সুন্দরগঞ্জে সড়ক দূর্ঘটনা ঃ নিহত ১ আহত ৪

  আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া গ্রামে আজ মঙ্গলবার বিকেলে এক দুর্ঘটনায় খোকন মিয়া (২৪) এক যুবক নিহত ও ৪ জন আহত হয়েছে। নিহত খোকন মিয়া ভাটি কাপাসিয়া গ্রামের দেলোওয়ার হোসেনের ছেলে। ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন ও এলাকাবাসি জানান, মঙ্গলবার বিকেলে কাপাসিয়া-সীচা সড়কে ভাটি কাপাসিয়া গ্রাম থেকে একটি অটোরিক্সা […]

পলাশবাড়ী সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান ফেসবুকে নাগরিক সেবা প্রদানে রংপুর বিভাগে প্রথম স্থান অধিকার

DC UNO Photo 2 No 6

  আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ রংপুর বিভাগীয় ইনোভেনশন সার্কেল এবং একসেস-টু-ইনফরমেশন প্রোগ্রাম মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় বিভাগীয় ইনোভেশন সার্কেল-এ শ্রেষ্ঠ স্থানীয় উদ্ভাবনী পাইলট উদ্যোগ গ্রহন প্রকল্প ও ফেসবুকের মাধ্যমে নাগরিক সমস্যা সমাধান ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখায় রংপুর বিভাগের মধ্যে ১ম স্থান অধিকার করেছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুর রহমান। গত ২৯ ডিসেম্বর […]

মৌসুমী হামিদের উপস্থাপনায় ‘আজকের অনন্যা’

Ajker Anonnya 3

প্রথমে তানিয়া আহমেদ, এরপর ফারহানা নিশো এরওপর আজমেরী হক বাঁধন আর এবার লাক্স চ্যানেল আই সুপারস্টার মৌসুমী হামিদ । অনুষ্ঠানটির প্রযোজক তুষার জামাল জানালেন- দর্শক চাহিদা এবং দর্শকদের নতুনত্ব দেয়ার জন্যই এই প্রচেষ্টা। শুধু উপস্থাপিকাই নয় বদলেছে অনুষ্ঠানের ধরন ও গেম গুলো। বুঝতে বাকি নেই কথা হচ্ছিল জিটিভির নিয়মিত জনপ্রিয় অনুষ্ঠান নারীদের নিয়ে গেম শো […]

নলডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানে জরিমানা

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোরের নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানে ৬ হাজার টাকা জরিমানা আদায় করে।বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় সহকারী পরিচালক ফারুক হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।এসময় ক্যাবের নলডাঙ্গা উপজেলা শাখার সভাপতি রানা আহমেদ উপস্থিত ছিলেন। নলডাঙ্গা থানার সেকেন্ড অফিসার রাকিব জানান,উপজেলার […]

টাঙ্গাইলে বাস-পিকআপের ত্রিমুখি সংঘর্ষে ৩০ জন আহত

টাঙ্গাইল প্রতিনিধি ঃ টাঙ্গাইলের বাসাইলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২টি বাস ও একটি পিকআপের ত্রিমুখি সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। বুধবার দুপুর পৌনে ৩ টার দিকে মহাসড়কে উপজেলার বাঐখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট ইফতেখার জনান, দুপুরে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাসের সাথে বিপরিত দিক থেকে আসা গাংচিল পরিবহনের একটি বাসের মুখোমুখি […]

সাদুল্যাপুরে ২ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

  আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ ‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’ এই শ্লোগানে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। বুধবার সকালে সাদুল্যাপুর উপজেলা পরিষদ চত্তরে আনুষ্ঠানিক ভাবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আহ্সান হাবিব। এসময় সাদুল্যাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। মেলায় সাদুল্যাপুর […]

পলাশবাড়ীর স্টুডেন্ট কেয়ার সেন্টারের পরীক্ষার্থীদের বিদায়-দোয়া ও পুরস্কার বিতরণ

SCS SSC 2017 B

  আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান স্টুডেন্ট কেয়ার সেন্টারের ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নিবিড় ক্যান্সার হেলথ এন্ড এডুকেশন সোসাইটির আয়োজনে স্টুডেন্ট কেয়ার সেন্টারের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পরীক্ষার্থীদের বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য […]

এমপি লিটন হত্যা মামলায় ইউপি মেম্বার ৩ দিনের রিমান্ডে

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় গ্রেফতার সর্বানন্দ ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার রেজাউল ইসলাম লিটন ওরফে ডিস লিটনের (৩৫) ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার দুপুরে গাইবান্ধা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মইনুল হাসান ইউসুফ তার রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, ২৩ জানুয়ারি ভোরে […]

আশায় বুক বেঁধে আছি শীঘ্রই প্রকৃত খুনীদের মুখোশ উন্মোচিত হবে

Gaibandha PHOTO 01 2

  আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ সুন্দরগঞ্জের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ২৫ দিন পরেও তদন্তে উলে¬খযোগ্য কোন অগ্রগতি হয়নি। এই নৃশংস হত্যাকান্ডের কুশীলবরা এখনও ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। এমপি লিটন হত্যাকান্ডের প্রকৃত খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে পরিবারের পক্ষ থেকে বুধবার গাইবান্ধা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে এমপি […]

নবাবগঞ্জে শীতকালীন পিঠা উৎসব

pic 02

  মো. সাদের হোসেন বুলু –নবাবগঞ্জ থেকে ঢাকার নবাবগঞ্জের মাঝিরকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো গ্রামের ঐতিহ্যবাহী পিঠা-পুলির উৎসব। বিদ্যালয় চত্বর ছিলো ছাত্র শিক্ষক ও দর্শনার্থীদের পদভারে মুখরিত। গতকাল বুধবার দুপুর ১২টায় নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ এ পিঠা উৎসবের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়াসমিন আহমেদ। নবাবগঞ্জ […]

দুর্দান্ত কাভানি-ডি মারিয়ায় ফাইনালে পিএসজি

50677 PSG

এডিনসন কাভানি ও অ্যাঙ্গেল ডি মারিয়ার দুর্দান্ত নৈপুণ্যে ফরাসি লীগ কাপের ফাইনালে উঠলো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। সেমিফাইনাল তারা বোর্দোকে উড়িয়ে দিয়েছে ৪-১ গোলে। দু’টি করে গোল করেছেন এই দুই খেলোয়াড়। ১ এপ্রিল শিরোপার লড়াইয়ে তারা খেলবে মোনাকো কিংবা ন্যানসির বিপক্ষে। ফরাসি লীগ কাপে সর্বশেষ তিনবারের চ্যাম্পিয়ন পিএসজি। টুর্নামেন্টে সর্বোচ্চ ৬ বারের চ্যাম্পিয়ন তারা। অন্যদিকে […]

ট্রাম্পের উদ্দেশ্যে আলেপ্পোর টুইটার বালিকার খোলা চিঠি

50684 bana

সিরিয়ার শিশুদের জন্য আপনাকে কিছু করতেই হবে। কারণ তারা আপনার সন্তানদের মতোই। তারাও আপনার মতো শান্তিতে থাকার অধিকার রাখে”। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক খোলা চিঠিতে একথা লিখেছে টুইট করে খ্যাতি পাওয়া সিরিয় বালিকা বানা আলাবেদ। গত ডিসেম্বর মাসে আলেপ্পো থেকে যখন আটকে পড়া মানুষ জনকে উদ্ধার করা হচ্ছিল তখন পরিবারের সাথে উদ্ধার পায় বানা […]

পার্লামেন্টের ভিতর নারী এমপি যৌন হয়রানির শিকার, ক্ষমা প্রার্থনা

50682 Nusrat

পার্লামেন্টের ভিতর ‘যৌন হয়রানি’র শিকার হয়েছেন পাকিস্তানের একজন নারী এমপি। এ জন্য কোনো আইনী ব্যবস্থা নেয়া না হলে আত্মহত্যার হুমকি দিয়েছেন নির্যাতিত এমপি নুসরাত সাহার আব্বাসী। এ ঘটনা সামাজিক মিডিয়ায় ভাইরাল হওয়ার পর পুলিশ পরিস্থিতিতে হস্তক্ষেপ করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, ঘটনা গত শুক্রবারের। ওইদিন সিন্ধু প্রদেশের প্রাদেশিক পরিষদে প্রাদেশিক […]

খুব কম প্রতিভা নিয়েই হয়তো আমি এত বড় স্টার হয়েছি…

download 1

ওভার-দ্য-টপ ছবিগুলো থেকে নিস্তার নিয়ে ‘রইস’, ‘ডিয়ার জিন্দেগি’ কিংবা আনন্দ এল রাই, ইমতিয়াজ আলির মতো পরিচালকদের সঙ্গে ছবি করছেন শাহরুখ খান। কারণ, লার্জার দ্যান লাইফ চরিত্র করতে করতে খানিকটা একঘেয়েমি এসে গিয়েছে তাঁর। শাহরুখের সঙ্গে সাক্ষাৎকারের সময় ছিল মোটে ১০ মিনিট। ছবিতে তাঁর সংলাপ ‘ধন্দে সে বড়া কোই ধর্ম নেহি হোতা’। বাস্তবেও তিনি সেটাই মানেন। […]

শান্তিপূর্ণ হরতাল পালনের আহ্বান তেল গ্যাস রক্ষা কমিটির

50686 aaa

রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবনবিনাশী সকল চুক্তি বাতিল ও বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে ৭ দফা বাস্তবায়নের দাবিতে রাজধানীবাসীকে বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে অর্ধদিবস হরতাল ও বিক্ষোভ পালনের আহ্বান জানিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদসহ এ আহ্বান জানান। […]