সাঘাটায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় মালবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে আল রোমান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের বারকোনা ক্লাব মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু বারকোনা ক্লাব মোড়ের ওয়াহাব মিয়ার পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশের রাস্তায় খেলা করছিল রোমান মিয়া। এ সময় শ্যালো ইঞ্জিনচালিত মালবোঝাই ট্রলি রোমানকে চাপা দেয়। এতে রোমান গুরুতর […]
সাবধান ব্লেড হাতে ছিনতাইকারী

দুই মাস আগের কথা। দিনটি ছিল বৃহস্পতিবার। রাস্তায় অত্যধিক যানজট। সিএনজি চালিত অটোরিকশাটি দাঁড়িয়ে ছিল কাওরান বাজারে তিতাস ভবনের সামনে। গাড়িতে এক মহিলা যাত্রী বসা ছিলেন। কথা বলছিলেন মোবাইলে। এ সময় এক দুবর্ৃৃত্ত গাড়ির বাম্পারে উঠে ধারালে ব্লেডজাতীয় কিছু দিয়ে ছাদের পলিথিন কেটে ফেলে। এরপর ওই দুর্বৃত্ত যাত্রীর মোবাইলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তখন ওই […]
কালো তালিকাভুক্ত হচ্ছে পচা গম আমদানিকারী প্রতিষ্ঠান

ব্রাজিল ও ফ্রান্স থেকে পচা গম আমদানিকারক প্রতিষ্ঠান ইমপেক্স কনসালট্যান্ট লিমিটেডকে কালো তালিকাভুক্ত করা হচ্ছে। এ প্রতিষ্ঠানটিই ব্রাজিল থেকে তিন লাখ টন গম আমদানি করে সারা দেশে হইচই ফেলে দিয়েছিল। তখন ব্যাপক সমালোচনার মুখে পড়ে সরকার। এটার রেশ কাটতে না কাটতেই মংলা বন্দর দিয়ে ২১ হাজার ৫০০ টন গম খালাসের চেষ্টা করেছে একই কোম্পানি। খাদ্য […]
সাকিবকে নিয়ে রংপুরের চমক

নানা বিতর্কের পর বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) তৃতীয় আসর নিয়ে ছিল নানা শঙ্কা। কিন্তু শেষ পর্যন্ত গতকাল ‘প্লেয়ার বাই চয়েস’-এর মধ্য দিয়ে সেই শঙ্কা কেটে গেল। বিপিএল’র ছয়টি দল লটারিতে টেনেছেন নিজেদের পছন্দের ক্রিকেটারদের। দেশী ১৩০ জন ও বিদেশী ১৪৮ ক্রিকেটার নিয়ে শুরু হয় ‘প্লেয়ার বাই চয়েস।’ এর মধ্যে দলগুলোর জন্য বাধ্যবাধকতা ছিল গভর্নিং কাউন্সিলের […]
কোহলিতে মুগ্ধ ধোনি

বিরাট কোহলিতে দারুণ মুগ্ধ মহেন্দ্র সিং ধোনি। ভারতের ওয়ানডে দলের অধিনায়ক ধোনি। আর ধোনির অবসরের পর এখন টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ২-২ এ সমতা বিরাজ করছে। প্রথম ওয়ানডে হারের দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ায় স্বাগতক ভারত। ওই ম্যাচে ৯২ রানে অপরাজিত থেকে ভারতের জয়ের নায়ক ছিলেন ওয়ানডে […]
নীরব প্রস্তুতি বিএনপির তৃণমূলে
স্থানীয় সরকার নির্বাচনের নীরব প্রস্তুতি শুরু হয়েছে বিএনপির তৃণমূলে। দলের কেন্দ্রীয় নেতৃত্বের তরফে ‘দলীয় প্রতীকে’ স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হলেও থেমে নেই নেতাকর্মীরা। এটাকে ‘সরকারের ফাঁদ’ মনে করলেও খালি মাঠে গোল দিতে নারাজ বিরোধী জোটের তৃণমূল। নির্বাচনে সরকারদলীয় প্রার্থীদের প্রভাব বিস্তার ও প্রশাসনের অসহযোগিতার ব্যাপারে তারাও ভুগছেন নানা আশঙ্কায়। দলীয়ভাবে নির্বাচনের ব্যাপারে কেন্দ্রের […]
‘পারিপার্শ্বিকতার সঙ্গে মিলিয়ে নিতে একটু সময় লাগেই’

জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। এরই মধ্যে বেশ কিছু জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। অ্যালবামের বাইরেও নিয়মিত প্লেব্যাক করছেন এ তারকা। পাশাপাশি জিঙ্গেল ও ভয়েসওভারের কাজ করছেন প্রায় প্রতিদিন। এছাড়া শো নিয়েও যারপরনাই ব্যস্ত কনা। মাঝে-মধ্যে উপস্থাপনাও করে থাকেন। এ শিল্পী যে ক্ষেত্রটিতেই কাজ করেছেন, তাতেই সফলতা পেয়েছেন। নিজের বর্তমান ব্যস্ততা, নতুন গান ও সংগীতের […]
বলিউড গায়ক লাভ জানজুয়ার রহস্যজনক মৃত্যু

বলিউডের অনেক ছবিতে গান গেয়ে জনপ্রিয়তা পাওয়া সংগীতশিল্পী লাভ জানজুয়া আর নেই। রহস্যজনকভাবে তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মুম্বই এ নিজ অ্যাপার্টমেন্ট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তবে তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। মুম্বই পুলিশ বিষয়টি বর্তমানে তদন্ত করছে। এদিকে লাভ জানজুয়ার মৃত্যুতে বলিউড তথা ভারতিয় সংগীত জগতে শোকের ছায়া নেমে এসেছে। সংগীত তারকা […]
নাটোরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
নাটোরের সিংড়ায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে আব্দুল হান্নান নামে এক কর্মী নিহত হয়েছেন। গতকাল সকাল আটটার দিকে সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের তিরোইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত আওয়ামী লীগ কর্মীরা অপর পক্ষের প্রায় ৩০টি বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় ১০ জন আহত হয়। এ ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ। […]
গাজীপুরে গাড়ির ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
গাজীপুর শহরের ভোগড়া এলাকায় এক পোশাক শ্রমিক কর্মস্থলে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে নাওজোড় হাইওয়ে ফাঁড়ির এসআই মো. বাহারুল আলম জানান। নিহত ফাহিমা আক্তার ভোগড়ার ‘পশমী স্যুয়েটার কারখানার’ শ্রমিক ছিলেন। স্বামী সোহেল রানার সঙ্গে স্থানীয় মালেকের বাড়ি এলাকায় এক বাসায় ভাড়া থাকতেন তিনি। […]
বাড্ডায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
ঢাকার বাড্ডায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। র্যাব বলছে, ওই যুবক একজন ‘চিহ্নিত সন্ত্রাসী’। র্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক (মিডিয়া) মেজর মাকসুদুল আলম বলেন, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বাড্ডার একশ ফুট রাস্তা এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম বিজয়ের (৩২) বিরুদ্ধে থানায় হত্যা, অবৈধ অস্ত্র রাখা ও চাঁদাবাজির মামলা রয়েছে […]
রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এএসআই নিহত
রাজধানীর গাবতলীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে দারুস সালাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম মোল্লা নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ১ জনকে আটক করেছে। নিহতের সহকর্মীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গাবতলীর পর্বত সিনেমা হলের সামনের চেকপোস্টে যাত্রীবাহী একটি বাস থামিয়ে সন্দেহভাজন কয়েকজনকে তল্লাশি করছিলেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। এ সময় হঠাৎ দু’জন দৌড়ে পালিয়ে যেতে চাইলে তাদের […]
খালেদা জিয়া কবে ফিরছেন?

পরপর দুই দফা আন্দোলন ব্যর্থ হবার পর দল পুর্নগঠনের ঘোষণা দিয়ে বেগম খালেদা জিয়ার একমাসেরও বেশি সময় ধরে লন্ডন সফর রাজনৈতিক মহলকে আগ্রহী করে তুলেছে । তিনি কবে দেশে ফিরবেন আর ফিরে দল পুর্নগঠনে কী পদক্ষেপ নেবেন তা গভীর আগ্রহের বিষয় হয়ে দাড়িয়েছে রাজনৈতিক অঙ্গনে। চিকিৎসার উদ্দেশ্যে তিনি লন্ডন যান গেল মাসের ১৫ তারিখে। এক […]
সাধারণ কুমড়া বীজের অসাধারণ কিছু উপকারিতা

কুমড়া অতি পরিচিত একটি সবজি।আমরা জানি কুমড়ার তরকারী অনেক সুস্বাদু ও পুষ্টিকর।কুমড়ার বীজ চ্যাপ্টা ও হলুদাভ সাদা বর্ণের হয় । কুমড়া বীজের অনেক স্বাস্থ্য উপকারিতা আছে। একে বলা হয় সবচাইতে উপকারি সুপারফুড। এতে প্রোটিন,আয়রন,জিংক,ক্যালসিয়াম,ম্যাগনেসিয়াম,ফসফরাস ও কপার আছে।বিভিন্ন প্রকার খনিজ উপাদান এবং এন্টিওক্সিডেন্ট এর সমৃদ্ধির জন্য অনেক রকমের রোগ এর প্রতিকারক হিসেবে কাজ করে কুমড়ার বীজ। […]
বিশেষ নাটক ‘হেঁচকি’

এটিএন বাংলায় ২৪ অক্টোবর রাত ৮.৫০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘হেঁচকি’। লিটু সাখাওয়াতের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, নাদিয়া, শায়লা সাবি, কে এস ফিরোজ প্রমূখ। গল্পে দেখা যাবে, শামীম ভাল চাকরী করে। বছর দুয়েক হল বিয়ে করেছে। স্ত্রী অদিতির সাথে ভাব ভালবাসা ভালই। এবার স্ত্রীসহ শ্বশুড় বাড়ী যাওয়ার […]