ময়মনসিংহে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু
ময়মনসিংহ চেম্বর অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত মাসব্যাপী বাণিজ্য মেলা-২০১৭ জেলা শহরে সোমবার থেকে শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি জহিরুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. খলিলুর রহমান। আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, নগর আওয়ামী লীগের সভাপতি ইহতামুশুল আলম, কিশোরগঞ্জ চেম্বার […]
গ্রন্থমেলার পাশাপাশি পয়লা ফেব্রুয়ারি থেকে চার দিনব্যাপী ‘আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০১৭’ শুরু
বাংলা একাডেমি চার দিনব্যাপী ‘আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০১৭’র আয়োজন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পয়লা ফেব্রুয়ারি ‘অমর একুশে গ্রন্থমেলা’র পাশাপাশি এ সাহিত্য সম্মেলনেরও উদ্বোধন ঘোষণা করবেন। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শাসমুজ্জামান খান বাসস’কে জানান, আন্তর্জাতিক এ সাহিত্য সম্মেলনে ৮টি দেশের খ্যাতনামা ও জনপ্রিয় কবি-সাহিত্যিকগণ অংশ নেবেন। অংশগ্রহণকারী কবি-সাহিত্যিকরা আসবেন রাশিয়া, চীন, জাপান, অস্ট্রিয়া, জার্মানী, পুয়ের্তোরিকো, মালয়েশিয়া […]
অধ্যাপক আনিসুজ্জামানের ডি. লিট উপাধি লাভ

বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে পশ্চিমবঙ্গের আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ‘সাম্মানিক ডি. লিট’ উপাধিতে ভূষিত করেছে। বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানিয়ে আরো বলা হয়, গত ১৬ জানুয়ারি ২০১৭’তে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ও বিশ্ববিদ্যালয়ের আচার্য কেশরীনাথ ত্রিপাঠী অধ্যাপক আনিসুজ্জামানকে এই উপাধি প্রদান করেন। একই সঙ্গে […]
পানি সংরক্ষণের লক্ষ্যে ৩৭৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, পানি সংরক্ষণ ও নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে ৩৭৫ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি আজ সংসদে জাতীয় পার্টির সদস্য বেগম নাসরিন জাহান রতনার এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘সুপেয় পানি ও কৃষি কাজে ভূ-গর্ভস্থ পানির উপর অধিকহারে নির্ভরশীলতার […]
জয়পুরহাটে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ৫৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন
জেলায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ২০০৯-২০১০ অর্থবছর থেকে ২০১৫-২০১৬ পর্যন্ত গত সাত বছরে ৫৪ কোটি ৮০ লাখ ৪১ হাজার টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে। স্থানীয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্র বাসস’কে জানায়, গত সাত বছরে জেলার পাঁচ উপজেলার ১শ’ ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে রয়েছে একাডেমিক ভবন নির্মাণ, মেরামত ও সংস্কার কাজ […]
দুর্নীতি দেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন ধ্বংস করছে : দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ আজ বলেছেন, দুর্নীতি দেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন ধ্বংস করছে। রাজধানীর সেগুন বাগিচায় দুদক-এর প্রধান কার্যালয়ে আজ ‘দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মের দায়িত্ব’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ এই কর্মশালার আয়োজন করে। দুদক চেয়ারম্যান বলেন, ‘আমরা আশাবাদি। দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে আমরা ভবিষ্যৎ […]
পঁচিশতম স্ত্রীর করা মামলায় স্বামী ইয়াসিন আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ

পঁচিশতম স্ত্রীর করা মামলায় স্বামী ইয়াসিন আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিয়েপাগল ইয়াসিনকে সোমবার বরগুনার তালতলী উপজেলার গেন্ডামারা গ্রাম থেকে থাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় পুলিশ বলছে ইয়াসিন ওই গ্রামে তার ২৭ তম স্ত্রীর বাড়িতে ছিলেন। খবর বিবিসি বাংলা’র। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিয়েপাগল ইয়াসিন আলীর বাড়ি খুলনা জেলার রুপসা উপজেলায়। বরগুনার তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা […]
নিরপেক্ষ সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির উদ্যোগকে এরই মধ্যে আওয়ামী লীগ বিতর্কিত করেছে

নিরপেক্ষ সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির উদ্যোগকে এরই মধ্যে আওয়ামী লীগ বিতর্কিত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর ২য় মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করা না হলে জনগণ তা মেনে নেবে না বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। এছাড়া,অনুষ্ঠানে বিএনপির স্থায়ী […]
সাত মাস পেরিয়ে গেলেও, এখনো ঢাকা প্রিমিয়ার লিগে ক্রিকেটারদের বকেয়া পরিশোধ করেনি চার ক্লাব

সাত মাস পেরিয়ে গেলেও, এখনো ঢাকা প্রিমিয়ার লিগে ক্রিকেটারদের বকেয়া পরিশোধ করেনি চার ক্লাব। দুই দল সিসিএস আর কলাবাগান একাডেমি বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় মালিকানা হস্তান্তর হলেও, ব্রাদার্স-ভিক্টোরিয়া-শেখ জামাল ধানমন্ডি আর লেজেন্ডস অব রূপগঞ্জের ব্যাপারে বোর্ডের নীতি ভিন্ন। ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হয়েছে গেল বছর জুনে। নানা অনিশ্চয়তা আর ক্রিকেটার বন্টনের পদ্ধতি নিয়ে আপত্তি থাকলেও […]
ছাত্রলীগের ৬৯ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে ছাত্রনেতাদের মিলনমেলা বসতে যাচ্ছে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে।

ছাত্রলীগের ৬৯ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে, সাবেক ও বর্তমান ছাত্রনেতাদের মিলনমেলা বসতে যাচ্ছে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। এ মিলনমেলা ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ছাত্রলীগ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশস্থলে এসেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশের নিরাপত্তায় মোতায়ন রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি […]
গাইবান্ধার নিহত এমপি লিটনের হত্যারহস্য এখনও উদঘাটিত না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পুলিশ সপ্তাহ-২০১৭ উপলক্ষে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দেয়া ভাষণে জনপ্রতিনিধিদের নিরাপত্তা বাড়ানোরও নির্দেশ দেন তিনি। বলেন, জঙ্গিবাদ থেকে তরুণদের ফিরিয়ে আনতে পুলিশকে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। বিগত বছরগুলোতে বেশ কিছু এলাকা বিএনপি-জামায়াতের সহিংসতার শিকার হয়েছে। সেই জায়গাগুলোর পাশাপাশি নতুন কোন এলাকা যেন এমন সহিংসতার শিকার না হয়; সে ব্যাপারে সজাগ থাকতে পুলিশ সদস্যদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। […]
বিএনপির নতুন কোনো প্রস্তাবে নয় সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি
বিএনপির নতুন কোনো প্রস্তাবে নয় সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি। সকালে রাজধানীর বকশীবাজারে নবকুমার ইন্সটিটিউটে শহীদ মতিউর রহমানের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর পর একথা বলেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মন্ত্রী বলেন, নির্দিষ্ট সময়ে নির্বাচিত সরকারের অধীনেই জাতীয় নির্বাচন হবে। রাষ্ট্রপতির সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপ নিয়ে বিএনপি অপপ্রচার চালানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। তিনি […]
ডোপ টেস্ট করানোর নির্দেশ ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল

ডোপ টেস্ট করানোর নির্দেশ ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল । রায়ে দোষী সাব্যস্ত হলে ২ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন রাসেল। এর আগে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং অ্যাজেন্সি- ওয়াডা ২০১৫ এর জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে ৩ বার তাকে ডোপ টেস্টের জন্য ডাকলেও তা অমান্য করে অনুপস্থিত ছিলেন তিনি। কারণ, ১২ মাসে তিনবার ডোপ টেস্ট দিতে উপস্থিত না […]
অ্যাটর্নি জেনারেলের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট

মাহবুবে আলমের অ্যাটর্নি জেনারেলের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার সকালে শুনানি শেষে রিট খারিজ করে দেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চ। অতিরিক্ত অ্যাটর্নি জেনোরেল মুরাদ রেজা জানিয়েছেন সংবিধান মতে মেয়াদ শেষ হলেও রাষ্ট্রপতির সন্তুষ্ট থাকলে অ্যাটর্নি জেনারেল দায়িত্বে বহাল থাকতে পারবেন। এই […]
ভুল থেকে শিক্ষা নেয়ার দক্ষতা ক্রিকেটারদের মাঝে এখনো গড়ে ওঠেনি- চণ্ডিকা হাথুরুসিংহে

ভুল থেকে শিক্ষা নেয়ার দক্ষতা ক্রিকেটারদের মাঝে এখনো গড়ে ওঠেনি। এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। শারীরিক নয়, মানসিক দিক থেকে অনেক পিছিয়ে পড়ার কারণে হতাশাজনক ফলাফল হয়েছে বলে মনে করেন এই লঙ্কান। তবে, নিউজিল্যান্ডের মাটিতে জয় না পেলেও, প্রতিটি ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করাটাকে ইতিবাচক দিক হিসেবে দেখছেন টাইগার কোচ। টেস্টের পঞ্চম […]