কাতালান চ্যাম্পিয়ন বার্সা

শিরোপা পুনরুদ্ধার বলা চলে। কাতালানে হওয়া এই সুপার কাপ হয় দু’বছর পর পর। প্রথমবার চ্যাম্পিয়ন বার্সা, পরের বার বার্সাকে হারিয়ে চ্যাম্পিয়ন এসপানিওল। গতরাতে সেই এসপানিওলকে হারিয়ে আবারো সেরা বার্সেলোনা।নির্ধারিত সময়ে কোনো গোলের দেখা পায়নি দু’দল। গোল হয়নি অতিরিক্ত সময়েও। শিরোপা পুনরুদ্ধারের ম্যাচ হলেও নিয়মিত খেলোয়াড়দের খেলায়নি বার্সেলোনা। বলা যায় দ্বিতীয় একাদশ নিয়েই মাঠে নেমেছিল তারা। […]
সম্পদ কমেছে ট্রাম্পের: ফোর্বস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পদের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমেছে। গেলো বছর প্রথম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পদ ছিল সাড়ে তিনশ’ কোটি মার্কিন ডলার। তবে চলতি বছর তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে তিনশ’ ১০ কোটি মার্কিন ডলারে। খবর সিএনএনের।বিশ্বখ্যাত দ্য ফোর্বস ম্যাগাজিন ২০১৮ সালের সেরা ধনকুবেরের যে তালিকা প্রকাশ করেছে সেখানেই এমন তথ্য উঠে এসেছে। ওই তালিকায় […]
ভালো আছেন খালেদা, উস্কানিতে পা না দেয়ার নির্দেশ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো আছে। সরকারের কোনো ধরনের উস্কানিতে পা না দিতে নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বললেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে জেলগেটে সাংবাদিকদের এসব কথা জানান। এর আগে দুপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কারাগারে যান বিএনপির সিনিয়র নেতারা। মির্জা ফখরুল বলেন, নেত্রী সব […]
সঞ্জয়ের নামে ভক্তের উইল!

সঞ্জয় দত্তের জন্য গত ২৯ জানুয়ারি ছিল আর দশটা সাধারণ দিনের মতোই কর্মময়। হঠাৎ পুলিশের একটি ফোন পেয়ে থমকে যান সঞ্জয়। এর আগেও বহুবার পুলিশের ফোন পেয়েছেন বলিউড তারকা সঞ্জয়। জেলও খেটেছেন। কিন্তু এমন চমকে দেওয়া খবরের জন্য মোটেও প্রস্তুত ছিলেন না তিনি। সেদিন এই নায়ক জানতে পারেন, নিশি হরিশচন্দ্র ত্রিপতি নামে তাঁর এক ভক্ত […]
ভারত আত্মবিশ্বাসী: ধাওয়ান

নিদহাস ট্রফির দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। এই সিরিজে বাংলাদেশের এটি প্রথম ম্যাচ। কিন্তু ভারতের দ্বিতীয় ম্যাচ। আগেরদিন উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ উইকেটে হেরেছে ভারত। আর তাই বৃহস্পতিবারের ম্যাচকে সামনে রেখে ভারতীয় দলের সহ-অধিনায়ক শিখর ধাওয়ান জানিয়েছেন, তারা আত্মবিশ্বাসী। ভুল থেকে তারা শিক্ষা নিবে। নিদাহাস ট্রফির প্রথম ম্যাচে হারলেও বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় […]
প্রত্যাশার চাপ কমানোর আহবান মাশরাফির

স্বদেশ নিউজ ২৪.কমঃ দেশের মাটিতে ত্রিদেশীয় টুর্নামেন্ট আর শ্রীলংকার বিপক্ষে সিরিজে পরিষ্কার ফেভারিট ছিল বাংলাদেশ। তবে মাঠের খেলায় তিন ফরম্যাটে সিরিজ হারতে হয়েছে টাইগারদেরকে। আর তাই ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করেন বাড়তি প্রত্যাশা চাপে এমনটা হয়েছে। শ্রীলংকায় নিদহাস ট্রফিতে তাই দলের কাছে প্রত্যাশার চাপ কমানোর আহবান রেখেছেন তিনি। আগের দিনই ঢাকা প্রিমিয়ার লিগে হ্যাটট্রিকসহ […]
শ্রমিক সংঘর্ষের জের ধরে গাইবান্ধা-পলাশবাড়ী রুটে সরাসরি বাস চলাচল বন্ধ

স্বদেশ নিউজ ২৪.কমঃ শ্রমিক সংঘর্ষের জের ধরে গাইবান্ধা-পলাশবাড়ী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন এ পথের যাত্রীরা। ফলে অতিরিক্ত ভাড়া দিয়ে গাইবান্ধা থেকে যাত্রীদের ব্যাটারী চালিত রিক্সা বা ইজিবাইকে ওই সড়কে চলাচল করতে হচ্ছে। তবে পলাশবাড়ীর মটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সিদ্ধান্ত মোতাবেক তাদের নিজস্ব বাসগুলো পলাশবাড়ীর মাঠেরহাট […]
ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের অমূল্য দলিল ৭ মার্চের ভাষণ উপলক্ষে সাঘাটায় উপজেলা আওয়ামী লীগের র্যালি ও আলোচনা সভা

স্বদেশ নিউজ ২৪.কমঃ বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ঘোষণা। বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা নয়, ছিলেন পাকিস্তানের গুপ্তচর। যদি তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা হতেন তবে অবৈধভাবে ক্ষমতা গ্রহণের পর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ কখনই বাতিল […]
ভাট সুষ্ঠু হলে সুন্দরগঞ্জে জাতীয় পার্টির বিজয় সুনিশ্চিত (হুসেইন মুহাম্মদ এরশাদ)

স্বদেশ নিউজ ২৪.কমঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, ভোট সুষ্ঠু হলে সুন্দরগঞ্জে জাতীয় পার্টির বিজয় সুনিশ্চিত। কোনো শক্তিই জাতীয় পার্টির বিজয় আটকাতে পারবে না। বুধবার বিকেলে গাইবান্ধা সদর উপজেলার দাড়িয়াপুর আমানউল্লাহ উচ্চ বিদ্যালয়ে জেলা জাতীয় পার্টি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। […]
কবুতর থেকে ফোরজি

কথা দিয়ে মন জয় করা যায়। আবার কথার কারণেই মন ভেঙে যায়। এই কথাই মানুষকে কাঁদায়। আবার কথাই মানুষকে হাসায়। কথার মারপ্যাঁচে কত জন যে হয় গলদঘর্ম। কথা নিয়ে কত কথা আদি যুগে মানুষ কত ভাবে তার মনের ভাব প্রকাশ করেছে। অক্ষর, শব্দ সৃষ্টির আগে সাংকেতিক চিহ্ন ব্যবহার করে মানুষ দূর-দূরান্তে থাকা স্বজনদের সঙ্গে ভাব বিনিময় […]
আজ বিশ্ব নারী দিবস

সাম্যের গান গাই-আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বের যা-কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনায় নারীর এ বীরত্বগাথায় কোনো বাহুল্য নেই। নারীর ভূমিকা সমাজ-সভ্যতার অগ্রযাত্রার ইতিহাসে সমান্তরাল। আজ ৮ই মার্চ বিশ্ব নারী দিবস। নারীর অর্জন, আর অগ্রযাত্রার প্রতীক এই নারী দিবস। মানুষ […]
শ্রীলঙ্কায় তিন দেশের ভ্রমণ সতর্কতা

শ্রীলঙ্কার ক্যান্ডিতে দাঙ্গা ও জরুরি অবস্থা ঘোষণার প্রেক্ষিতে সেখানে ভ্রমণ সতর্কতা দিয়েছে তিন দেশ যুক্তরাষ্ট্র, বৃটেন ও অস্ট্রেলিয়া। ওই দেশটিতে অবস্থানরত নাগরিকদেরকে স্থানীয় মিডিয়া অনুসরণ করে চলার পরামর্শ দেয়া হয়েছে। বলা হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে আরো সহিংসতা হতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় বলা হয়েছে, সাম্প্রদায়িক অসন্তোষের কারণে ক্যান্ডি প্রশাসনিক জেলা সহ কিছু […]
চার দিনের সফরে আজ ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি

আন্তর্জাতিক সৌর জোটের (আইএসএ) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে চারদিনের রাষ্ট্রীয় সফরে আজ বৃহস্পতিবার ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর একটার দিকে বিমান বাংলাদেশ-এর একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে আসামের গৌহাটির উদ্দেশে […]
শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে প্রিয়ভাষিণীর মরদেহ

কেন্দ্রীয় শহীদ মিনারে আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এ শ্রদ্ধা জানানো শেষে জানাজা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। পরে আজ বিকেলে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। দীর্ঘদিন যাবত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফুসফুস, কিডনির সমস্যা […]
রোহিঙ্গাদের জন্য প্রয়োজন আট হাজার কোটি টাকা

চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে অবস্থান এবং সুরক্ষার বিষয়ে মধ্যমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে জাতিসংঘ। সরকারের সঙ্গে সমন্বয় করে বিশ্ব সমপ্রদায় ওই পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়। এবারই প্রথম রোহিঙ্গা আশ্রয় ক্যাম্পের আশেপাশের প্রান্তিক লোকজনকে ওই সামাজিক সুরক্ষার আওতায় আনা হচ্ছে। সে হিসাবে আশ্রিত প্রায় পৌনে ১১ লাখ রোহিঙ্গা এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফ এলাকার […]