কোটাব্যবস্থা পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর

জনপ্রশাসন মন্ত্রণালয়কে বর্তমান কোটাব্যবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। কোটব্যবস্থা সংস্কারের দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করছেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। সর্বশেষ […]
২০১৭-১৮ অর্থবছরে ৬.৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিলো বিশ্বব্যাংক

২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশের ৬.৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সোমবার সকালে আগারগাঁওয়ে বিশ্বব্যাংক কার্যালয়ে বাংলাদেশের উন্নয়ন পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংক বাংলাদেশের প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, ব্যক্তিখাতে বিনিয়োগ জিডিপি’র তুলনায় ভালো না হলেও উৎপাদন প্রবৃদ্ধি কিভাবে এতোটা বাড়লো তা বোধগম্য নয়। তিনি আরও বলেন, আমাদের সার্বিক মূল্যস্ফীতি খুবই স্থিতিশীল। এই স্থিতিশীলতার পেছনে দুটো […]
উপাচার্যের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী

বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনার পর রোববার রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানকে ফোন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপাচার্য ফোন ধরে প্রধানমন্ত্রীকে বলেন,আমি ভীতিকর অবস্থায় আছি। পরিবারের বাকি সদস্যরা কোথায়—জানি না। ঘর ভাঙচুর করা হয়েছে। প্রধানমন্ত্রী অপর প্রান্ত থেকে কিছু বলার পর উপাচার্য বলেন, মনে হচ্ছে বিষয়টি রাজনৈতিক। বিষয়টি নিয়ন্ত্রণ করা যেত। এরপর ফোন করার […]
কোটা সংস্কারের দাবি ঢাবির বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন

কোটা সংস্কার ইস্যুতে রাতভর সংঘর্ষের পর সোমবার সকালে আবারো ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হওয়ার চেষ্টা করে আন্দোলনকারীরা। টিয়ার শেল ও লাঠিচার্জ করে তাদের হটিয়ে দেয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া, আটক শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তি না দিলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরতরা। এদিকে, বাসভবনে হামলার ঘটনাকে পরিকল্পিত […]
শাকিবের ছবি মুক্তিতে এত ‘ভয়’ কেন!

ঢাকার শীর্ষ নায়ক শাকিব খানের সিনেমা ‘চালবাজ’ নিয়ে বাংলাদেশে চলছে ‘ধাপ্পাবাজি’! সিনেমাটি কলকাতায় মুক্তি পেলেও মুক্তি পাচ্ছে না বাংলাদেশে। এ নিয়ে হতাশ দর্শক আর সিনেমা হল মালিকরা। গত এক বছর ধরে শাকিব অভিনীত ছবির জন্য প্রতীক্ষার প্রহর গুনছেন হল মালিক আর দর্শক। কারণ একটাই, তার ছবি বেশি ব্যবসা সফল হয়। আগে থেকে কথা ছিল ৬ […]
কোটা পদ্ধতির সঙ্গে চার কোটি শিক্ষার্থীর জীবিকা জড়িত: ফখরুল

কোটা সংস্কারে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন যৌক্তিক। এ কোটার সঙ্গে প্রায় চার কোটি শিক্ষিত যুবকের জীবন-জীবিকার প্রশ্ন জড়িত। এ বিষয় নিয়ে বিএনপি উৎকণ্ঠিত। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।ফখরুল বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন প্রতিবাদে পুলিশ বেপরোয়া লাঠিচার্জ, টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করেছে। […]
রোহিঙ্গা সমস্যার সমাধানে ভারতের সঙ্গে আলোচনা ফলপ্রসূ : পররাষ্ট্র সচিব

রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারতের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। এছাড়া যত দ্রুত সম্ভব তিস্তা চুক্তি করার ব্যাপারে নয়াদিল্লীর কাছ থেকে আবারও প্রতিশ্রুতি মিলেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। বাংলাদেশে সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। সোমবার সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় বাংলাদেশ ও ভারতের […]
আবারো একসাথে মেসি-নেইমার!

ক্লাব ছেড়েছেন এক বছর হতে চললো। কিন্তু সুযোগ পেলেই পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে ঢুঁ মারেন বার্সেলোনাতে। অবসর সময় কাটিয়ে যান এখানে। পুরনো ক্লাবের টান কোনভাবেই ভুলতে পারেন না নেইমার। তাই হয়তো এবার পুরনো বন্ধু মেসির সঙ্গে জুটি বাঁধতে চাইছেন ব্রাজিলিয়ান এ তারকা ফুটবলার।নেইমার এবং তার সাবেক বার্সেলোনা সতীর্থর মধ্যে বড় কিছু দৃশ্যমান হতে চলেছে। […]
কেকেআর ফাইনাল খেলুক, ট্রফিও চাই : দেব

ছোটবেলায় আমি ক্রিকেট খেলতাম। বাড়িতে সকলে একইসঙ্গে বসে খেলা দেখা হত। সে সব ছিল অন্য দিন। সেই চার্মটা কিন্তু এখন হারিয়ে গিয়েছে। এখন আইপিএলের যুগ। সব সময় যে রিয়েল টাইমে খেলা দেখা হয়, তা নয়। তবে জিমে ওয়ার্কআউট করতে করতে আইপিএল দেখি। আসলে আইপিএল এখন ফুল এন্টারটেইনমেন্ট প্যাকেজ। ফলে খেলা দেখাটা এখন আর অতটা গুরুত্বপূর্ণ […]
একসঙ্গে ডিম ও দুধ খেলে কী হয়?

সকালের নাস্তা বলতে বেশিরভাগ মানুষের মাথায় প্রথমে আসে ডিম ও দুধের কথা। অনেকেই এই দুটি উপাদান ছাড়া সকালের নাস্তার কথা ভাবতেই পারেন না। এমন ধারণাও রয়েছে যে, দুধ ও ডিম একসঙ্গে খাওয়া উচিত নয়, এতে ক্ষতি হতে পারে শরীরের। এ বিষয়ে চিকিৎসক ও গবেষকরা কী বলছেন? চলুন জেনে নেয়া যাক এ প্রশ্নের জবাব।সম্প্রতি এক গবেষণা […]
ইনজুরিতে নাসির হোসেন

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এর চ্যাম্পিয়ন আবাহনীর অধিনায়ক নাসির হোসেন। মাত্রই শেষ করেছেন ডিপিএল। এখন ক্রিকেটের কোনো ম্যাচ নেই। তাই অবসর সময় কাটাতে ফুটবল খেলায় মেতে উঠেছিলেন নাসির হোসেন। ফুটবল খেলতে গিয়েই হাঁটুতে গুরুতর চোট পেয়েছেন এ ক্রিকেটার। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী আরটিভি অনলাইনকে জানান, লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার শঙ্কাও করা হচ্ছে। আরও সিউর […]
বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক শুরু

বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক এবং ভারতের পক্ষে দেশটির পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে। এর আগে কেশব গোখলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন। ভারতের পররাষ্ট্র […]
কোটা সংস্কারের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন

কোটা সংস্কারের দাবিতে শাহবাগে অবস্থানরত আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল থেকে তারা ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন।শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বলেন, পাঁচ দফার বিষয়ে পরিষ্কার ঘোষণা না দেয়া পর্যন্ত আমরা ক্লাস করবো না। আমরা আন্দোলন চালিয়ে যাব। আশ্বাস চাই না আমাদের দাবি মানতে হবে। ৫২,৬৯,৭১,৯০ এর জন্মদাতা ছাত্ররা। […]
বিল গেটসের মশাই ছড়াচ্ছে ‘জিকা ভাইরাস’

প্লেগ, কলেরা, বসন্তের মতো রোগে গুলো মানব সম্প্রদায়কে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছিল। ঠিক তেমনি জিকা ভাইরাস যেন তার স্মৃতি মনে করিয়ে দিতেই নতুন এক আতঙ্কের নাম হিসেবে পদার্পণ করেছে পৃথিবীর বুকে। আসুন জেনে নেওয়া জাক জিকা ভাইরাস সম্পর্কে। জিকা ভাইরাস কী? জিকা ইনফেকশন রোগটি আমাদের অতি পরিচিত ডেঙ্গু রোগের মতো। এটি ছড়ায়ও এডিস মশার মাধ্যমেই। […]
নির্বাচনে সেনা মোতায়েনের ক্ষমতা ইসির নেই: কাদের

নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনী মোতায়েনের কোনো ক্ষমতা নির্বাচন কমিশনের (ইসি) নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এ বিষয়ে সংবিধানে সব কিছু বলা আছে। কেউ চাইলেও সংবিধানের বাইরে যেতে পারবে না। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের অধিনে কাজ করবে। কিন্তু সেনাবাহিনী থাকবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধিনে। তাই […]