আরও এক কর্মকর্তার পদত্যাগ, নড়বড়ে ট্রাম্প প্রশাসন

মার্কিন প্রশাসনে আবারও পদত্যাগের ঘটনা ঘটেছে। এবার পদত্যাগ করেছেন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র মাইকেল অ্যান্টন। জাতীয় নিরাপত্তা পরিষদ ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির কর্মকর্তাদের পদত্যাগে যখন ট্রাম্প প্রশাসন খানিকটা অস্থির তখন মাইকেল অ্যান্টন তার পদ থেকে সরে দাঁড়ালেন। খবর পার্সটুডে, গার্ডিয়ানের।আজ সোমবার ট্রাম্প প্রশাসনের তৃতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়ার কথা রয়েছে। এর একদিন আগে […]
ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় পাক কূটনীতিক

এই প্রথমবারের মতো কোনো পাকিস্তানি কূটনীতিককে মোস্ট ওয়ান্টেড এর তালিকাভুক্ত করেছে ভারত। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর পাক দূতাবাসে নিযুক্ত ওই দূতের নাম আমির জুবায়েল সিদ্দিকি। এ ছাড়া আরো দুই পাকিস্তানি গোয়েন্দা অফিসারকেও মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত এবং তাদের খোঁজ চেয়ে ইন্টারপোলের সাহায্য চাওয়ার প্রস্তুতি নিচ্ছে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। সেইসঙ্গে আরো এক পাক কর্মকর্তাকে অভিযুক্ত করা […]
প্রথমবারেই তামান্না…

তামান্না ভাটিয়া। দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। বলিউডেও রয়েছে তার বিচরণ। এবার তিনি শ্রীদেবী অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। বছরের শুরুতেই সকলকে কাঁদিয়ে চিরবিদায় নেন কিংবদন্তী অভিনেত্রী শ্রীদেবী। এবার তার স্মরণার্থে একটি অভিনব উদ্যোগ নিল জি অপ্সরা অ্যাওয়ার্ড। এ বছর থেকেই প্রথমবারের মতো শুরু করেছেন শ্রীদেবী অ্যাওয়ার্ড। আর প্রথমবারেই তামান্না ভাটিয়া এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন। দক্ষিনী সিনেমা এবং বলিউডি […]
টস জিতে ফিল্ডিংয়ে সাকিবের হায়দরাবাদ

নিষেধাজ্ঞায় পড়ে আজকের ম্যাচের দু’দলের নিয়মিত অধিনায়কই কাটা পড়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ চলাকালে বল টেম্পারিংয়ের দায় স্বীকার করে নেয়ায় অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্টিভ স্মিথ এবং সহকারী ডেভিড ওয়ার্নারের উপর নেমে এসেছে দীর্ঘ এক বছরের নিষেধাজ্ঞা।দুজনের বদলে শেষ মুহুর্তে নতুন অধিনায়কের দায়িত্ব দেয়া হয় রাজস্থান রয়্যালসে আজিঙ্কা রাহানে […]
সালমানের বাড়িতে ক্যাটরিনা

কারাগার থেকে গত শনিবার, ৭ এপ্রিল জামিন পেয়ে বাড়ি ফিরেছেন বলিউড তারকা সালমান খান। কৃষ্ণহরিণ শিকার মামলার রায়ে ভারতের রাজস্থান রাজ্যের যোধপুর কেন্দ্রীয় কারাগারে দুই রাত কয়েদি হয়ে কাটাতে হয় তাকে।এরপর শনিবার জামিনে মুক্তি পান। এই সুপারস্টারের বাড়ি ফেরার পর তার সঙ্গে দেখা করতে সালমানের বাড়িতে যান ক্যাটরিনা কাইফ।‘এক থা টাইগার’ছবিতে সালমান খানের সঙ্গে অভিনয় […]
ক্যান্সারের শেষ স্টেজে ইরফান খান?

গুণী অভিনেতা ইরফান খান। ‘বিরল রোগে’ আক্রান্ত হওয়ার কথা জানিয়ে গত ১৫ মার্চ সকলকে অবাক করে একটি স্ট্যাটাস দেন তিনি। পরে জানা যায় তার স্নায়ুকোষে টিউমার (নিউরো এন্ড্রোক্রাইন টিউমার) হয়েছে। ইরফানের এই অসুস্থতার খবর পাওয়া মাত্রই ভক্তরা এবং বলিউডে তার সহকর্মীরা দ্রুত আরোগ্যও কামনা করেছেন। এদিকে, গত ২০ মার্চ থেকে চিকিৎসার জন্য ইরফান খান গেছেন […]
কোটা সংস্কারের আন্দোলন স্থগিতের ঘোষণা শিক্ষার্থীদের

সরকারের আশ্বাসে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন। সোমবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদেরের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা এলো।এর আগে জানানো হয় প্রধানমন্ত্রীর নির্দেশেই সরকারের পক্ষ থেকে ওবায়েদুল কাদেরকে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের দায়িত্ব দেয়া হয়েছে। আন্দোলনরতদের সঙ্গে আলোচনার মাধ্যমে যৌক্তিক সমাধান খুঁজে বের করতেই এই উদ্যোগ নেয়া […]
ঈদ ব্যস্ততায় আনিসুর রহমান মিলন

‘নতুন সকাল’ নামে একটি নাটকে ‘আরেফিন’ চরিত্রে শুটিং করছিলেন অভিনেতা অানিসুর রহমান মিলন। রুম্মান রশিদ খানের রচনায় ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় এ নাটকটির শুটিং চলছিল উত্তরার আনন্দবাড়িতে। শুটিংয়ের অবসরে সামনে আসেন অভিনেতা মিলন। কথা বলেন তার বর্তমান ও আসন্ন ঈদের ব্যস্ততা নিয়ে। অানিসুর রহমান মিলন বলেন, ‘ঈদ যখন জুনে, তার মানে হচ্ছে যে এপ্রিল থেকে কাজ শুরু […]
পলাশবাড়ীতে মুক্তিযোদ্ধা কর্তৃক সাংবাদিক নুরুজ্জামান প্রধানকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান

গাইবান্ধা প্রতিনিধি,স্বদেশ নিউজ ২৪.কমঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ১৪ জন মুক্তিযোদ্ধাকে সরকার কর্তৃক দেয়া ৫ একর জমি উদ্ধারে বিভিন্ন ভাবে সহযোগিতা করায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ হরিনাথপুর ইউনিয়ন কমান্ডের উদ্যোগে বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউট সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-এর কেন্দ্রীয় মহাসচিব ও গাইবান্ধা প্রেস ক্লাবের সহ-সভাপতি, প্রবীন সাংবাদিক নুরুজ্জামান প্রধানকে সংবর্ধনা দেয়াসহ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সোমবার […]
রাবার বুলেট ও টিয়ারশেলে আহত জাবি’র শতাধিক শিক্ষার্থী

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশ হামলা চালিয়েছে। ৯ এপ্রিল, সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে (ডেইরি গেট) এ ঘটনা ঘটে। এ সময় আন্দোলনকারীদের ওপর পুলিশ জলকামান, টিয়ারশেল ও রাবার বুলেট ব্যবহার করে। পুলিশের ছোড়া রাবার বুলেট ও টিয়ারশেলের আঘাতে আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী। আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও সাভারে […]
নৈরাজ্য সহ্য করা হবে না: নাসিম

এই নৈরাজ্য সহ্য করা হবে না। যেকোনো দাবি নিয়ে আন্দোলন করা যেতে পারে। তবে কোনো সহিংসতা সমর্থনযোগ্য নয়। আমরা এর নিন্দা জানাই।আজ সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ১৪ দলের বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।মোহাম্মদ নাসিম বলেন, যেকোনো গণতান্ত্রিক আন্দোলনকে সমর্থন করি। কিন্তু গণতন্ত্রের অভিযাত্রাকে থামিয়ে দিতে এই ধরনের সহিংসতাকে পছন্দ করি না। কেউ যেন ঘোলা […]
বিষমুক্ত সবজি-ফলের নতুন ব্র্যান্ড ’শুদ্ধ’ আনলো স্বপ্ন

খোলাবাজার থেকে খাবার, সবজি বা ফল কিনলে অনেক সময়ই নিরাপদ খাবারের মৌলিক অধিকারটি নিশ্চিত করা সম্ভব হয় না। এরই পরিপ্রেক্ষিতে গ্রাহকদের নিরাপদ খাবার সরবরাহের প্রত্যয়ে স্বপ্ন নিয়ে এলো বিষমুক্ত সবজি ও ফলের ব্র্যান্ড ‘শুদ্ধ’।রোববার রাজধানীতে ‘শুদ্ধ’ ব্র্যান্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির। এছাড়া ইউএসএআইডির চিফ অব পার্টি […]
সচিবালয়ে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে সেতুমন্ত্রী

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের। সোমবার সচিবালয়ে তার কার্যালয়ে সাড়ে চারটায় এই বৈঠক শুরু হয়।এর আগে জানানো হয় প্রধানমন্ত্রীর নির্দেশেই সরকারের পক্ষ থেকে ওবায়েদুল কাদেরকে এই দায়িত্ব দেয়া হয়েছে। আন্দোলনরতদের সঙ্গে আলোচনার মাধ্যমে যৌক্তিক সমাধান খুঁজে বের করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম […]
ওবায়দুল কাদেরের সঙ্গে বসছেন ২০ আন্দোলনকারী

সরকারের আহ্বানে সাড়া দিয়ে সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলতে যাচ্ছেন কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ২০ সদস্যের প্রতিনিধি দল। সোমবার দুপুর আড়াইটার আগে আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক হাসান আল মামুন সাংবাদিকদের এ কথা জানান। এর আগে কোটা সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে ওবায়দুল কাদেরকে দায়িত্ব দেয়া হয়েছে। সরকারি চাকরিতে কোটা […]
তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি নিয়ে আবারো প্রতিশ্রুতি দিল ভারত

নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে বাংলাদেশকে সব রকম সহযোগিতা করবে ভারত। এছাড়া দ্রুততম সময়ের মধ্যে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি করার বিষয়েও দেশটি তার প্রতিশ্রুতি পুনর্ব্যাক্ত করেছে। সফররত ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এ কথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। বৈঠকে দুদেশের মধ্যে ৬টি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়। ২৯ জানুয়ারি […]