শিমুলিয়া কাওড়াকান্দি রুটে ৪ ঘন্টা বন্ধ থাকার পর ফেরী চলাচল শুরু

শিমুলিয়া কাওড়াকান্দি নৌরুটে দীর্ঘ ৪ঘন্টা ফেরী চলাচল বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। মঙ্গলবার ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত পুরো নৌরুট ঘন কুয়াশায় ফেরীসহ সকল নৌযান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পরিস্তিতি স্বাভাবিক হলে সকাল ৯টার পর আবার ফেরী চলাচল শুরু হয়। এদিকে ঘন কুয়াশায় নৌরুটে দীর্ঘ ৪ ঘন্টা ফেরী চলাচল বন্ধ থাকায় সকালে […]
কুমিল্লায় দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ চিকিৎসক নিহত

কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে স্ত্রী-সন্তানসহ চিকিৎসক ও তার গৃহকর্মী রয়েছেন। সোমবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে উপজেলার টামটা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন,চিকিৎসক ফজলুল বারী (৪০), তাঁর স্ত্রী আসমা-উল-হুসনা (৩৪), তাঁদের মেয়ে ফাহমিদা ফাইরুজ (১১ ) ও গৃহপরিচারিকা সীমা […]
প্রশ্ন ফাঁসের গুজবে বিভ্রান্ত না হতে শিক্ষামন্ত্রীর আহবান

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্ন ফাঁসের গুজবে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, প্রশ্ন ফাঁসের চেষ্টা কেউ করলে তাদের হাত ভেঙে যাবে। দেশবাসীর প্রতি এই মেসেজ পৌঁছে দিতে চাই প্রশ্ন ফাঁস হবে, নকল করতে পারবেন এই আশায় বসে থাকবেন না। তাহলে বিপদে পড়বেন, সর্বনাশ হয়ে যাবে। […]
মানবতাবিরোধী অপরাধ মামলার আরেক আসামির মৃত্যু

একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় আসামি ব্রাহ্মণবাড়িয়ার এমদাদুল হক ওরফে টাক্কাবালী হাসপাতালে চিকিৎসাধীন অবসস্থায় মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, ৮০ বছর বয়সী এমদাদুল গত ৭ জানুয়ারি থেকে কারা তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল […]
বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপে সমস্যা?

আজ সকাল থেকে হঠাৎ করে বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বার্তা আদান-প্রদান করতে পারছেন না বলে অভিযোগ করছেন এর অনেক গ্রাহক। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে শোরগোল উঠেছে। অনেকে অভিযোগ করছেন, তাঁরা হোয়াটসঅ্যাপে বার্তা পাঠাতে পারছেন না। ভারতের বার্তা সংস্থা আইএএনএসের প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার থেকে মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ অচল হয়ে পড়ে। তবে ঠিক কী […]
চীনে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারী ৬২ কোটি!

চীনের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক অর্থাৎ ৬২ কোটি মানুষ মোবাইল ফোন থেকে ইন্টারনেট ব্যবহার করছে। চীনের ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (সিএনএনআইসি) বরাতে চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ২০১৫ সালের শেষনাগাদ দেশটিতে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারী ৬২ কোটি ছাড়িয়ে গেছে। দেশটির মোট ইন্টারনেট ব্যবহারকারী ৬৮ কোটি ৮০ লাখ। অর্থাৎ দেশটির মোট ইন্টারনেট ব্যবহারকারীর ৯০ দশমিক ১ […]
চার তারকার অভিষেক

গেল বছর দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি মিলেছে ৬৬টি নতুন ছবির। নতুন হিসেবে ঢাকাই চলচ্চিত্রে অভিষেকও ঘটেছে বেশ কয়েকজন নায়ক-নায়িকার। মুক্তি পাওয়া বেশির ভাগ ছবি নিয়ে তেমন কোনো আলোচনা ছিল না। নতুন নায়ক নিয়েও আলোচনায় তেমন সাড়া মেলেনি। কিন্তু যে কজন নায়িকা প্রথম বড়পর্দায় এসেছেন, তাঁদের মধ্যে কয়েকজনকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে দর্শকের। এ তালিকায় রয়েছে […]
তারকার চমক

শেষ হয়েও যেন হলো না শেষ। মঞ্চ অন্ধকার। পেছনে ঘোষকের স্বতঃস্ফূর্ত গলা। এবার অন্য রকম চমক। প্রিয় মুখের পরনে বিয়ের সাজ। তারকার ফ্যাশন শো। মঞ্চে রহস্যময় আলো। কনের লাজুক হাসি ছড়িয়ে মঞ্চে এলেন নিলয় আর শখ দম্পতি। দুজনেই সেজেছেন সাদা আর গোলাপিতে। এরপরই কালো জিনস প্যান্ট ও কালো শেরওয়ানি পরা আফরান নিশো। পাশে কালো স্লিভলেস […]
খালেদা জিয়াকে ভয় পায় আ. লীগ: বিএনপি

খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। দলের পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে দুর্নীতি ও নাশকতার মামলার পর রাষ্ট্রদ্রোহের মামলা প্রমাণ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ খালেদা জিয়াকে ভয় পায়। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। […]
পেট্রোলিয়াম পণ্য আমদানিতে লাইসেন্স পরীক্ষা বাধ্যতামূলক
প্যারাফিন জাতীয় পদার্থসহ অন্যান্য পেট্রোলিয়ামজাত পণ্য আমদানিতে এলসি খোলার সময় আমদানিকারকরা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে লাইসেন্স গ্রহণ করেছে কি-না সেটি বাধ্যতামূলক পরীক্ষা করতে বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত অথরাইজড ডিলার ব্যাংকগুলোকে আবারও নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ বিষয়ে সার্কুলার জারি করা হয়েছে। প্যারাফিন জাতীয় পদার্থ আমদানির জন্য এলসি […]
গ্যাস সংকট, প্রতিবাদে ঝাড়ু মিছিল

যাত্রাবাড়ীর মোড়ের একটি রেস্টুরেন্টে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে দুপুরের খাবার খাচ্ছিলেন মোহাম্মদ সেলিম। দক্ষিণ যাত্রাবাড়ীর ২০৯/এ বাড়িতে থাকেন তিনি। জানতে চাইলে জানান, শখ করে নয়- বিপদে পড়ে রেস্টুরেন্টে খাচ্ছেন। চুলায় গ্যাস না থাকায় রান্না হয়নি। তাই স্ত্রী সন্তান নিয়ে রেস্টুরেন্টে খাওয়া। মাতুয়াইলের জিয়া সরণি রোডের কিতাব আলী বাড়ির বাসিন্দা নূর ইসলাম জানান, গ্যাস নেই […]
ইংল্যান্ডকে উড়িয়ে দিলো টাইগার যুবারা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের যুবারা ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে ৯৭ রানের বড় জয় তুলে নিয়েছে। বাংলাদেশ দলের দুই বোলার মেহেদী হাসান মিরাজ ও মেহেদী হাসান রানার ঘূর্ণিতে ১৪৯ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের যুবারা। দুজনই নিয়েছে তিনটি করে উইকেট। এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জয় তুলে নিয়েছিল তারা। কাল ২৭শে জানুয়ারি ১১তম আইসিসি […]
প্রস্তুত বাংলাদেশ প্রস্তুত মেহেদী বাহিনী

নিরাপত্তার শঙ্কা উড়িয়ে দিয়ে কাল থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মাঠের লড়াই। প্রথম দিনই চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা দল। একই দিন চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ইংল্যান্ড মুখোমুখি হবে ফিজির। অস্ট্রেলিয়া দল নিরাপত্তার কারণ দেখিয়ে বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু আইসিসি বাংলাদেশের নিরাপত্তায় […]
বিশ্ববাজারে তেলের দাম আবার কমল

শুক্রবার একদফা লাফিয়ে ওঠার পর, বিশ্ববাজারে আবার পড়েছে জ্বালানি তেলের দাম। শুক্রবার তেলের দাম কিছুটা বেড়েছিল। কিন্তু সপ্তাহের শুরুতেই, সোমবার তেলের দাম আবার নেমে এসেছে। বিশ্ববাজারে ব্যারেল প্রতি দর ৩০.১৫ ডলার। আমেরিকায় এই দর ২৯.৯০ ডলার। যদিও এ মাসের শুরুর দিকে তেলের দাম ব্যারেল প্রতি ২৮ ডলারে নেমে এসেছিল। কিন্তু বাংলাদেশে তেলের দর হ্রাসের কোন […]
‘আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ বড় অবদান রাখছে’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বাহিনী বড় অবদান রাখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, তারা জীবন বাজি রেখে দেশের মানুষের জান-মালের নিরাপত্তা দিচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব হতো না। আজ রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, চুরি, […]