৭০-৮০ ভাগ দিতে পারলেই সফলতা: মাশরাফি

রায়হান কবির, স্বদেশ নিউজ২৪.কম: ত্রিদেশীয় সিরিজে সতীর্থদের ওপর পুরোপুরি আস্থা আছে। সামর্থ্যের ৭০-৮০ ভাগ দিতে পারলেই সফলতা আসবে। বললেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আজ রোববার মিরপুরে সিরিজের আগে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আট বছর পর আগামীকাল সোমবার থেকে ঢাকায় শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক বাংলাদেশসহ এতে অংশ নিচ্ছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। উদ্বোধনী […]
বিএনপির প্রস্তাব ষড়যন্ত্রমূলক: ইনু

রায়হান কবির, স্বদেশ নিউজ২৪.কম: বিএনপির সহায়ক সরকারের প্রস্তাব ষড়যন্ত্রমূলক। বললেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপির বক্তব্যের প্রেক্ষিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ইনু বলেন, বিএনপি সহায়ক সরকারের যে প্রস্তাব দিয়েছে তা ষড়যন্ত্রমূলক, নির্বাচন বানচালের অপচেষ্টা। অস্বাভাবিক […]
ভারতকে পরমাণু হামলার হুমকি পাকিস্তানের

রায়হান কবির, স্বদেশ নিউজ২৪.কম: ভারতকে পরমাণু হামলার হুমকি দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। শনিবার ভারতের সেনাপ্রধানের মন্তব্যকে কাণ্ডজ্ঞানহীন উল্লেখ করে তিনি বলেন, ভারত যদি আমাদের পরমাণু শক্তি পরীক্ষা করতে চায় তাহলে তাদের স্বাগতম। খবর টাইমস অব ইন্ডিয়া।শুক্রবার ভারতের সেনাপ্রধান রাওয়াতকে প্রশ্ন করা হয়েছিল ভারত-পাক সম্পর্কের আরো অবনতি হলে পাকিস্তান পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে কিনা। […]
রাত পোহালেই সাকরাইন

রায়হান কবির, স্বদেশ নিউজ২৪.কম: আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে ঢাকাইয়াদের আদি ও ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব। ভোরবেলার কুয়াশার আবছায়াতেই ছাদে ছাদে শুরু হবে ঘুড়ি ওড়ানোর উন্মাদনা।পঞ্জিকা মতে, বাংলা পৌষ মাসের শেষের দিন উদযাপন করা হয় পৌষ সংক্রান্তি। বর্তমানে ‘পৌষ সংক্রান্তি’ শুধু ‘সংক্রান্তি’ নামে পরিচিতি লাভ করেছে; আর পুরান ঢাকার মানুষরা একে বলে ‘সাকরাইন’। এই উৎসব সম্পর্কে […]
আবারো সিনেমায় শাহরুখ-কাজল

রায়হান কবির, স্বদেশ নিউজ২৪.কম: বলিউডে তুমুল জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কাজল। বড় পর্দায় তাদের মতো রোমান্টিক জুটি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কমই এসেছে। ‘রাজ-সিমরন’ থেকে ‘রাহুল-অঞ্জলি’ চরিত্রগুলো এখনো দর্শকের মনে জায়গা দখল করে আছে।মুম্বাইয়ের জনপ্রিয় প্রেক্ষাগৃহ মারাঠা মন্দিরে প্রায় ২০ বছর ধরে চলেছে শাহরুখ-কাজল অভিনীত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমাটি। নব্বই দশকের সেই পর্দা কাঁপানো জুটি আবারো […]
লা লিগায় রিয়ালের হোঁচট

রায়হান কবির, স্বদেশ নিউজ২৪.কম: টানা দুই ড্রয়ের অস্বস্তি না কাটতেই আরো বড় ধাক্কা খেলো রিয়াল মাদ্রিদ। একের পর এক ব্যর্থতায় এমনিতেই কোণঠাসা হয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। সঙ্গে যোগ হলো আরেকটি পরাজয়। ভিয়ারিয়ালের কাছে ঘরের মাঠে হেরে গেছে জিনেদিন জিদানের দল।শনিবার সান্তিয়াগো বার্নাব্যুয়ে লা লিগার ম্যাচে ১-০ গোলে হেরেছে গতবারের চ্যাম্পিয়নরা। খেলা শেষের তিন মিনিট বাকি থাকতে পাবলো […]
মার্চে ফোরজি চালু

রায়হান কবির, স্বদেশ নিউজ২৪.কম: চতুর্থ প্রজন্মের (ফোরজি) মোবাইল ফোন সেবা আগামী মার্চের শেষদিকে চালু হবে বলে জানালেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ।রোববার বিকেলে সাংবাদিকদের ডেকে তিনি ফোরজির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত তথ্য দেন। চেয়ারম্যান বলেন, ফোরজি সেবার জন্য তরঙ্গের নিলাম হবে ১৩ ফেব্রুয়ারি। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে লাইসেন্স দেয়া শুরু হবে। আর এই সেবা […]
শুভ জন্মদিন মডেল প্রিয়াঙ্কা জামান

রায়হান কবির, স্বদেশ নিউজ২৪.কম: আজ ১৪ই জানুয়ারী এই সময়ের জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী প্রিয়াংকা জামানের এর শুভ জন্মদিন। প্রিয়াঙ্কা জামানের ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল শোবিজ অঙ্গনে কাজ করবেন। তাই শুরু করেন বাফাতে নাচ শেখা। তিনি শুধু নাচের ভেতর সীমাবদ্ধ হননি। মিডিয়ার সব স্থানে জায়গা করে নিতে চান তিনি। ধীরে ধীরে সেই আশা পূরণও হয়েছে। বিজ্ঞাপন দিয়ে শুরু হয় […]
‘এত ঝড়ের পর ছবিটি যে শেষ পর্যন্ত মুক্তি পেয়েছে সেটাই বড় বিষয়’

ঢালিউডে লম্বা সময় দাপটের সঙ্গে একের পর এক সুপারহিট ছবি দর্শককে উপহার দিয়েছেন শাবনূর। সবশেষ অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পর একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হন। এরপর তাকে আর নতুন কাজে তেমন দেখা যায়নি। তবে দীর্ঘদিন পর গত সপ্তাহে তার অভিনীত ‘পাগল মানুষ’ নামের একটি ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এরই মধ্যে অনেকে জেনে গেছেন যে, এ ছবির […]
লন্ডনের হ্যারডস থেকে সরানো হচ্ছে প্রিন্সেস ডায়ানা আর ডোডি আল-ফায়েদের মূর্তি

লন্ডনের অভিজাত ডিপার্টমেন্ট স্টোর হ্যারডসে প্রিন্সেস ডায়ানা আর ডোডি আল-ফায়েদের যে ব্রোঞ্জের মূর্তি ছিল – তা সরিয়ে নেয়া হচ্ছে। প্রিন্সেস ডায়ানা ও তার বন্ধু ডোডি ১৯৯৭ সালে প্যারিসে এক গাড়ি দুর্ঘটনায় মারা যাবার পর হ্যারডসের তৎকালীন মালিক এবং ডোডির পিতা মোহাম্মদ আল-ফায়েদ এই যুগল ভাস্কর্য স্থাপন করেছিলেন। এখন ২০০৫ সালে স্থাপিত মূর্তিটিকে মি. আল-ফায়েদের কাছেই […]
পর্তুগালে অগ্নিকাণ্ডের আতংকে নিহত ৮

পর্তুগালের উত্তরাঞ্চলীয় ভিলা নোভা দা রিনহা শহরে আগুনের আতংকে পদদলিত হয়ে কমপক্ষে ৮জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। টেলিভিশনে দেওয়া এক ভাষণে মেয়র জোস অ্যান্তোনিও ডি জেসুস বলেছেন, স্থানীয় একটি কার্ড টুর্নামেন্টের খেলা দেখতে প্রায় ৬০ জন […]
ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধের হুমকি

তবে কি ভারত-পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ লেগেই যাবে! দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি উত্তেজনাপূর্ণ বার্তা আদান-প্রদানে এমন আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত পাকিস্তানের পরমাণু সক্ষমতা এবং শক্তি নিয়ে প্রশ্ন জাগানিয়া এক মন্তব্য করেন। তার মন্তব্যে ছিল যুদ্ধংদেহী মনোভাবের আভাস। ওই মন্তব্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে পাকিস্তান। দিয়েছে পাল্টা হুমকি। এ খবর দিয়েছে […]
সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে কয়েক শ’ শিক্ষার্থী এ বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভ, দফায় দফায় মিছিল শেষে ওইদিন উপাচার্যের কার্যালয় ঘেরাও করে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা সাত কলেজের অধিভুক্ত বাতিলের দাবিতে সাত কলেজ মানি […]
ট্রাকের ডিজেল বক্সের বিশেষ চেম্বারে ৮৫ হাজার ইয়াবা

‘আমাকে ডিজেল দিন’ লেখা ডিজেল বক্সের বিশেষ চেম্বারে পাওয়া গেল ৮৫ হাজার ইয়াবা। কক্সবাজার থেকে ঢাকাগামী একটি ট্রাকে লুকিয়ে রাখা হয় এসব ইয়াবা। যা তল্লাশি করে উদ্ধার করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। গোপন সূত্রে খবর পেয়ে আজ রোববার ভোর ৫টায় পুলিশ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আকবর শাহ থানার সিটি গেইট এলাকায় ট্রাকটিতে তল্লাশি চালায় […]
হাওয়াইয়ে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতায় হুলস্থুল

হাওয়াই দ্বীপপুঞ্জ। ভুল করে সেখানকার জরুরি ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা ভুল বোতাম চেপে দিলেন। অমনি হাওয়াইবাসীর মধ্যে মৃত্যু আতঙ্ক পেয়ে বসলো। তারা নিজেদের বাঁচাতে ছুটলে লাগলেন। পরিচিতজনদের কাছ থেকে বিদায় নিলেন কেউ কেউ। হাউ মাউ কান্নাকাটি শুরু হয়ে গেল।কিন্তু কেন! এর কারণ, ওই কর্মকর্তা যে বোতাম চেপেছেন তা সতর্কীকরণ বোতাম। তিনি ওই বোতাম চাপার পর […]