রমজানে পবিত্র ওমরাহ পালনে ব্যর্থ অন্তত ২০ হাজার বাংলাদেশী

সৌদি আরবের নিষেধাজ্ঞার কারণে আসন্ন রমজানে পবিত্র ওমরাহ পালনে ব্যর্থ হচ্ছেন অন্তত ২০ হাজার বাংলাদেশী। অথচ ওমরাহ এবং রমজানের শেষ ১০ দিন পবিত্র মক্কা ও মদিনায় এত্বেকাফ পালনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তারা। হজ্ব এজেন্সিগুলো বলছে, ওমরাহ’র নামে রোহিঙ্গাদের পাচারের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে সরকারের শীর্ষ পর্যায় থেকে কূটনৈতিক তৎপরতা চালানোর পাশাপাশি গ্যারান্টি মানি […]

রমজানের ইফতার পার্টিকে কেন্দ্র করে সরগরম রাজনৈতিক অঙ্গন

রমজান মাস জুড়ে ইফতার পার্টিকে কেন্দ্র করে সরগরম হতে যাচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গন। এর মাধ্যমে সাংগঠনিক শক্তি জোরদার করে ঈদের পর আন্দোলনে চমক দেখাতে চায় বিএনপি। অন্যদিকে, রাজনৈতিক নয়, শুধুমাত্র ধর্মীয় উদ্দেশ্যেই ইফতার পার্টি করে নেতাকর্মীদের মাঝে মেলবন্ধন তৈরি করতে চায় আওয়ামী লীগ। বিএনপি’র ঘুরে দাঁড়ানোর ঘোষণা মোটেই আমলে নিচ্ছে না তারা। রমজানকে কেন্দ্র করে […]

নারায়ণগঞ্জে প্রাইভেটকারের চাপায় নিহত ২

নারায়ণগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের গোলাকান্দাইল এলাকায় প্রাইভেটকারের চাপায় রিকশাচালকসহ দুজন নিহত হন। পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে রিকশায় করে তিন বন্ধু ভুলতা থেকে গোলাকান্দাইল ফেরার পথে একটি প্রাইভেটকার তাদের রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক নিহত হন। আহত হন রিকশারোহী তিন বন্ধু। তাদেরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে রাকিব নামে একজনের […]

আগামী অক্টোবর ‘প্রধানমন্ত্রীর চীন সফরে, দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মজবুত হবে’

আগামী অক্টোবরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে, দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো মজবুত হবে বলে মন্তব্য করেছেন চীনের আন্তর্জাতিক বিভাগের উপমন্ত্রী গো ইয়েঝো। মঙ্গলবার বিকেলে, চট্টগ্রামের রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। নগরীর একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুস ছালাম, […]