অর্থমন্ত্রীর ‘রাবিশ’ এর রহস্য উদ্ধার

নানা ইস্যুতে নানা সময়ে বক্তব্য দিতে গিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ‘রাবিশ-বোগাস’ শব্দের ব্যবহার করেছেন। যা বহুবার খবরের শিরোনাম হয়েছে। কদিন আগেও ব্যাংক ইস্যু নিয়ে সিপিডির বক্তব্যকে রাবিশ বলে উল্লেখ করেন তিনি। অবশেষে তার এই রাবিশ-বোগাসের রহস্য উদ্ধার হলো। রোববার রাজধানীর বারডেম হাসপাতাল মিলনায়তনে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রীর ছোট ভাই ড. এ কে আব্দুল মোমেন […]
‘পরাজয়ের ভয়ে খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছে সরকার’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার আগামী নির্বাচনে নিজেদের পরাজয়ের ভয়ে বেগম খালেদা জিয়াকে মিথ্যা ও সাজানো মামলায় অন্যায় ভাবে সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছে। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে মহিলা দল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, বেগম খালেদা […]
চট্টগ্রামে আগুনে পুড়েছে বিএনপি নেতার ফার্নিচার শো-রুম

চট্টগ্রামে এবার আগুনে পুড়েছে বিএনপি নেতার ফার্নিচার শো-রুম। রোববার রাত ১০টায় নগরীর পাহাড়তলী থানার এ কে খান এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে শো-রুমের প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন বিএনপি নেতা নুরুল আকবর কাজল। তিনি নগরীর পাহাড়তলী থানা বিএনপির সভাপতি। শো-রুমে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তুলেন তিনি। তবে স্থানীয়দের অনেকে বৈদ্যুতিক শটসার্কিট […]
রাশিয়ায় চার্চে গুলিতে নিহত ৫, আইএসের দায় স্বীকার

রাশিয়ার দাগেস্তানে একটি চার্চে গুলি করে হত্যা করা হয়েছে কমপক্ষে ৫ জনকে। রোববার এ ঘটনা ঘটেছে দাগেস্তানের কিজলিয়ার গ্রামে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, ওই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। তবে এমন দাবির পক্ষে জঙ্গি এ সংগঠনটি কোনো তাৎক্ষণিক প্রমাণ দেয় নি। রাশিয়ার বার্তা সংস্থাগুলো বলেছে, স্থানীয় খ্রিস্টানরা ছুটি হিসেবে […]
প্রোটিয়া শিবিরে ফের দুঃসংবাদ

ভারতের সঙ্গে সিরিজ থেকে চোটের কারণে ছিটকে পড়েন নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসি। পাশাপাশি দলের অন্যতম বড় তারকা কুইন্টন ডি ককও ছিটকে যান। তাই বলতে গেলে যোগ্য উত্তরসূরি না পেয়ে মাত্র দুই ম্যাচ খেলা এইডেন মার্করামের ওপর অধিনায়কত্বের ভার দেয়া হয়। অনভিজ্ঞ এই তরুণের কাঁধে বোঝা হিসেবে ৫-১ সিরিজ হারতে হয় ভারতের বিপক্ষে। শুরু হয়েছে […]
খালেদার জন্য নাস্তা নিয়ে কারা ফটকে নেত্রীরা, অনুমতি মেলেনি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য সকালের নাস্তা নিয়ে এসেছিলেন দলটির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য শিরিন সুলতানা, সৈয়দা আশিয়া আশরাফী পাপিয়া, রেহানা আক্তার রানু ও দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুর রায় চৌধুরীর নেতৃত্বে পৃথক দুইটি দল নাস্তা নিয়ে আসে। তবে কারা কর্তৃপক্ষ কাউকেই অনুমতি দেয়নি। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় কয়েকজন নেতাকর্মী একটি […]
শ্রীংলকায় নতুন রাজনৈতিক সঙ্কটের আশঙ্কা

শ্রীংকায় স্থানীয় নির্বাচনের তাৎপর্য তেমন অর্থপূর্ণ নয়। তবে তা থেকেও দেশটির ভবিষ্যত রাজনৈতিক প্রেক্ষাপটে এক অনিশ্চয়তা ভর করেছে। বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসের নেতৃত্বে নতুন গড়ে তোলা দল ব্যাপক বিজয়ের পর এ আলোচনা জোরালো হয়েছে। দু’বারের সাবেক একই প্রেসিডেন্টের এভাবে ফিরে আসা এক বিস্ময়কর বিষয় হিসেবে দেখা হচ্ছে। দুর্নীতি, স্বজনপ্রীতি ও যুদ্ধ অপরাধের অভিযোগে […]
ভালোই দেখালেন কঙ্গনা

ভালোই দেখালেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। ভিন্ন এক উপায়ে নাস্তানাবুদ করলেন হৃতিক রোশনকে। হৃতিকের এক সময়ের খুব ঘনিষ্ঠ একজনকে কাছে টেনে নিলেন তিনি। বলিউডে এ দুই তারকার প্রেমকাহিনী সবারই জানা। আর এরপর তাদের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলোও কারো অজানা নয়। দু’জনেই একটা সময় প্রকাশ্যে একে অপরকে দোষারোপ করতে ছাড়েননি।কিন্তু মাঝে বেশ কিছুদিন ধরেই চুপ ছিলেন […]
আনসার-ভিডিপিকে প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলার মাটিতে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কোন স্থান হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮তম জাতীয় সমাবেশ ও কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আনসার-ভিডিপিকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের […]
গাজীপুরে আগুনে পুড়লো ছয় দোকান

গাজীপুরে পৃথক অগ্নিকাণ্ডে ফার্নিচারের দোকানসহ ছয়টি দোকান ও মালামাল পুড়ে গেছে। রোববার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনে কেউ হতাহত হয়নি। সোমবার কালিয়াকৈর ফায়ার স্টেশনের অফিসার মো. কবিরুল ইসলাম বলেন, রোববার রাতে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুত এলাকায় তানভীর হোসেনের মার্কেটের ফার্নিচারের দোকানে আগুন লাগে। মুহুর্তে আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার স্টেশনের […]
কন্যার কণ্ঠে বাবার গান, সংগীতায়োজনে…

‘সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় অতিথি বিচারক হিসেবে উপস্থিত হয়েছিলেন প্রয়াত বরেণ্য কণ্ঠশিল্পী বারী সিদ্দিকী। সেখানে শহীদুল্লাহ ফরায়েজীর লেখা ‘কী আগুন জ্বালাইলি’ গানটি নিয়ে কুমার বিশ্বজিৎ এর সঙ্গে কথা হয় তার। কয়েকদিনের মধ্যে গানটি রেকর্ডিংয়ের কথাও ছিল। কিন্তু তার আগেই পরপারে চলে যান বারী সিদ্দিকী। তারপরও থেমে যাননি ‘সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় থাকা প্রধান চার বিচারকের একজন কুমার বিশ্বজিৎ। বারী […]
শায়েস্তাগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বালুবোঝাই ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, মামুন আহমেদ ও মসউদ আলী। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের সুরাবই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ থানা পুলিশ জানায়, সুরাবই এলাকায় বালুবোঝাই ঢাকাগামী ট্রাকের সঙ্গে সিলেটগামী প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক মামুন আহমেদ নিহত হন। আহত হন মসউদ […]
নিজের ব্যাপারে চড়া দর হাঁকিয়েছেন প্রিয়া!

প্রিয়া প্রকাশ। গত কয়েকদিন ধরে ইন্টারনেটের সার্চ ইঞ্জিনে ঝড় তুলেছে তার নাম। একটি গানের মাত্র ২৫ সেকেন্ডের ক্লিপিংয়ে সুন্দরী এই নায়িকা জিতে নিয়েছেন লাখো তরুণীর মন। প্রিয়ার প্রথম ছবি ‘ওরু আদার লাভ’ মুক্তির রুদ্ধশ্বাস অপেক্ষায় ভক্ত-দর্শকরা। যদিও সে ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করছেন না তিনি। তবুও ছবিতে এমন একটি ভিডিও ক্লিপ নখদর্পণে চলে এসেছে ভক্ত-দর্শকদের। […]
পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে দীর্ঘ যানজট

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। সোমবার ঘাটে প্রায় সাত’শ যানবাহন পারাপারের অপেক্ষায় থাকতে দেখা গেছে। ফরিদপুর বিশ্ব জাকির মঞ্জিলে উরস শুরু হওয়ায় যানবাহনের বাড়তি চাপের কারণে এ যানজট বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক খন্দকার মো. তানভির হোসেন জানান, অগ্রাধিকার ভিত্তিতে উরসের গাড়ি পার করা হচ্ছে। পাটুরিয়া-দৌলতদিয়া […]
বনের আদলে শহর

চীন বিশ্বের প্রথম দেশ হিসেবে ফরেস্ট সিটি বানাতে যাচ্ছে। কী ব্যাপারটা ধরতে পারছেন না? সবুজ শহরের নাম আমরা সবাই শুনেছি। কিন্তু ফরেস্ট সিটি? সেটা আবার কী? ফরেস্ট সিটি হচ্ছে এমন একটি শহর যার প্রত্যেকটি ভবনের কোনায় কোনায় গাছপালা লতাগুল্ম দিয়ে ভরা থাকবে। খবর ডেইলি মেইলের। চীনের লিউঝু নামক এই শহরটি ৩০ হাজার মানুষের বসবাসের উপযোগী […]