশের সংবাদ মাধ্যমগুলো এ বিষয়ে যেভাবে হাজার হাজার বাঙালির কথা বলছে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন তিনি। গতকাল বিকেলে কক্সবাজারে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। আসাদুজ্জামান খান […]
কক্সবাজার সৈকতে মুশফিকদের হারাল তামিমরা

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় দলের ৪ ক্রিকেটারের মধ্যে রুবেল-তামিম এবং নাসির-মুশফিক দুই ভাগে খেলেছেন। দুই দলের লড়াইয়ে জয় পেয়েছে রুবেল-তামিমের দল। জয়ী ম্যাচে গুরুত্বপূর্ণ ২টি উইকেট নিয়েছেন রুবেল হোসেন।রুবেল-তামিমের ১ দল নির্ধারিত ওভারে ১৪৩ রান সংগ্রহ করেছে। কিন্তু মুশফিক-নাসিরের দল টার্গেটে পৌঁছানোর আগেই অলআউট হয়েছে। সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সীগাল বিচ মেতেছে উৎসব আনন্দে। এই সময় কক্সবাজার সমুদ্র সৈকতে হাজার হাজার দর্শনার্থী ভিড় […]