আম্পায়ারিং নিয়ে বলতে ভয় তামিমের!

৮ ম্যাচে মাত্র ২ জয়। তাই গতকাল ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে চিটাগং ভাইকিংসের লড়াইটি ছিল বাঁচা-মরার। কিন্তু সেই লড়াইয়ে দৃশ্যপটের কোন পরিবর্তন হলো না। যতগুলো ম্যাচে জয় এসেছে তাতে শুধু অবদান ছিল তামিম ইকবাল ও দিলশানের। কিন্তু গতকাল এই দুই ব্যাটসম্যান ব্যর্থ হওয়ার পর আর কেউ দলের দায়িত্ব নিতে পারেনি। ৯ম ম্যাচেও খুঁজে পাওয়া যায়নি টিম […]
মোশরারফ রুবেলের নতুন যাত্রা

বিপিএল-এর দ্বিতীয় আসরে স্পিনার মোশাররফ হোসেন রুবেল খেলেছিলেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সে। কিন্তু ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে আশরাফুলের মতোই হারিয়ে যেতে বসেছিলেন। অবশ্য তার বিরুদ্ধে আনা ফিক্সিংয়ের অভিযোগ শেষ পর্যন্ত প্রমাণ হয়নি। তার পুরনো দল গ্ল্যাডিয়েটর্স ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হয়েছে। তবে রুবেল এবারও খেলছেন ঢাকা ডায়নামাইটসে। অতীত ভুলে নতুনভাবে শুরু করার লক্ষ্য নিয়ে চলতি আসরে তার বড় চ্যালেঞ্জ। […]
কুমিল্লাকে হারিয়ে শীর্ষে রংপুর

নিজেদের শেষ ম্যাচে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে শীর্ষে উঠে এলো সাকিবের রংপুর রাইডার্স। এই জয়ে ১০ ম্যাচের ৭ জয়ে রংপুরের অর্জন ১৪ পয়েন্ট। অন্যদিকে ৯ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভিক্টোরিয়ান্সররা। তবে মাশরাফির দলের শেষ লড়াই সিলেট সুপার স্টারসের বিপক্ষে। সেই ম্যাচে জিতলেই তারাও বিপিএল-এ প্রথম পর্ব শেষ করতে পারে শীর্ষে থেকে। […]
ক্রিকেট বোর্ডের ফেসবুক পেজে রগরগে পর্নোগ্রাফি!

ভারতের কাছে টেস্ট সিরিজ হেরে (৩-০) তোপের মুখে হাশিম আমলা , এবি ডি ভিলিয়ার্সরা। দলের করুণ অবস্থা দেখে অবসর ভেঙ্গে ফের জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। কিন্তু এবার নাকাল হলো দক্ষিণ আফ্রিকার ক্রিকেট কর্তারাও। সমর্থকরা তাদের ধুয়ে দিচ্ছে। কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রমী এক কা- ঘটিয়ে বসলো দক্ষিণ আফ্রিকার এক বেরসিক […]
জুনাইদের অর্ধশতকে কক্ষপথে সিলেট

ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করলেন সিলেট ওপেনার জুনাইদ সিদ্দিকী। ১৩ ওভার শেষে সিলেটের সংগ্রহ ১০৮/১। বিআরবি বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ২৭তম ম্যাচে ১৫৮ রানের টার্গেটে ব্যাট হাতে শুরুটা ভালো ছিল সিলেট সুপার স্টারসের। ইনিংসের ৮ ওভার শেষে সিলেটের সংগ্রহ ছিল ৫১/১। ব্যাক্তিগত ২৬ রানে তখন অরপাজিত সিলেটের স্বদেশি ইনফর্ম ওপেনার জুনাইদ সিদ্দিকী। ব্যক্তিগত ১৫ রানে উইকেট […]
‘নাটকের ইন্ডাস্ট্রিটা দিন দিন খারাপের দিকে যাচ্ছে’

জনপ্রিয় অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। মিডিয়ায় দীর্ঘ পথচলা তার। শুধু একজন অভিনেত্রীই নন। একাধারে নাচ, গান ও উপস্থাপনা প্রতিটি ক্ষেত্রেই বিচরণ স্বাগতার। তবে অভিনয়েই বেশি দেখা যায় তাকে। বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে আজকের ‘আলাপন’-এ কথা বলেছেন স্বাগতা। তার সাক্ষাৎকারটি নিয়েছেন মারুফ কিবরিয়া কেমন আছেন? কেমন চলছে সব? খুব একটা ভালো নেই। মাথাব্যথা করছে। […]
নতুন ১২ ছবির খলনায়ক অমিত হাসান

অমিত হাসান নায়ক থেকে খলনায়ক চরিত্রে সর্বপ্রথম অভিনয় করেন জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রঙ’ ছবিতে। এরপর একের পর এক ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয় করে আসছেন তিনি। বছর শেষে আরও ১২টি নতুন ছবিতে খলনায়কের চরিত্রে চুক্তিবদ্ধ হয়ে কাজ করছেন এই অভিনেতা। এই ছবিগুলোর মধ্যে রয়েছে ওয়াজেদ আলী সুমনের ‘অঙ্গার’, মনতাজুর রহমান আকবরের ‘মাই ডার্লিং’, উত্তম আকাশের ‘রাজা […]
ফেরদৌসের ৯

দেশীয় চলচ্চিত্রের অন্যতম ব্যস্ত নায়ক ফেরদৌস। এ মুহূর্তে তার হাতে আছে ৯টি চলচ্চিত্র। যার মধ্যে কিছু নতুন, কিছুর কাজ শেষ, আবার কিছু চলচ্চিত্র রয়েছে মুক্তির অপেক্ষায়। আসছে শুক্রবার মুক্তি পাচ্ছে মানিক মানবিক পরিচালিত ফেরদৌস অভিনীত চলচ্চিত্র ‘শোভনের স্বাধীনতা’। নতুন বছরের স্বাধীনতা দিবস উপলক্ষে মার্চ মাসে মুক্তি পাবে ডা. অরূপ রতন পরিচালিত ‘স্বর্গ নরক’ চলচ্চিত্রটি। এ […]
নতুন প্লেব্যাকে মমতাজ

বেশ দীর্ঘ সময় পর গানে নিয়মিত হয়েছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। গত এক মাসে কয়েকটি নতুন ছবির প্লেব্যাকে কণ্ঠ দিয়েছেন তিনি। এর মধ্যে সম্প্রতি ‘কারণ তোমায় ভালবাসি’ শীর্ষক একটি ছবির গানে কণ্ঠ দিয়েছেন মমতাজ। এ ছবিটি পরিচালনা করছেন গোলাম মোস্তফা শিমুল। ‘কেন এত মায়া লাগে বল না আমায়/কেন এত ভালোবাসি বল না আমায়’ শিরোনামের এ গানটিতে […]
বন্যার কবলে এ আর রাহমানের স্টুডিও

সম্প্রতি ভারতের চেন্নাই বন্যা-বিপর্যয়ের মুখে পড়েছে। আর এর ফলে অন্য অনেকের মতো ক্ষতির মুখোমুখি হয়েছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রাহমান। চেন্নাইয়ের এ বন্যা-বিপর্যয়ে তার বাসা এবং স্টুডিওতেও পানি জমে গেছে। প্রতি ১৫ মিনিট পর পর পানি সেচে বের করতে হচ্ছে। এক সপ্তাহের বেশি সময় ধরে টানা বৃষ্টির কারণে সৃষ্ট এ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন […]
চূড়ান্ত না হলে মুখ খুলবেন না শাকিব!

সোমবার এফডিসিসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট মহলে চাউর হয় যৌথ প্রযোজনার ছবিতে কাজ করতে যাচ্ছেন শাকিব খান। আর এ ছবিতে তার বিপরীতে থাকছেন ওপার বাংলার জনপ্রিয় নায়িকা শুভশ্রী। ছবিটি পরিচালনা করবেন কলকাতার পরিচালক রাজা চন্দ। তবে এসব তথ্য একদমই উড়িয়ে দেননি শাকিব খান। তিনি বলেন, আমার সঙ্গে তাদের বেশ কয়েকবার বৈঠক হয়েছে। কিন্তু চূড়ান্ত না হলে এ বিষয়ে […]
বাংলাদেশ চলচ্চিত্র উৎসব শুরু কাল

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং ৬৪ জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আগামীকাল থেকে শুরু হচ্ছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০১৫’। চলবে ২৪শে ডিসেম্বর পর্যন্ত। এবারের উৎসবের স্লোগান ‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প সংস্কৃতি’। আগামীকাল সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে উৎসব উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ১৫ […]
কন্যার মা হলেন রানী মুখার্জি

কন্যা সন্তানের মা হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি। আজ সকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। মেয়ের নামও রাখা হয়েছে গেছে ইতিমধ্যে। রানি ও আদিত্য চোপড়া আদিরা নামটি আগেই ঠিক করে রেখেছিলেন। মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন বলেও একটি টুইটে জানিয়েছেন আদিত্য। এদিকে দীর্ঘ সময়ের প্রেমের সম্পর্কের পর […]
বিজয় দিবসে চ্যানেল আইয়ে ‘একাত্তরের মা জননী’

উপন্যাসের নাম ‘সাহসিনী জননী ১৯৭১’। লেখক আনিসুল হক। এ উপন্যাস নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র ‘একাত্তরের মা জননী’। ছবিটি পরিচালনা করেছেন শাহ আলম কিরণ। সরকারি অনুদানে নির্মিত এ ছবিটি বিজয় দিবসে চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। খবরটি মানবজমিনকে নিশ্চিত করেছেন ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের বিপণন বিভাগের প্রধান ইবনে হাসান খান। তিনি বলেন, ‘একাত্তরের মা জননী’ ছবিটি […]
লন্ডনে সন্ত্রাসের বিরুদ্ধে মুসলিমদের বিক্ষোভ

লন্ডনে সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন শত শত মুসলিম। তারা শান্তি ও ঐক্যের আহ্বান জানান। আয়োজকরা বলছেন, তারা এত বড় একটি আয়োজন করলেও বৃটিশ মিডিয়া তা এড়িয়ে গেছে। কারণ, এতে ‘রসালো’ কিছু ছিল না। এ খবর দিয়েছে অনলাইন মিরর। লন্ডনের কেন্দ্রীয় অঞ্চলে এ আয়োজনে যোগ দেন বিভিন্ন স্তরের মুসলিম। অংশ নেন নারী, পুরুষ, শিশুরা। রোববার ইউকে […]