111 unnamedত্রিশ লাখ শহীদের আত্মত্যাগের আর দুই লাখ সম্ভ্রমহারা মা-বোনের  বিনিময়ে অর্জিত বিজয়ের ৪৬ বছর পূর্ণ হল আজ। মুক্তির জয়গানে মুখর কৃতজ্ঞ বাঙালি জাতি শ্রদ্ধাবনত চিত্তে আজ স্মরণ করছে জাতির শ্রেষ্ঠ সন্তান সেই অকুতোভয় বীরদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এ বিজয়।

৭১ এর শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা স্বরূপ University Malaysia Sarawak (UNIMAS) এর অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীরা মিলে একটি শুভেচ্ছা ভিডিও বানিয়েছে। ওই ভিডিওতে বাংলাদেশী শিক্ষার্থীরা ছাড়াও ছিল ইন্দোনেশিয়া,  সৌদি আরব, মালয়েশিয়া লোকাল , চীন, সারাওয়াকীয়ান শিক্ষার্থীরা । যারা তাদের নিজেদের ভাষায় বাংলাদেশ , বাংলাদেশের খাবার , বাংলাদেশের মানুষ ইত্যাদি সম্পর্কে কথা বলেছে ।

পুরো ভিডিওটি ধারন করা হয়েছে ইউনিভার্সিটি মালয়েশিয়া সারাওয়াক (ইউনিমাস ) এর বিভিন্ন লোকেশনে ।

Best wishes for Bangladesh victory day 2016 এই শিরোনামে ভিডিও র প্রথমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বিজয়ের আনন্দ দিয়ে শুরু হলেই শেষে বাংলাদেশের আগামী প্রজন্ম দেশ যোদ্ধারা তাদের মতামত তুলে ধরে ।

ভিডিও সম্পর্কে ইউনিম্যাসের টিউটর মোহাম্মাদ মাহবুবুর রাহমান জানান, ” সাজ্জাদ অসাধারন একটা কাজ করেছে । আমি নিজেকে গর্বিত মনে করছি এই ভিডিওর একজন শুভেচ্ছা বক্তা হতে পেরে । এই ভিডিও থেকে নতুন প্রজমের অনেক কিছু শেখার আছে । বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে এই আশা সকলের ”

ইউনিম্যাসের শিক্ষার্থী সিফাত উল্লাহ বলেন, “এই উদ্যোগ এটাই প্রমান করে যে আমরা বিদেশে থাকলেও আমরা বাংলাদেশকে ভুলিনি এবং  এই ধরনের উদ্যোগ সবসময়  অব্যাহত থাকবে আমি এইটাই আশা রাখি  ”

ভিডিওর কনসেপ্ট এবং পরিচালনা করেছেন ফেনীর ছেলে তরুন পরিচালক , ইউনিভার্সিটি মালয়েশিয়া সারাওয়াক (ইউনিমাস)  এর শিক্ষার্থী মোঃ সাজ্জাদ হোসেন চৌধুরিী

আর্থিকভাবে সহযোগিতা করেছেন আতিকুর রহমান , ডিরেক্টর Ciptor Asia SDN BHD

ভিডিওটি দেখার জন্য ক্লিক করুন এখানে ঃhttps://mail.google.com/mail/u/3/#inbox/15906e09d886f050?projector

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *