লঙ্কানদের বিপক্ষে ৫ উইকেটে জয় বাংলাদেশের ।

শেখ সাদি, স্বদেশ নিউজ ২৪.কমঃ শ্রীলঙ্কাকে শুরুতে ২১৪ রানের বিশাল সংগ্রহ জমা করতে দেখে বাংলাদেশের জয়ের আশা হয়তো ছেড়েই দিয়েছিলেন অনেকে। কিন্তু অসাধারণ ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ৫ উইকেটের দুর্দান্ত এক জয় পেয়েছে মাহমুদউল্লাহর দল। ৩৫ বলে ৭২ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার করা […]
সোহমের ঘরে আরেক অতিথি,

শুক্রবার দ্বিতীয় বারের মতো বাবা হলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা চিত্রনায়ক সোহম। সন্তান জন্মের পর স্ত্রী ও সন্তান দু’জনেই এখন ভালো আছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। এদিকে, ২০১২ সালে স্ত্রী তনয়াকে বিয়ে করেন সোহম। এরপর ২০১৬ সালে তাদের কোল আলো করে জন্ম নেয় একটি পুত্র সন্তানের। মাঝখানে এক বছর যেতেই আবারো সোহম-তনয়ার ঘরে আসে নতুন অতিথি। […]
জনগণকে সাথে নিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবো – এমপি তানসেন

বগুড়া প্রতিনিধি: ৩৯ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) সংসদীয় আসনের সাংসদ ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) স্থানীয় কমিটির সদস্য রেজাউল করিম তানসেন এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন গণতন্ত্রের মানষকন্যা জননেত্রী শেখ হাসিনা। বিদ্যুতায়ন, শিক্ষা, রাস্তাঘাট, কৃষিসহ সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হচ্ছে। ১৪ দলের সরকার ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। রেজাউল করিম তানসেন এমপি বলেন, […]
জাতীয় পার্টি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়

বগুড়া প্রতিনিধি: জাতীয় পার্টির (এরশাদ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা যুবসংহতির সভাপতি শাহীন মোস্তফা কামাল ফারুক বলেছেন, দেশে সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি বিপুল ভোটে নির্বাচিত হয়ে জনগণের পাশে দাঁড়াবে। জনগণ সব অপশাসনের পরিবর্তন চায়। জাতীয় পার্টি সংবিধান-গণতন্ত্রে বিশ্বাস করে। আমরা শান্তি ও উন্নয়নে বিশ্বাস করি। জাতীয় পার্টি প্রতিহিংসায় বিশ্বাস করে না। শনিবার […]
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, উত্তর-দক্ষিণবাসীর স্বপ্নপূরণ

দেশের সুষম উন্নয়নের অন্যতম শর্ত সহজ জ্বালানি শুবিধা নিশ্চিত করা। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল ও খুলনার জনসভায় দেশের উত্তর ও দক্ষিণে অল্প সময়ের মধ্যেই গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দেন। তাঁর দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী বরিশাল, খুলনা ও রংপুর অঞ্চলে গ্যাস সঞ্চালন ও বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণে এরইমধ্যে ১০ হাজার ৮০০ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রকল্পগুলো […]
জাফলংয়ে মাটি চাপায় শ্রমিক নিহত

সিলেটের জাফলংয়ে অবৈধভাবে পাথর তুলতে গিয়ে মাটি চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও এক শ্রমিক। শনিবার দুপুরে উপজেলার লন্ডনীবাজার মসজিদের পাশে নিপেন্দ্র দাসের মালিকানাধীন গর্তের পাড় ধসে এ ঘটনা ঘটে। নিহতের নাম বাবুল খাঁ। তিনি নেত্রকোনার মৌগাতি ইউনিয়নের আশু খাঁর ছেলে। গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় বলেন, নিপেন্দ্র দাসের কোয়ারিতে অবৈধভাবে […]
রাজবাড়ীতে পেঁয়াজ বীজের চাষ

খাবারে মসলা হিসেবে পেঁয়াজ একটি অন্যতম উপাদান। ব্যপক চাহিদার কারণে প্রতি বছর পেঁয়াজ আমদানি করতে হয়। আর এজন্য দেশের অভ্যন্তরীন ঘাটতি পূরণে কৃষকরা উৎপাদনের সঙ্গে সঙ্গে পেঁয়াজ বীজের আবাদ বাড়িয়েছেন। প্রতি বছরের মতো এবারো রাজবাড়ীতে পেঁয়াজ বীজের চাষ করে বেশ লাভবান কৃষকরা। এজন্য পেঁয়াজ বীজ উৎপাদনের দিকে ঝুঁকছেন কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদফতরে তথ্যমতে, রাজবাড়ী সদর, […]
মেসির ঘরে নতুন অতিথি

তৃতীয়বারের মতো বাবা হলেন আর্জেন্টাইন তারকা লিওলেন মেসি। স্ত্রী আনতোনেল্লা রোকুজ্জোর গর্ভে আজ শনিবার পৃথিবীতে এলো তাদের তৃতীয় ছেলে। পরিবারের নতুন সদস্যের নাম রাখা হয়েছে সিরো মেসি।আনতোনেল্লা তৃতীয় সন্তানের জন্ম দিয়েছেন বিধায় আজ রাতে স্প্যানিশ লা লিগায় মালাগার বিপক্ষে ম্যাচে থাকছেন না বার্সা ফরোয়ার্ড। এ নিয়ে ন্যু ক্যাম্পের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, ব্যক্তিগত কারণে দলে […]
হঠাৎ ধসে পড়ল ছাদ

ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন কমিউনিটি হলের ছাদ ধসে পড়েছে। এতে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির দুই ছাত্র আহত হয়। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধ্বংসস্তূপে এখন উদ্ধার কার্যক্রম চলছে। আজ শনিবার বেলা দেড়টার দিকে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নে লোহারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন কমিউনিটি হলের ছাদ ধসে পড়ার ঘটনা ঘটে। আহত দুই ছাত্র […]
অনুশীলন লাগে না ভারতের !

ভারতের বিপক্ষে ম্যাচ খেলে বাংলাদেশ গতকাল অনুশীলন করেনি। এক দিনের বিরতিতে আবার ম্যাচ খেলতে হবে বলে বাংলাদেশ একটু ‘জিরিয়ে’ নিয়েছে। কাল অনুশীলন করেনি ভারতও। করবে না আজও। ভারত সবশেষে অনুশীলন করেছে কবে? মনে করতে একটু সময়ই লাগল। রোহিত শর্মার দল সবশেষ অনুশীলন করেছে নিদাহাস ট্রফি শুরুর আগের দিন ৫ মার্চ। ৬ মার্চ প্রতিযোগিতার শুরুর দিন […]
গণতন্ত্র মানে বিক্ষোভ-বিতর্ক, একতরফা বলে যাওয়া নয় (সোনিয়া গান্ধী)

ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্সের (ইউপিএ) চেয়ারপারসন সোনিয়া গান্ধী বলেছেন, গণতন্ত্র মানে বিক্ষোভ-বিতর্ক। গণতন্ত্র মানে একতরফা বলে যাওয়া নয়। গতকাল শুক্রবার ভারতের মুম্বাইয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারের কড়া সমালোচনা করে কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধী বলেন, মানুষ এখন ভয়ের আবহে বেঁচে আছে। বিরুদ্ধ স্বর […]
আ বা রো…

সালমান খান এবং রেখার অভিনীত ছবি ‘বিবি হো তো অ্যায়সি’ মুক্তি পেয়েছিল ১৯৮৮ সালে। এরপর তাদের আর একসঙ্গে দেখা যায়নি। কিন্তু কাল পরিক্রমায় ৩০ বছর পরে আবারো একসঙ্গে পর্দায় দেখা যাবে তাদের। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’ সিকুয়্যাল ‘ইয়ামলা পাগলা দিওয়ানা: ফির সে’তে দেখা যাবে রেখা ও সালমানকে। এর মধ্য দিয়ে ৩০ বছর পর […]
নতুন খবরে নিপুণ!

বড় পর্দার নায়িকা হলেও মাঝে মধ্যে ঈদে ছোট পর্দার বিশেষ নাটকেও দেখা যায় অভিনেত্রী নিপুণকে। মোটামুটি দুই পর্দায় সরব এই নায়িকা। এদিকে, অনেকদিন ধরেই বড় পর্দা ও ছোট পর্দা থেকে দূরে সরে আছেন নিপুণ। এর কারণ হিসেবে তিনি ডেইলি বাংলাদেশকে বলেন, বর্তমানে নিজের ব্যবসা প্রতিষ্ঠান ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’-তে বেশি সময় দিতে হচ্ছে। তাই মাঝে […]
বিড়াল যখন মাছ বিক্রেতা!

বিড়াল দিচ্ছে মাছের পাহারা! এমন দেখেছেন কখনো? বিড়াল আর মাছের এই বন্ধুত্ব দেখতে পাবেন ভিয়েতনামের হে ফং মাছ বাজারে। এই গম্ভীর বিড়ালই এই বাজারের অন্যতম জনপ্রিয় ফিস ভেন্ডার! গম্ভীর মুখে সদা ব্যস্ত মাছের পাহারায়। দেখতে গম্ভীর হলেও বিষয়টা কিন্তু খুব মিষ্টি। আর তাই এখন হেডলাইনে বিড়াল ‘ডগ’। আসলে এই বিড়ালটার নামটাই ডগ। বয়স তিন বছর। […]
পলাশবাড়ীতে ট্রাক উল্টে সাতজনের মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ীতে রডবোঝাই একটি ট্রাক উল্টে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০জন আহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের তাৎক্ষণিক পরিচয় জানাতে পারেনি পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের জুনদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পলাশবাড়ী থানার পরিদর্শক মোস্তাফিজার রহমান জানান, ট্রাকটি রড নিয়ে বগুড়া থেকে রংপুর যাচ্ছিল। জুনদহ এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে […]