ভারতে মুসলিমরা যেমন আছেন

(স্বদেশ নিউজ ২৪.কম) ভারতীয় দলিত সম্প্রদায়ের অবিসংবাদিত নেতা ড. ভিমরাও আম্বেদকর বলেছেন, ‘অস্পৃশ্যতা দাসত্বের চেয়ে খারাপ।’ ভারতে বর্তমানে প্রায় ১৪ কোটি মুসলিম নাগরিক বাস করে। এদের মধ্যে বড় একটা অংশই হিন্দু থেকে ধর্মান্তরিত। আর দেশটিতে হিন্দু বর্ণভেদ প্রথার কারণে দলিতদেরকে সমাজের একেবারে ‘নীচু জাত’ হিসেবে বিবেচনা করে অত্যন্ত ঘৃণা ও উপেক্ষার চোখে দেখা হয়। কিন্তু শুধু হিন্দু সম্প্রদায়েই […]
সংবাদ সম্মেলনে উপস্থিত ‘নিহত’ সাংবাদিক!

রাশিয়ার ভিন্নমতালম্বী সাংবাদিক আরকাডি বেবশেঙ্কো মারা যাননি। বরং, বেঁচে আছেন বহাল তবিয়তেই। ইউক্রেনের কর্তৃপক্ষ ইচ্ছে করেই তার মৃত্যু ‘মঞ্চস্থ’ করেছে। সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভে আততায়ীর গুলিতে বেবশেঙ্কো নিহত হয়েছেন, এমন খবর প্রকাশের ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে তিনি হাজির হন সংবাদ সম্মেলনে। ইউক্রেনের পুলিশ বলছে, বেবশেঙ্কোকে হত্যার ষড়যন্ত্র করছিল রাশিয়া। সেই ষড়যন্ত্র উন্মোচন করতেই এত […]
‘গান নিয়ে আমি তাড়াহুড়ো করতে চাই না’

ক্লোজ-আপ ওয়ান প্রতিযোগিতার মধ্য দিয়ে সংগীতে পথ চলা শুরু হয় মৌসুমি আক্তার সালমার। সেই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। তার পর থেকেই নিজেকে একজন সংগীতশিল্পী হিসেবে মেলে ধরেছেন। স্টেজ, নতুন গান, প্লেব্যাক- প্রতিটি ক্ষেত্রেই সফলতার স্বাক্ষর রেখেছেন এ শিল্পী। এরই মধ্যে নিজের একক অ্যালবামগুলোর মাধ্যমে ধারাবাহিকভাবে বেশ কিছু শ্রোতাপ্রিয় মৌলিক ফোক গান উপহার দিয়েছেন। চলতি সময়টায় […]
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উত্তর কোরিয়ার দূতের বৈঠক

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওয়ের সঙ্গে বৈঠক করেছেন উত্তর কোরিয়ার সাবেক গোয়েন্দা প্রধান ও বিশেষ দূত কিম ইয়ং চল। বুধবার রাতে তারা একটি নৈশভোজে অংশগ্রহণ করেন। খাবারের ফাঁকে বিরোধপূর্ণ দু’দেশের কূটনৈতিক আলোচনা এগিয়ে নেন। এতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের মধ্যে নির্ধারিত সিঙ্গাপুর সামিট সফল করার বিষয়টি প্রাধান্য পায়। এ […]
৩৭ লাখ টাকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ফেনীতে ৩৭ লাখ টাকা মূল্যের সাড়ে সাত হাজার পিছ ইয়াবা ট্যবলেটসহ মো. হুমায়ুন কবির নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গতকাল বুধবার রাতে ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম রামপুর এলাকায় গাড়ি তল্লাশিকালে তাকে আটক করা হয়। র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের […]
মদসহ মাদক পাচারকারী তিন নারী আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে দেশীয় তৈরী চোলাই মদসহ তিন নারী পাচারকারীকে আটক করেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার দুপুরে স্থানীয় বাইশারী বাজার ষ্টেশনে হিললাইন নামক মিনিবাস থেকে ৯০ লিটার চোলাই মদসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার ঈদগাঁও মাইজপাড়া এলাকার বাসিন্দা শাহ্ আলমের স্ত্রী মিনু-আরা (৪৪), একই গ্রামের ওবাইদুল্লাহ’র স্ত্রী ফেরদৌস (৩৪) ও মৃত […]
জামাই-শ্বশুরের বিশ্বকাপ খেলা হচ্ছে না এবারও তবে…

দিদিয়ের দ্রগবার শট রুখতে ড্রাইভ দিচ্ছেন এসাম এল হাদারি। ছবি : সংগৃহীত (স্বদেশ নিউজ ২৪.কম) বিশ্বকাপের সুদীর্ঘ ইতিহাসে এক দলে জামাই আর শ্বশুর খেলেননি কখনো। অল্পের জন্য সেই রেকর্ডটা এবারও হচ্ছে না। গত বছর মিশরের গোলরক্ষক এবং অধিনায়ক এসাম এল হাদারির মেয়ে শাদওয়ার সঙ্গে আংটি বদল হয় একই দলের ফরোয়ার্ড কাহরাবার। কিন্তু সেই সম্পর্ক ঠিকে মাত্র ৪৮ […]
স্থগিতই থাকছে খালেদার জামিন, ২৪শে জুন ফের শুনানি

কোর্টে দেয়া জামিন স্থগিত রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিল করতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধিন আপিল বিভাগ এ আদেশ দেন। আগামী ২৪শে জুন এ বিষয়ে শুনানির দিনও ধার্য করেছেন আদালত। কুমিল্লায় দুই মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত রেখে এ আদেশ দিয়েছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন […]
বেতন-ভাতার দাবিতে রামপুরায় শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতন-ভাতার দাবিতে রামপুরায় সড়ক অবরোধ করেছে আশিয়ানা গার্মেন্টসের শ্রমিকরা। আজ বৃহস্পতিবার দুপুর ১টা থেকে শ্রমিকরা গার্মেন্টসের সামনের সড়ক অবরোধ করে রেখেছে। শ্রমিকরা জানান, আজ তাদের বকেয়া বেতন ও ভাতা দেয়ার কথা ছিলো। কিন্তু তা দেয়া হয়নি। প্রতিবাদে তারা সড়ক অবরোধ করেছেন তারা। এদিকে অবরোধের কারণে একদিকে মালিবাগ ও অন্যদিকে উত্তর বাড্ডা পর্যন্ত যানজট সৃষ্টি […]
বেতন-বোনাস নির্ধারিত সময়েই দেয়ার আশ্বাস

রোজার ঈদকে সামনে রেখে নির্ধারিত সময়ের মধ্যেই শিল্প-কারখানার সব শ্রমিকদের বেতন-ভাতা দেয়ার আশ্বাস দিয়েছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ী নেতারা বলেন, আগামী ১০ জুনের মধ্যে শ্রমিকদের মে মাসের বেতন এবং ১৪ জুনের মধ্যে উৎসব ভাতা দেয়া হবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠকে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ এবং এফসিসিআইয়ের নেতারা এই আশ্বাস দেন। বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান […]
বিচারপতি নিয়োগে সুপ্রিম কোর্ট বারের অসন্তোষ

সংবাদ সম্মেলনে আইনজীবী সমিতির সদস্যবৃন্দ। ছবি: প্রিয়.কম (স্বদেশ নিউজ ২৪.কম) আইন না করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগ করায় অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। ৩১ মে, বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট বারের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলন করে বারের নেতৃবৃন্দ এ অসন্তোষের কথা জানান। এর আগে ৩০ মে, বুধবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অস্থায়ীভাবে ১৮ […]
গিয়াস কাদেরের গুডস হিলের বাসায় ছাত্রলীগের তান্ডব
বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর গুডস হিলের বাসায় তান্ডব চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা আবু সাদাত সায়েমের নেতৃত্বে শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী লাঠি, রড, কিরিচ ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বুধবার রাত ৮টার দিকে এ হামলা চালায়। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা বিভিন্ন মডেলের ৮-৯ টি গাড়ী এবং বাসার […]
পড়া না পারায় ছাত্রী নির্যাতন, পালিয়েছে শিক্ষক

সাদিয়ার অপরাধ ক্লাসে পড়া পারেনি। তাই শিক্ষক শরীরে গরম পানি ঢেলে নির্যাতন চালিয়েছে। এতে সাদিয়ার শরীরের পেছনের অংশ ও হাত পুড়ে গেছে। এ অবস্থায় শিক্ষকরা সাদিয়াকে একটি রুমে আটকে শিক্ষকরা পালিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে ধামরাইয়ের ডাউটিয়া গোয়ালদী কাশিপুর হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায়। সাদিয়া ওই মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী।ওই মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী। আজ ভোরে খবর […]
‘ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রেম ইতিপূর্বের সকল প্রেমকে হার মানিয়েছে’

(স্বদেশ নিউজ ২৪.কম) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘ভারতকে সব দিয়ে দিয়েছেন। অদ্ভুত কথা। আমরা লাইলী-মজনু, শিরি-ফরহাদের প্রেমের কথা শুনেছি, দেবদাস-পার্বতীর প্রমের কথা শুনেছি। কিন্তু আওয়ামী লীগসরকার প্রধান শেখ হাসিনা ও ভারতের সঙ্গে প্রেম ইতিপূর্বের সকল প্রেমকে হার মানিয়েছে।’ ৩১ মে, বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের […]
১ মাস ফ্রিজে থাকবে ঘরে তৈরি ম্যাঙ্গো ফ্রুটিকা!

(স্বদেশ নিউজ ২৪.কম) নানান রকম ম্যাঙ্গো ড্রিংকগুলো ছোটবড় সকলেই খুব পছন্দ করে থাকেন। কিন্তু জানেন কি, বাজারের ম্যাঙ্গো দ্রিংকে সত্যিকারের আম থাকে না, বরং থাকে আমের ফ্লেভার। আর আমের মত দেখাতে সাথে যোগ করা হয় মিষ্টিকুমড়ো, গ্লিসারিং, রঙ ইত্যাদি। চলছে আমের মৌসুম, এই সময়ে ভেজাল ম্যাঙ্গো ড্রিংক কেন খাবেন? খুব সহজেই তাই ঘরেই তৈরি করে […]