আশুলিয়ায় নিহত নব্য জেএমবি প্রধান সারওয়ার জাহান পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন প্রায় ১৬ বছর

আশুলিয়ায় নিহত নব্য জেএমবি প্রধান সারওয়ার জাহান পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন প্রায় ১৬ বছর ধরে। নিখোঁজের আগে তিনি ছিলেন শিবিরের সমর্থক। তার পরিবারও জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের। সারোয়ার জাহানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের নামো মুশরিভুজা গ্রামের। নাচোলের ইসলামিয়া মাদ্রাসায় লেখাপড়া করেন তিনি। নবম শ্রেণি থেকেই পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলো তার। তিন বছর […]

আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিচ্ছে বিএনপিসহ বেশ কটি রাজনৈতিক দল।

আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিচ্ছে বিএনপিসহ বেশ কটি রাজনৈতিক দল। এতে জামায়াত ছাড়া দেশের প্রায় সব দলকেই আমন্ত্রণ জানিয়েছে আওয়ামী লীগ। দাওয়াত পেয়েও যাচ্ছে না বাসদ নাগরিক ঐক্যসহ কটি দল। আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন। বৃহস্পতিবার বিএনপিকে আমন্ত্রণ জানাতে নয়াপল্টন কার্যালয়ে আসে প্রতিনিধি দল। বিএনপি প্রধান খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে […]

অবশেষে বন্ধ হয়ে গেলো বেসরকারি মোবাইল ফোন অপারেটর সিটিসেল।

image 3694 1476980675

অবশেষে বন্ধ হয়ে গেলো বেসরকারি মোবাইল ফোন অপারেটর সিটিসেল। বিটিআরসির পাওনা না দেয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। রাজধানীর বিটিআরসি কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিটিসেল বন্ধের খবর নিশ্চিত করেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। একই সময়ে মহাখালীতে সিটিসেলের প্রধান কার্যালয়ে  র‌্যাব-পুলিশ নিয়ে নিয়ন্ত্রণ সংস্থার কর্মকর্তারা গিয়ে অপারেটরটির অফিস, সুইচরুম বন্ধ করে দেন। সংবাদ সম্মেলনে […]

আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২০তম জাতীয় সম্মেলনে পতাকা উত্তোলন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Sheikh Hasina2

বাংলাদেশ আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২০তম জাতীয় সম্মেলনে পতাকা উত্তোলন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ভোর থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্ট দিয়ে সম্মেলনে আসছেন অতিথি আর নেতাকর্মীরা। সম্মেলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। দেশের বিভিন্ন জেলা- উপজেলা থেকে নেতাকর্মীরা রাজধানীতে এসেছেন। দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনে ৬ হাজার ৫৭০ জন কাউন্সিলর […]

আওয়ামীলীগ সম্মেলন ঘিরে ঢাকা শহরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

Shahidul IGP SwadeshNews24 Salahuddin

আওয়ামীলীগ সম্মেলন ঘিরে ঢাকা শহরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। জানালেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক। শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন স্থানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি বলেন, দু’দিনের এই সম্মেলনের নিরাপত্তায় নিয়োজিত থাকবে ১০ হাজার পুলিশ সদস্য। মৎস্য ভবন, নীলক্ষেত, দোয়েল চত্বর, শাহবাগ, শেরাটনসহ পুরো এলাকা […]

২০তম জাতীয় সম্মেলনের জন্য প্রস্তুত আওয়ামী লীগ।

resize 720x430x0image 3652 1476931282

বাংলাদেশ আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২০তম জাতীয় সম্মেলন শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলনের উদ্বোধন করবেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোর থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্ট দিয়ে সম্মেলনে আসতে শুরু করেছেন অতিথি আর নেতাকর্মীরা। সম্মেলন স্থলে প্রবেশ করতে রাখা হয়েছে সাতটি গেট। সেই সাথে রাজধানী জুড়ে নেয়া হয়েছে কয়েক […]

শনিবার ভোর থেকে সম্মেলনে অংশ নিতে কানায় কানায় পরিপূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশ

20160923110858

এরই মধ্যে কানায় কানায় পরিপূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশ। শনিবার ভোর থেকে সম্মেলনে অংশ নিতে আসতে শুরু করেন কাউন্সিলর ও ডেলিগেট। সকাল ৭টা থেকে নীলক্ষেত, দোয়েলচত্বর, মৎসভবন,শাহবাগ দিয়ে সম্মেলনে অংশ নিতে কাউন্সিলর ও ডেলিগেটের সাথে সাধারণ নেতা কর্মীদের উপচেপড়া ভীড় বাড়তে থাকে। সম্মেলনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা। সবধরনের অপ্রীতিকর […]

প্রসূন আজাদের বিরুদ্ধে অভিযোগ রোকেয়া প্রাচীর

13177687 1618135498478439 4601350539998230905 n

বিনোদন ডেস্ক: ডিরেক্টরস গিল্ড, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও অভিনয়শিল্পী সংঘ—নাটকের এই তিন সংগঠনের কাছে অভিনেত্রী প্রসূন আজাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন অভিনেত্রী ও নির্মাতা রোকেয়া প্রাচী। যথাসময়ে নাটকের শুটিংয়ে না যাওয়া নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয়ে ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগ করে স্ট্যাটাস দেন। এরপর ১৯ অক্টোবর নাটকের তিন সংগঠনের কাছে অভিযোগ করেন প্রাচী। চ্যানেল […]

বগালেকে ফিশ স্পা ফ্রি

Fish spa n 220161021212315 2

বগালেক (রুমা, বান্দরবান) ঘুরে: ফিশ স্পা। ব্যয়বহুল ম্যাসাজ। এই ম্যাসাজ নেওয়ার জন্য আরামবিলাসীরা ব্যাংকক, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, মুম্বাইসহ পশ্চিমা বড় বড় শহরে ছুটে যান। খরচা করেন মোটা অংকের অর্থ। কিন্তু যদি বলা হয়, এই ফিশ স্পা একেবারেই ফ্রি পাবেন! তা-ও আবার দেশে! কী, নেবেন তো? তবে চলে যান পাহাড়কন্যা বান্দরবানের রুমা উপজেলার বগালেকে। দেশের অন্যতম শীর্ষ […]

পর্যটন সমৃদ্ধ জেলাগুলোতে সংশ্লিষ্ট এডিসি থাকা প্রয়োজন

abdul quddus bg20161021125359

জেলা প্রশাসকের (বান্দরবান) সম্মেলন কক্ষ থেকে: পর্যটন সমৃদ্ধ জেলাগুলোতে একজন অতিরিক্ত জেলা প্রশাসক- পর্যটন (এডিসি) থাকা প্রয়োজন বলে মনে করেন বাংলানিউজের এডিটর ইন চিফ আলমগীর হোসেন। বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুক্রবার (২১ অক্টোবর) সকালে বাংলানিউজের উদ্যোগে আয়োজিত ‘পাহাড়ে পর্যটন’ শীর্ষক বিশেষজ্ঞ আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এ প্রস্তাব করেন। আলমগীর হোসেন বলেন, বাংলাদেশের পর্যটন সমৃদ্ধ […]

আলীর রহস্য গুহা আর আলীকদমের যতো কথা

Alikodom Cave11

ফিচার ডেস্ক : আলীর সুড়ঙ্গ নিয়ে রহস্যের শেষ নেই। আলীকদম নাম নিয়ে যেমন নানা কথা, উপকথা আর অভিমত চালু আছে, তেমনি রহস্যময় এই গুহা নিয়েও মজার মজার সব গল্প আর কিংবদন্তি পাওয়া যায়। এলাকাবাসীর কাছে এই রহস্যগুহার নাম আলীর সুরম। সরকারি নথিপত্রে এটাকে চিহ্নিত করা হয়েছে পুরাকীর্তি হিসেবে। শুধু যে সুড়ঙ্গটার নাম আলীর নামে তা কিন্তু […]