একনেকে প্রত্যন্ত অঞ্চলে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প অনুমোদন

ecnec 39243

দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পসহ ২ হাজার ৩৭ কোটি টাকার ৭’টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, প্রকল্পগুলোর বাস্তবায়ন হলে দেশের শহর ও গ্রামের মানুষের জীবনযাত্রার মানের ব্যবধান কমবে। অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, […]

প্লাস্টিক শিল্পনগরীসহ ৭ প্রকল্প অনুমোদন একনেকে

ecneck 1

ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখা ও ও পুরান ঢাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিক কারখানা স্থানান্তরের লক্ষে প্লাস্টিক শিল্পনগরী স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্যে ১৩৩ কোটি টাকা ব্যয়ে ‘বিসিক প্লাস্টিক শিল্পনগরী’ প্রকল্পসহ মোট ৭ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার […]

ফেসবুক ব্যবহারের চেয়ে জীবন মূল্যবান: তারানা

tarana halim21

সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক, হোয়াটস অ্যাপ, ভাইবার, মেসেঞ্জার ) ব্যবহারের চেয়ে জীবন মূল্যবান বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডি গভঃ বয়েজ হাইস্কুলে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন প্রতিমন্ত্রী। সে সময় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৬ সালের শিক্ষাবর্ষে এসএমএস ও অনলাইনে ভর্তি কার্যক্রম উদ্বোধন করা হয়। বাংলাদেশে ফেসবুক নির্ভর ব্যবসা […]

পিকেটারের ধাওয়া: ট্রাকচাপায় স্কুলছাত্রের মৃত্যু

খাগড়াছড়িতে আঞ্চলিক আট সংগঠনের কনভেনিং কমিটির সড়ক অবরোধ চলাকালে পিকেটারের ধাওয়ায় পালানোর সময় মিনিট্রাকের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।  মঙ্গলবার সকাল নয়টার দিকে দীঘিনালা সড়কের রাবার বাগান এলাকায় এই ঘটনা ঘটে। নিহত পনেশ্বর ত্রিপুরা (১৪) জেলা সদরের আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। পনেশ্বর তার সহপাঠীদের সঙ্গে ঐ মিনিট্রাকে করে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিদ্যালয়ে […]

প্রার্থী তালিকা চূড়ান্ত করতে সন্ধ্যায় আওয়ামী লীগের বৈঠক

gono

পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আজ আবারও বৈঠকে বসবে আওয়ামী লীগ। মঙ্গলবার সন্ধ্যার দিকে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানা গেছে। এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় গণভবনে দলের ১৮ সদস্যের মনোনয়ন বোর্ডের এক বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়াও বৈঠকে সংসদীয় বোর্ডের ১১ সদস্য উপস্থিত ছিলেন। তবে […]

‘মানুষের জীবন নাকি ফেসবুক’

tarana halim2

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিত হয়েছে মনে করলেই ফেসবুক খোলা হবে। সরকার তার স্বার্থে এসব অ্যাপস বন্ধ রাখেনি। বরং জনগণের স্বার্থেই বন্ধ রেখেছে। তাই সরকারকে সবারই এটুকু সহযোগিতা করা উচিত।’  মঙ্গলবার পার্কি বিস্কুট ও চ্যানেল আই আয়োজিত ব্যান্ড ফেস্ট পাওয়ারড বাই সিম্ফনিতে এসে তিনি এসব কথা বলেন। এ সময় ফেসবুকসহ অন্যান্য অ্যাপস […]

বর্তমান নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন: বিএনপি

ripon

বর্তমান নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন ও নতজানু বলে অভিযোগ করেছে বিএনপি।  মঙ্গলবার দুপুরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের পক্ষে এ অভিযোগ করেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন । রিপন বলেন, বিএনপি প্রার্থীদেরকে গ্রেফতার ও হয়রানি করে পৌরসভা নির্বাচনে প্রতিযোগিতার মাঠ নষ্ট করছে সরকার। ফলে বর্তমান নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হবে। ৫ জানুয়ারির মতো একদলীয় নির্বাচন […]

আইন লঙ্ঘন করে জিতে গেলেও প্রার্থীতা বাতিল: নির্বাচন কমিশনার

shah neyaz

আইন লঙ্ঘন করলে কেউ নির্বাচনে জিতে গেলেও তার প্রার্থীতা বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে নিজ কার্যলয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।  শাহ নেওয়াজ বলেন, আমরা জানতে পেরেছি, এখনো অনেকে নির্বাচনী প্রচারণা বন্ধ করেন নি। তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।  […]

হেলিকপ্টারে চড়ে বিপিএলের মঞ্চে আগমন!

সোমবার রাতেই সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে তিনি খেলেছেন পাকিস্তানের হয়ে। সেটা খেলেই উড়াল দিলেন বাংলাদেশের উদ্দেশ্যে। সকালে ঢাকায় পৌঁছেও একেবারে দেরি করলেন না উমর আকমল। রীতিমত হেলিকপ্টারে করে চলে আসলেন চট্টগ্রাম। উমর আকমল চুক্তিবদ্ধ হয়েছেন চিটাগং ভাইকিংস দলের সাথে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচেই তাকে নামিয়ে […]

বিদেশী চ্যানেলে বাংলাদেশী পণ্যের বিজ্ঞাপন বন্ধের দাবিতে মানববন্ধন

103994 Manabzamin

বিদেশী চ্যানেলে দেশীয় পণ্যের বিজ্ঞাপন বন্ধসহ বিভিন্ন দাবি পূরণে ইলেক্ট্রনিক মিডিয়া মার্কেটিং এসোসিয়েশন (ইমা) এর পক্ষ থেকে আজ বেলা ১১টা থেকে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর কাওরানবাজারে। বিভিন্ন দাবি তুলে ধরে ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং এসোসিয়েশন(ইমা) এর সঙ্গে একাত্বতা ঘোষণা করে এ মানববন্ধনে অংশ নিচ্ছেন অভিনয়শিল্পী, নাট্যপরিচালক, প্রযোজক, বিভিন্ন টিভি চ্যানেল সংশ্লিষ্টরাসহ সুধী সমাজের অনেকে। মানববন্ধনে […]

কলকাতায় স্কুটার চালালেন অমিতাভ, ঘুমিয়েও পড়লেন

103998 Amitav 1

কয়েক মাস আগে ’পিকু’ ছবির শুটিংয়ে এসে সাইকেলে চড়ে তিনি মাত করে দিয়েছিলেন কলকাতার মানুষকে। আর এবার ’তিন’ ছবির শুটিংয়ে এসে স্কুটারের এক্সেলেটরে চাপ দিয়ে দেখিয়ে দিয়েছেন, বুড়ো হয়েছেন ঠিকই, নানা অসুখও দানা বেঁধেছে কিন্তু তিনি অমিতাভ। শুধু তাই নয়, নওয়াজউদ্দিনকে পিছনে বসিয়ে রেড রোডে বেশ খানিকটা পথ স্কুটারও চালালেন। আর তার পরেই ট্যুইটারে লিখেছেন, […]

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন কংগ্রেসে ব্রিফিং আজ

104006 TLHRC Logo

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন কংগ্রেসের টম ল্যানটস হিউম্যান রাইট কমিশন একটি ব্রিফিং করতে যাচ্ছে আজ। স্থানীয় সময় ১লা ডিসেম্বর সকাল ১০টায় (বাংলাদেশ সময় আজ রাত ৯টা) ব্রিফিংটি অনুষ্ঠিত হবে ওয়াশিংটন ডিসির রেবার্ন হাউজ অফিস ভবনে। ‘শ্রিঙ্কিং স্পেস ফর সিভিল সোসাইটি’ শীর্ষক সিরিজ ব্রিফিংয়ের এবারের বিষয়বস্তু হলো ‘হিউম্যান রাইটস ইন বাংলাদেশ’। ব্রিফিং নোটিশে চলতি বছরে […]

নেপালকে বন্দর ব্যবহারের সুযোগ দিবে বাংলাদেশ

103995 Mashfee Binte Shams 1421401849

জ্বালানি সঙ্কটে বিপর্যস্ত নেপালকে বন্দর ব্যবহারের সুযোগ দেবে বাংলাদেশ। নেপালে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস দেশটিকে এ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, নেপাল তৃতীয় কোন দেশ থেকে যদি জ্বালানি আমদানি করতে চায় তাহলে ট্রানজিট সুবিধা দেবে বাংলাদেশ। নেপালে বিদ্যমান জ্বালানি সঙ্কট নিয়ে বাংলাদেশ অবগত রয়েছে উল্লেখ করে এ কুটনীতিক বলেন, বাংলাদেশ মংলা ও চট্টগ্রাম বন্দর […]

জাপানের উপকূলে মরদেহবাহী ভূতুড়ে নৌকা

104000 2EDC5FB100000578 3336715 image a 4 1448646118816

জাপানের সমুদ্র উপকূলে দু’মাস ধরে একের পর এক মরদেহ ভর্তি নৌকা এসে ভিড়ছে। এখন পর্যন্ত এমন নৌকা এসেছে ৮ টি। নৌকাগুলোতে মৃতদেহ ছিল ২০ জনের। জাপানের কোস্টগার্ড সিএনএনকে এ তথ্য জানিয়েছে। তবে তারা এখনও এর রহস্য উদ্ধার করতে পারেনি। অক্টোবর মাসে তারা মরদেহবাহী প্রথম নৌকাটি উদ্ধার করেন। এরপর নভেম্বরের শেষের দিকে বাকিগুলো এসে পৌছায়। কোস্টগার্ড […]

পুতিন- এরদোগান বাহাস

103990 putin finally admits to sending troops to crimea

আইএসের সঙ্গে তেল বানিজ্য রক্ষা করতে রাশিয়ার যুদ্ধজাহাজ ভূপাতিত করেছিল তুরস্ক। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন অভিযোগের পর পাল্টা জবাব দিয়েছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান এ অভিযোগ প্রমান করতে রাশিয়াকে চ্যালেঞ্জ করেছেন। তিনি বলেছেন, ‘কোন কিছু অভিযোগ করতে তারা প্রমান করা উচিত।’ বিবিসির খবরে বলা হয়, গত সপ্তাহে রাশিয়ার বিমান ভূপাতিত করার ঘটনার […]