শেষ অধ্যায়ে গ্রেপ্তার অভিনেত্রী জয়শ্রী কর!

image 222970.1 swadeshnews 24

,গ্রামের সহজ-সরল মেয়েদের দিয়ে সমাজবিরোধী কাজ করানোর দায়ে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন অভিনেত্রী জয়শ্রী কর জয়া। নিজের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে গিয়ে গ্রাম থেকে আসা সহজ-সরল চার তরুণীর জীবনকে অন্ধকার পথে ঠেলে দেয়ার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে। জয়শ্রী কর জয়া গ্রেপ্তার হওয়ার পর ঐ চার তরুণী স্বাভাবিক জীবযাপনে ফিরে আসে। এমন গল্প নিয়েই নির্মাণ হচ্ছে […]

মোটরসাইকেল নিবন্ধনের জন্য ১৫ দিন সময়

gimg 2010 11 01 83218 swadeshnews 24

,সারা দেশে যারা নিবন্ধন ছাড়াই অবৈধভাবে মোটরসাইকেল চালাচ্ছেন তাদের ১৫ দিন সময় বেঁধে দিয়েছে পুলিশ। নিবন্ধনবিহীন মোটরসাইকেল ধরতে আগামী ৩ জুন সারাদেশে অভিযান শুরু হবে বলে পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক জানিয়েছেন। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আগামী ১৫ দিনের মধ্যে মোটরসাইকেল নিবন্ধনের সময় দেয়া হল।” তিনি জানান, পুলিশের অভিযান শুরু হলে কেউ নিবন্ধনের […]

৮ নিপীড়ক চিহ্নিত, পরিচয় জানালে লাখ টাকা

Eight Pahela Baishakh haras swadeshnews 24

,বর্ষবরণের উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যৌন নিপীড়নের ঘটনার ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও দেখে আটজনকে চিহ্নিত করেছে পুলিশ। তবে তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে না পেরে সবার সহযোগিতা চাওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। কেউ তাদের পরিচয় সনাক্ত করতে পারলে ১ লাখ টাকা করে পুরস্কারেরও ঘোষণা দেওয়া হয়েছে। পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক রোববার রাজধানীর […]

এখনো সাগরে ভাসছে প্রায় ছয় হাজার মানুষ,

image 222918.17 swadeshnews 24

,মালয়েশিয়ার উদ্দেশে সমুদ্রপথে পাচার হওয়া বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গাদের অবস্থা শোচনীয় হয়ে উঠেছে। খাবার-পানি ছাড়া নৌকায় ভেসে থাকা মানুষগুলো বাঁচার তাগিদে তীরে উঠতে চাইলেও মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দেনেশিয়া তাদের আশ্রয় দিচ্ছে না। আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের হিসাবে এখনো সাগরের বুকে ভাসছে পাচার হওয়া প্রায় ছয় হাজার মানুষ। তাদের বহনকারী নৌকাগুলো এখন থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার কাছাকাছি […]

ব্যাটিং দিয়েই ভারতের সঙ্গে পাল্লা

pic 32 222670 swadeshnews 24

,বিশ্বকাপ থেকে ভালো সময়ের মধ্য দিয়ে যেতে থাকা বাংলাদেশ দলকে দুটি ব্যাপারে স্থির সিদ্ধান্তে পৌঁছে যেতে সহায়তা করেছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। প্রথমত ব্যাটসম্যানরা তাঁদের সামর্থ্যের সব কয়টা ডানা মেলতে পারলে এমনকি শক্ত প্রতিপক্ষকেও রুখে দেওয়া সম্ভব। পাকিস্তানের সঙ্গে খুলনা টেস্ট ড্র করে ফেলা এরই জ্বলন্ত উদাহরণ। দ্বিতীয়ত ব্যাটসম্যানরা পারফর্ম না করলে বাংলাদেশের যে বোলিং […]

চূড়ান্ত প্রতিবেদনে হ্যাপির নারাজি

image 222917.happy rubel swadeshnews 24

,জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনকে অব্যাহতি দিয়ে আদালতে পুলিশের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজির আবেদন করেছেন অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। আজ রবিবার ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে তিনি এ নারাজি দাখিল করেন। হ্যাপির আইনজীবী তুহিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার তদন্ত সঠিকভাবে না হওয়ায় হ্যাপি […]

সাঘাটা বন্দর রক্ষা প্রকল্পের কাজে ধীরগতি যমুনার ভাঙ্গন অব্যাহত ॥

unnamed 14

নিজস্ব প্রতিবেদকঃ যমুনা নদীর অব্যাহত ভাঙন থেকে গাইবান্ধার সাঘাটা থানা সদর রক্ষা প্রকল্পের কাজ গত ৫ বছরেও শেষ হয়নি। এ পর্যন্ত প্রকল্পটির মাত্র ৬০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। অথচ দু’বছরের মধ্যে এ প্রকল্পের কাজ সম্পন্ন করার কথা ছিলো। এর বাকী কাজ কবে নাগাদ শেষ হবে কেউ তা সঠিক করে বলতে পারে না। এদিকে নদী ভাঙন রোধে গৃহীত এ প্রকল্পের কাজ নির্ধারিত […]

লিবিয়ায় বাংলাদেশি প্রবেশে নিষেধাজ্ঞা

Bangladeshi migrant workers swadeshnews 24

,গৃহযুদ্ধের মধ্যে থাকা উত্তর আফ্রিকার দেশ লিবিয়া নতুন করে বাংলাদেশি শ্রমিক প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশটি বলছে, কাজ নিয়ে লিবিয়ায় আসার পর অনেকেই নৌকায় করে ভূমধ্যসগার পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। মুয়াম্মার গাদ্দাফির পতনের পর গৃহযুদ্ধবিধ্বস্ত লিবিয়া সাম্প্রতিক সময়ে ইউরোপমুখী মানবপাচারের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে।  লিবিয়া উপকূল থেকে সাগর পথে ইতালি হয়ে […]

ইউরোপে জঙ্গি ‘পাচার করছে’ আইএস

Smugglers hide IS militants on boats filled with migrants swadeshnews 24

,উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর হয়ে জাহাজভর্তি অভিবাসীদের সঙ্গে ইউরোপে জঙ্গি পাচার করছে ইসলামিক স্টেট-আইএস। লিবিয়া সরকারের উপদেষ্টা আবদুল বাসিত হারুনের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। হারুন বলছেন, উত্তর আফ্রিকার মানবপাচারকারীদের একটি অংশের ব্যবসা এখন আইএসের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে। মোট আয়ের অর্ধেক দেওয়ার শর্তে আইএস মানবপাচারকারীদের কর্মকাণ্ড চালিয়ে যেতে দিচ্ছে বলে নৌকা […]

ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসের সঙ্গে ভ্যাটিকানে মিলিত হয়ে তাকে ‘শান্তির দূত’ বলে অভিহিত করেছেন পোপ ফ্রান্সিস।

1. Pope swadeshnews 24

,শনিবার সাক্ষাতের পর তারা দুজন প্রায় ২০ মিনিট কথাবার্তা বলেন। রোববার ভ্যাটিকানে ফিলিস্তিনি দুজন নানকে সন্ত ঘোষণার এক অনুষ্ঠানে দুজনের ফের সাক্ষাৎ করার কথা রয়েছে। বুধবার এক ঘোষণায় ভ্যাটিকান জানিয়েছিল, তারা শিগগিরই ফিলিস্তিনের সঙ্গে একটি চুক্তিতে সই করতে যাচ্ছে, তাতে ফিলিস্তিনের ক্যাথলিক গির্জার মর্যাদা নির্দিষ্ট করাসহ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত আছে। চুক্তিটি […]

যে কারণে মরণযাত্রা

75639 f7 swadeshnews 24

,দীর্ঘ সময় ধরে স্থবির বিদেশে বাংলাদেশের শ্রমবাজার। নানা ইস্যুতে বন্ধ হয়ে গেছে প্রধান প্রধান বাজার। বাংলাদেশের কর্মীদের এ শূন্যতা পূরণ করছে ভারতসহ পার্শ্ববর্তী দেশগুলো। সরকারের পক্ষ থেকে বারবার বিকল্প বাজারের কথা বলা হলেও সেসব দেশে কর্মীর ক্ষেত্রে এখন পর্যন্ত তেমন কোন অগ্রগতি নেই। কোনও কোনও দেশে বছরে সর্বোচ্চ ২০ জন কর্মী পাঠানো হয়েছে। বৈধপথ সঙ্কুচিত […]

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

75649 f3 swadeshnews 24

,আজ ১৭ই মে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৮১ সালের এই দিনে বিদেশে দীর্ঘদিনের নির্বাসন শেষে তিনি দেশে ফেরেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কালরাতে দেশী-বিদেশী ষড়যন্ত্রে সেনাবাহিনীর কিছু বিপদগামী কর্মকর্তা ও সৈনিকেরা ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে হামলা করে তাকেসহ তার পরিবারের সকল সদস্যকে নির্মমভাবে হত্যা করে। […]

রূপগঞ্জে ব্যবসায়ীর ৪ আঙুল কেটে দিয়েছে প্রতিপক্ষ

পূর্বশত্রুতার জের ধরে রূপগঞ্জ উপজেলায় সোলেমান মিয়া (৩৩) নামের এক ব্যবসায়ীর চারটি আঙুল কেটে নিয়েছে প্রতিপক্ষরা। গতকাল বিকালে উপজেলার কাঞ্চন পৌরসভার ভূঁইয়াপাড়ায় এ ঘটনা ঘটে। আহত সোলেমান মিয়া ভূঁইয়াপাড়ার আলিমুদ্দিনের ছেলে। আহতের পারিবারিক সূত্র জানায়, সোলেমানের সঙ্গে একই এলাকার রফিকের ছেলে ইয়াকুবের দীর্ঘ বিরোধ চলে আসছিল। ওই ঘটনার জের ধরে গতকাল বিকালে বাড়ি থেকে ব্যবসা […]

হাত-চোখ বাঁধার পরই ভেবেছিলাম এটি শেষ রাত

shalauddin swadeshnews 24

,উত্তরার বাসা থেকে অপহরণের পর এক রুমে ৬১ দিন কেটেছে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের। তবে ১০ই মে রাতের খাবারের কিছুক্ষণ পর নতুন করে তার হাত-চোখ বেঁধে ফেললে ওই রাতকেই শেষরাত মনে করেন তিনি। শিলং সিভিল হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন সালাহউদ্দিন আহমেদ তার সঙ্গে দেখা করতে যাওয়া ঘনিষ্ঠজন এবং গোয়েন্দাদের এ তথ্য জানান। তিনি বলেছেন, […]

জাজ মাল্টিমিডিয়া থেকে পুরোপুরিভাবে বাদ দেয়া হলো চিত্রনায়িকা মাহিয়া মাহিকে

15 Untitled 1

জাজের সিইও আলিমুল্লাহ খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শেষ পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে পুরোপুরিভাবে বাদ দেয়া হলো চিত্রনায়িকা মাহিয়া মাহিকে।’এতে আরো বলা হয়েছে, এখন থেকে মাহির কর্মকাণ্ডের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই জাজের। শনিবার দুপুরে এ সিদ্ধান্ত নেয় জাজ কর্তৃপক্ষ। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘মাহির উচ্ছৃঙ্খল জীবন-যাপন, ভিডিও স্ক্যান্ডাল প্রকাশ এবং […]