এক পরিচয়পত্রে সর্বোচ্চ ২০ সিম

একটি বৈধ জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ ২০টি সিম রাখতে পারবেন একজন মুঠোফোন ব্যবহারকারী। এ বিষয়ে আজ মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে অনুষ্ঠিত ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ সভায় উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সাংবাদিকদের […]
অচল ইমরুল আর ভুলে যাওয়া অলকে জিতল কুমিল্লা
অলক কাপালি। মনে পড়ে? বাংলাদেশের ক্রিকেটে প্রায় ভুলে যাওয়া একটি নাম। একটি আক্ষেপ, হাহাকার! ইমরুল কায়েস? ‘ও ওয়ানডেতেই চলে না, আর টি-টোয়েন্টি!’ চার বছর ধরে বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ব্রাত্য থাকা সেই অচল ইমরুল টানা দুই ম্যাচে খেললেন দুর্দান্ত। গত ম্যাচে ৬৭ করে কুমিল্লাকে ফাইনালে নিজের কাজ শেষ ভাবেননি। আজ আজ ৩৭ বলে ৫৩ করে ভিত্তি […]
কুমিল্লার জয় !!
বিপিএল ৩ আসরের শিরোপা ঘরে তুললো মাশরাফির কুমিল্লা । অভিনন্দন কুমিল্লা ।
লক্ষ্যপথেই কুমিল্লা

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএএল) তৃতীয় আসরে শিরোপা জয়ের পথে ভালভাবেই এগুচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টার্গেট ছিল ১৫৭ রান। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১১ ওভার শেষে সংগ্রহ ৯০/২। লিটন দাস ৩ রান করে আউট হওয়ার পর ইমরুল আর আহমেদ শেহজাদ ৫৪ রানের জুটি গড়ে দলকে দৃঢ় ভিত গড়ে দেন। শেহজাদ ২৪ বলে ৩০ রান করে আউট হলেও […]
অষ্টম বেতন স্কেলের গেজেট প্রকাশের প্রস্তুতি
অবশেষে অষ্টম বেতন স্কেলের গেজেট প্রকাশ করতে যাচ্ছে সরকার। ৭ই সেপ্টেম্বর নতুন এ স্কেল ঘোষণার তিন মাস পর গেজেট প্রকাশ হতে যাচ্ছে। এতোদিন গেজেট প্রকাশ নিয়ে দেরি হওয়ায় প্রশাসনে অসন্তোষ বাড়ছিল। নানা মারপ্যাঁচে আটকে যাচ্ছিল নতুন পে-স্কেল। ফলে সরকারি চাকরিজীবীরা ছিলেন হতাশায়। এর আগে গত ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত […]
অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সুইডেন
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করতে সুইডেনকে সুযোগ দিতে সম্মত হয়েছে ইকুয়েডর। লন্ডনের ইকুয়েডর দূতাবাসে তিন বছর আগে আশ্রয় নেন অ্যাসাঞ্জ। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি। ইকুয়েডর এখন তাদের দূতাবাসে অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করতে দিতে সম্মত হয়েছে। এ বিষয়ে সুইডেনের সঙ্গে চুক্তিতে উপনীত হয়েছে দেশটি। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, প্রায় ছয় মাসের […]
সৌদি আরবে ২০ নারীর ইতিহাস
সৌদি আরবে নারীদের জন্য উন্মুক্ত প্রথম নির্বাচনে দারুণ সফলতা দেখিয়েছেন নারী প্রার্থীরা। শনিবার অনুষ্ঠিত পৌর নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন ২০ নারী। রোববার নির্বাচনের ফল ঘোষণা করা হয়। দেশটির ইতিহাসে এবারই প্রথম কোনো নির্বাচনে নারীরা ভোটাধিকার প্রয়োগ এবং প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান। এতে বাজিমাত করেছেন ২০ প্রার্থী। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। […]
অতীতের কর্মকাণ্ডের জন্য অনুপ চেটিয়ার ক্ষমা প্রার্থনা
অসমের নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার প্রতিষ্ঠাতা সম্পাদক অনুপ চেটিয়া অতীতের কর্মকাণ্ডের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। সেই সঙ্গে তিনি জানিয়েছেন ভারত সরকারের সঙ্গে অসমের শান্তি নিয়ে যে আলোচনা চলছে তাতে তার সমর্থন রয়েছে। অনুপ চেটিয়া বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। জানা গেছে, কিছুদিন আগেই তিনি এই ক্ষমা প্রার্থনা করেছেন। গত ১১ই নভেম্বর বাংলাদেশ সরকার অনুপ চেটিয়াকে […]
৩০ জন মুক্তিযোদ্ধা ফোর্ট উইলিয়ামে বিজয় দিবস অনুষ্ঠানে যোগ দিচ্ছেন
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের নেতৃত্বে ৩০ জন মুক্তিযোদ্ধা যোগ দিচ্ছেন। এছাড়াও মেজর জেনারেল ও ব্রিগেডিয়ার পদমর্যাদার তিন জন অফিসার সহ নৌ ও বিমান বাহিনীর কয়েকজন অফিসারও ফোর্ট উইলিয়ামের অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছেন মেজর জেনারেল এ এস বেদী। আজ মঙ্গলবার মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর প্রবীণ […]
‘বিশ্বাসঘাতকতা’য় মরিনহোর হার!

হারতে হারতে ক্লান্ত হোসে মরিনহো। অজুহাতেরও যেন শেষ নেই তার। এতদিন রেফারি কিংবা প্রতিপক্ষের খেলোয়াড়দের দোষ দিয়েছেন। কিন্তু চেলসির হারে এবার হাস্যকর অভিযোগ তুললেন। ইংলিশ প্রিমিয়ার লীগে সোমবার তার দল ২-১ গোলে হেরেছে লিস্টার সিটির কাছে। এতে দলের খেলোয়াড়দের বিশ্বাসঘাতকতার গন্ধ পাচ্ছেন তিনি। স্পষ্ট করেই বললেন, বিশ্বাসঘাতকতার কারণেই আমি হেরেছি। তবে তিনি যাই বলুন না […]
গেইল ছাড়াই বাজিমাতের অপেক্ষায় বরিশাল

বিপিএলের ২ আসরে ৩ সেঞ্চুরির মালিক ছিলেন ক্রিস গেইল। এর মধ্যে দুটিই করেছেন বরিশাল বার্নাসের হয়ে। এবার বরিশালের মালিকা পরিবর্তন হলেও গেইলকে দলে ভিড়ানো হয়েছিল। কিন্তু নতুন নামের বরিশাল বুলসের ফাইনাল ভাগ্যে গেইল সঙ্গী হতে পারেনি। ৫ ম্যাচের চুক্তি শেষ হতেই চলে গেছেন তিনি। কিন্তিু গেইলকে ছাড়াই দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরকে হারিয়ে ফাইনালে আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের […]
মেসি-রোনালদো: দু’জনের সমান একাই ভার্ডি

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো- বর্তমান সময়ের সেরা দুই ফুটবলার। কিন্তু চলতি মওসুমে তাদের দু’জনের মিলিত নৈপুণ্যের সমান নৈপুণ্য জেমি ভার্ডির। ইংলিশ প্রিমিয়ার লীগে চলতি মওসুমে অবিশ্বাস্য নৈপুণ্য জারি রেখেলে লিস্টার সিটি। বর্তমান চ্যাম্পিয়ন চেলসিকে হারিয়ে দুই দিনের ব্যবধানে ফের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে তারা। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ লুইস ভ্যান গালের ভবিষ্যতবাণী সত্য করার […]
বিপিএলের জমজমাট ফাইনাল আজ

আজ বিআরবি বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি-২০) ফাইনালে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুল। দেশের দুই জেলার দূরত্ব প্রায় ১৬৪ কিলোমিটার। বরিশাল দক্ষিণে আর কুমিল্লা দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত। কিন্তু আজ ক্রিকেট দেশের দুই জেলাকে করবে একত্রিত। উল্লাসে মাতবে দুই জেলার মানুষ। জয়-পরাজয় যে দলের হোক, শেষ পর্যন্ত যে দেশের ক্রিকেটের জয়ই হবে তা বলার অপেক্ষা […]
ধোনি পুনেতে, রায়না-জাদেজা রাজকোটে

ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) আগের ৮ আসরেই মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়না একই দল- চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। কিন্তু স্পট ফিক্সিংয়ের দায়ে তাদের ক্লাবটি নিষিদ্ধ হয়েছে। একই কারণে একই ভাগ্য মেনে নিতে হয়েছে রাজস্থান রয়্যালসকেও। ২০১৬- আইপিএলের নবম আসরের জন্য আরও দু’টি দল অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার খেলবে পুনে ও রাজকোট ফ্র্যাঞ্চাইজি। এতে […]
শিরোপা জিততে কুমিল্লার টার্গেট ১৫৭

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএএল) তৃতীয় আসরে শিরোপা জয়ের জন্য কুমিল্লা ভিক্টোরিয়ানসের টার্গেট ১৫৭ রান। আজকের ফাইনালে টস হেরে আগে ব্যাটে গিয়ে বরিশাল বুলস ৪ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করেছে। বরিশালের ছেলে শাহরিযার নাফিস ৩১ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন। এছাড়া ৩৬ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন অধিনায়ক মাহমুদুল্লাহ। চতুর্থ উইকেটে নাফিস ও মাহমুদুল্লাহ ৮১ রানের […]