আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে যোগ দিচ্ছে না বিএনপি

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে যোগ দিচ্ছে না বিএনপি। বিষয়টি নিশ্চিত করেছে দলের বিভিন্ন সূত্র। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সম্মেলনে যোগ দিচ্ছেন না বিএনপির কোনো প্রতিনিধি। যদিও গতকাল এক অনুষ্ঠানে আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেছিলেন, বিএনপি যে উদার ও গণতান্ত্রিক রাজনৈতিক দল সে প্রমাণ সম্মেলনের দিন পাওয়া যাবে।
কাশ্মীর সীমান্তে ভারতীয় বাহিনীর সঙ্গে গোলাগুলিতে সাত পাকিস্তানি সীমান্তরক্ষী নিহতের দাবি করেছে ভারত।

কাশ্মীর সীমান্তে ভারতীয় বাহিনীর সঙ্গে গোলাগুলিতে সাত পাকিস্তানি সীমান্তরক্ষী নিহতের দাবি করেছে ভারত। জম্মু-কাশ্মীরের কাঠুয়া সীমান্তে এ গোলাগুলি হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে বিএসএফ। তবে এ খবর অস্বীকার করেছে পাকিস্তান। বিএসএফের বিবৃতিতে বলা হয়, সকাল সাড়ে নয়টার দিকে কোনো উস্কানি ছাড়াই গুলি শুরু করে পাকিস্তানি সীমান্তরক্ষীরা। এতে আহত হয় বিএসএফের এক জওয়ান। জবাবে পাকিস্তানি সীমান্তরক্ষীদের […]
সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলবেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সকলের সাথে বন্ধুত্ব এই নীতিতে সব দেশের সাথে সম্পর্ক স্থাপনের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলবেন তিনি। পাশাপাশি ক্ষুধা ও দারিদ্রমুক্ত দক্ষিণ এশিয়া গড়ে তুলতে কাজ করবেন। সোহরাওয়ার্দী উদ্যানে ২০ তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। প্রতিবেশী দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড […]
পাঁচ হাজার কাউন্সিলর আর কয়েক হাজার ডেলিগেটসদের পদচারণায় এখন মুখর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান।

সারাদেশের প্রায় সাড়ে পাঁচ হাজার কাউন্সিলর আর কয়েক হাজার ডেলিগেটসদের পদচারণায় এখন মুখর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। কাউন্সিলকে ঘিরে প্রত্যাশার অন্ত নেই তৃণমূল নেতাকর্মীদের। নবীন-প্রবীণের সমন্বয়ে নতুন কমিটি গঠনের পক্ষে মত অনেকের। পাশাপাশি দেশকে এগিয়ে নিতে দুর্নীতিবাজদের পরিহার করার আহ্বান জানান তৃণমূল নেতারা। শুক্রবার সকাল থেকেই দীর্ঘ লাইনে অপেক্ষা, কয়েকধাপে নিরাপত্তা চৌকি পেরিয়ে মাঠে প্রবেশ করতেই […]
শত প্রতিকূলতা অতিক্রম করে দেশের মানুষের মুক্তি এনে দিয়েছে আওয়ামী লীগ -প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শত প্রতিকূলতা অতিক্রম করে দেশের মানুষের মুক্তি এনে দিয়েছে আওয়ামী লীগ। তিনি বলেন, বারবার আঘাত এলেও দক্ষ নেতৃত্বের কারণে মাথা তুলে দাঁড়াতে পেরেছে দলটি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২০তম জাতীয় সম্মেলনের উদ্বোধন শেষে দেয়া বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি আওয়ামী লীগের দীর্ঘ যাত্রার ইতিহাস এবং বঙ্গবন্ধুর […]
৬২ রান সংগ্রহ করতেই ইংল্যান্ড হারিয়েছে পাঁচটি উইকেট।

পাঁচ উইকেটে ২২১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ পড়েছিল ব্যাটিং বিপর্যয়ের মুখে। মাত্র ২৭ রান জমা করতেই হারিয়েছে বাকি পাঁচটি উইকেট। প্রথম ইনিংসে পিছিয়ে পড়েছে ৪৫ রানে। তবে ব্যাট হাতে ভালো করতে না পারলেও বল হাতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন সাকিব-মিরাজরা। ৬২ রান সংগ্রহ করতেই ইংল্যান্ড হারিয়েছে পাঁচটি উইকেট। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর […]
১১ নভেম্বরের মহারণকে কেন্দ্র করে ঘোষণা হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার স্কোয়াড।

এরই মধ্যে পুরো বিশ্বজুড়ে শুরু হয়ে গিয়েছে ম্যাচ নিয়ে আলোচনা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ হলেও দক্ষিণ আমেরিকার এই দুই পাওয়ারহাউসের লড়াই মানেই ফুটবল আমুদেদের নির্ঘুম রাত। বড় পরিসরে ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই ছাড়াও ব্যক্তি পর্যায়ে দুই বার্সেলোনা সতীর্থ মেসি-নেইমারের লড়াই এবং দুই কোচ তিতে ও এদুয়ার্দো বাউজার স্নায়ুযুদ্ধও থাকবে এই ফুটবলের ধ্রুপদী লড়াইয়ে। রণ শুরু হতে এখনো বাকি […]
নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোনো শক্তিই আওয়ামী লীগকে স্তব্ধ করতে পারবে না।

শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের সম্মেলনে তিনি বলেন, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোনো শক্তিই আওয়ামী লীগকে স্তব্ধ করতে পারবে না। বক্তেব্যের শুরুতে আশরাফ বলেন, ‘প্রিয় ভাই ও বোনেরা, আওয়ামী লীগের আমি সন্তান। আওয়ামী লীগের ঘরেই আমরা জন্ম। আওয়ামী লীগ যখন ব্যথা পায়, আমারও কিন্তু হৃদয়ে ব্যথা লাগে। আওয়ামী লীগের একটা কর্মী যদি ব্যথা পায় […]
জল্পনা-কল্পনার অবসানের শেষে বার্সেলোনার সাথে চুক্তির মেয়াদ বাড়ালেন নেইমার

সব জল্পনা-কল্পনার অবসানের শেষে বার্সেলোনার সাথে চুক্তির মেয়াদ বাড়ালেন ব্রাজিলিয়ান সেনসেশান নেইমার। নতুন চুক্তি অনুযায়ী ২০২১ সাল পর্যন্ত ক্যাম্প ন্যু’তেই থাকবেন এই ফরোয়ার্ড। ২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় পাড়ি জমান নেইমার। ব্রাজিলের বর্তমান প্রজন্মের সেরা এই ফুটবলারের ট্রান্সফার ফি’র অংক নিয়ে শুরু থেকেই ছিল ধোঁয়াশা। কর ফাকি দেয়ার অভিযোগে বড় অংকের জরিমানাও গুনতে হয় বার্সাকে। […]
ডিআরএস পদ্ধতির পক্ষে সম্মতি পাওয়া গেছে ভারতীয় বোর্ড কর্তাদের।

ইংল্যান্ড দলের আসন্ন ভারত সফরে ডিআরএস পদ্ধতি থাকার ব্যাপারে সম্মতি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এমনটাই জানিয়েছেন বোর্ড প্রধান অনুরাগ ঠাকুর। ২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর থেকে, আম্পায়ার রিভিউ ব্যবহৃত হয়নি ভারতের মাটিতে অনুষ্ঠেয় কোন দ্বিপাক্ষিক সিরিজে। এমনকি ক্রিকেটে ডিআরএস পদ্ধতি না থাকার ব্যাপারেও দাবি তুলেছিলো বিসিসিআই। তবে সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের বেশ […]
জাতীয় কাউন্সিলের কারণে যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়া নিয়ে দুশ্চিন্তায় বুয়েটের ভর্তি পরীক্ষার শিক্ষার্থীরা।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ভর্তি পরীক্ষা আজ। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুদের এ পরীক্ষা সকাল নয়টা থেকে শুর হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এদিকে, আজ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের কারণে রাজধানীর একাধিক সড়কে যানচলাচল বন্ধ থাকায় পরীক্ষা কেন্দ্রে যথাসময়ে উপস্থিত হওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েন ভর্তিচ্ছুরা। আর তাই ভোর থেকেই পরীক্ষা কেন্দ্রে চলে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। তবে, […]
আরো ২৮ টি সিনেমা হলে আয়নাবাজি‘র মুক্তি

মুক্তির চতুর্থ সপ্তাহেও ‘আয়নাবাজি’ নিয়ে দর্শকদের মাতামাতি কমছে না, বরং বাড়ছে। ছবিটি রয়েছে আলোচনার শীর্ষে এবং দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। তাই চলতি সপ্তাহে দেশব্যাপী আরো ২৮টি সিনেমা হলে নতুন করে মুক্তি দেওয়া হয়েছে ‘আয়নাবাজি’ ছবিটি। নির্মাতা অমিতাভ রেজা জানান, ‘ছবিটি বর্তমানে সারাদেশে মোট ৭২টি সিনেমা হলে চলছে। আগামীতে হল সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা আছে।’ গত ৩০ […]
১ রান যোগ করতেই স্টাম্পিংয়ের ফাঁদে পড়লেনন সাকিব আল হাসান

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের শুরুতেই বাংলাদেশের সমর্থকদের হতাশ করলেন সাকিব আল হাসান। মইন আলীর বল এগিয়ে এসে মারতে গিয়ে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েছেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান। আউট হয়েছেন ৩১ রান করে। বাংলাদেশের স্কোর : ২২২/৬। পাঁচ উইকেটে ২২১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছে বাংলাদেশ। দিনের দ্বিতীয় বলেই অযথা আক্রমণাত্মক শট খেলতে গিয়ে সাজঘরে ফিরেছেন […]
বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ প্রকল্পের নির্মাণ কাজ ৫০ শতাংশ শেষ হয়েছে-তারানা হালিম।

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ প্রকল্পের নির্মাণ কাজ সামগ্রিকভাবে ৫০ শতাংশ শেষ হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। শুক্রবার দুপুরে রাজধানীর বিটিসিএলের টেলিফোন এক্সচেঞ্জ অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি জানান, ২০১৭ সালের নভেম্বরের মধ্যে স্যাটেলাইটটির নির্মাণ কাজ পুরোপুরি শেষ হবে। আর ১৬ই ডিসেম্বর এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এছাড়া সারাদেশে […]
ফিফা র্যাঙ্কিংয়ে তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

ফিফা র্যাঙ্কিংয়ে তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বের প্লে অফের ম্যাচে ভুটানের কাছে হেরে যাওয়ায়, এই অবনমন হয়েছে মামুনুলদের। তবে ১০ ধাপ এগিয়ে র্যাংকিংয়ে ১৭৯ তম স্থানে উঠে এসেছে ভুটান। দেশের সাবেক ফুটবলারদের মতে, তৃণমূল পর্যায়ে বাফুফের উদাসীনতার কারণেই এমনটা হয়েছে। সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোনোর পরামর্শ দিয়েছেন তারা। […]